আকাশভরা 'শূন্যতা'রা!
০২ রা আগস্ট, ২০১০ রাত ১১:৫৫
ইদানীং খুব দমবন্ধ লাগছে। আমার আরো কিছু নিঃশ্বাস প্রয়োজন। ক্যানভাসে প্রচুর ধুলো। তুলিগুলোতে রং শুকিয়ে গেছে। রংগুলোতেও রং শুকিয়ে গেছে। অথচ আমার কয়েকটা সকাল খুব প্রয়োজন। বারান্দায় হোক, কার্নিশে হোক, অথবা ছাদে।
বহুদিন বৃষ্টি ভিজি না। বৃষ্টি হয় না এমন না। বৃষ্টি হয়। আমি তখন থাই গ্লাসটা টেনে দিই পুরোটা। বৃষ্টি ফোঁটা আছড়ে পড়ে থাই গ্লাসেতে। আমার কোনো আগ্রহ নেই। আমি আর আগের মতো কান পেতে পেতে বৃষ্টি শুনি না। জানলার ওপাশ ব্লার হয়ে যায়। দূর গাছগুলো গলে গলে পড়ে। সবুজগুলো মাখামাখি। আকাশ কেমন জলরংছবি।
বহুদিন বৃষ্টি ভিজি না। আমার খুব বৃষ্টি ভিজতে ইচ্ছে করে। বৃষ্টি জলে হা করে থাকতে ইচ্ছে করে। বৃষ্টি খেতে ইচ্ছে করে। বুড়ো আঙুল আর তর্জনি দিয়ে বৃষ্টি ফোঁটা ধরতে ইচ্ছে করে। বৃষ্টি ফোঁটা ভীষণ পাজী। ধরতে পারি না।
ইদানীং সকালগুলো গোমড়ামুখো। আকাশটাতে আকাশ দেখি না। শূন্যতা দেখি। আকাশে কোনো শূন্যতা নেই। আকাশ মানে পূর্নতারও বেশি। অথচ ইদানীং আকাশে কোনো আকাশ থাকে না। সমস্ত আকাশ ফেরারী হয়েছে। আকাশভরা 'শূন্যতা'রা!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এটা তোর ডায়রির অংশ নাকি!!! ![]()
পারভেজ বলেছেন:
'সবহীনতা'র ভাষা পড়তে পারলে ভালো হতো।
লেখক বলেছেন: ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
বহুদিন বৃষ্টি ভিজি না। আমার খুব বৃষ্টি ভিজতে ইচ্ছে করে। বৃষ্টি জলে হা করে থাকতে ইচ্ছে করে। বৃষ্টি খেতে ইচ্ছে করে। বুড়ো আঙুল আর তর্জনি দিয়ে বৃষ্টি ফোঁটা ধরতে ইচ্ছে করে। বৃষ্টি ফোঁটা ভীষণ পাজী। ধরতে পারি না। ===============================
পড়তে পড়তে মনে হচ্ছিলো ঝমঝম শব্দ শুনতে পাচ্ছি !!
কেমন আছেন ?
লেখক বলেছেন: ভালো আছি। আপনি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















Sometimes, I just pray that god will give him strength to keep moving - because I really want to read his works after 10 or 15 years when he'd be on his prime. And then I'll tease him - see? I knew you'd be that great even when you were a silly kid!
শুভ কামনা।