আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

এক বছর!!!

০৭ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৪০

এক বছরেরও বেশি হয়ে গেছে! শেষ পোস্টটা। ভাবতেই অবাক! লাগছে অনেক।

ভালো আছি। ব্যস্ত আছি। অলসও আছি। দুটোই আছি।

এই মূহুর্তে ঘুম পাচ্ছে। ভীষণ ভীষণ। ঘুমিয়ে পড়ব। কিছুক্ষণের ভেতর ভেতর।

প্রায়কিছুই লিখি নি এর মধ্যে। ভালোই হলো। কঙ্কাল সম্পর্কে একটা ধারণা হলো। মাংশের আগে কঙ্কাল লাগে। কে না জানে।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

আকাশভরা 'শূন্যতা'রা!

০২ রা আগস্ট, ২০১০ রাত ১১:৫৫

ইদানীং খুব দমবন্ধ লাগছে। আমার আরো কিছু নিঃশ্বাস প্রয়োজন। ক্যানভাসে প্রচুর ধুলো। তুলিগুলোতে রং শুকিয়ে গেছে। রংগুলোতেও রং শুকিয়ে গেছে। অথচ আমার কয়েকটা সকাল খুব প্রয়োজন। বারান্দায় হোক, কার্নিশে হোক, অথবা ছাদে।

বহুদিন বৃষ্টি ভিজি না। বৃষ্টি হয় না এমন না। বৃষ্টি হয়। আমি তখন থাই গ্লাসটা টেনে দিই পুরোটা। বৃষ্টি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

হাঁটতে হাঁটতে আমার ভীষণ ক্লান্ত লাগে

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৬

বৃত্তের ব্যসার্ধ বাড়ছেই। গল্পগুলোর ব্যাপারে তালগোল পাকিয়ে ফেলি। কোন জিনিসটা কোন ড্রয়ারে রেখেছি আমি নিজেই ভুলে যাই। তুমি কি এই তালার চাবি, তুমি কি এই কলমের কালি? ঝরাপাতাগুলো উড়তেই থাকে মৃদু বাতাসে। আমি কোনো উত্তর পাই না।

যখন বৃষ্টি ঝরে জানলাগুলোতে হামলে পড়ে, তখন ছাদের বিশাল ছাতাটা একলা ভিজে কাঁদতে থাকে।...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

আধো ঘুম আধো খুন

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৫

আমাকে মনে হয় ঘুমাতে শিখতে হবে আবার নতুন করে!

ইদানীং হাতের উপর উপুর হয়ে ঘুমিয়ে থাকি। রক্তগুলো পথ খুঁজে পায় না। গেইট তালা মারা পেয়ে ফিরে চলে যায়। কেউ কেউ দাঁড়িয়ে থাকে। বড় বড় কিছু কাঠের গুড়ি নিয়ে ধুমা-ধাম-ঠুস-ঠাস। ঘুম ভেঙে যায়। অবশ একটা হাত আমার, কেটে ঝুলিয়ে রাখার মতো। ঘুমের...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

ধ্রুবতারা

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৫

বাইরে বৃষ্টি হচ্ছে। জানলার গ্লাসটা টেনে দিয়েছি। পর্দাটা টানা আছেই সারা রাতের মতো। পুরো রুমে একটা ভ্যাপসা গন্ধ। ঘামের দুর্গন্ধ শুকিয়ে গিয়ে শুটকি হয়ে ঝুলে আছে টিশার্টগুলোর গায়ে। জিন্সের গোড়ালিতে ময়লাগুলোও চিরস্থায়ী বন্দোবস্ত করছে। এক বছরের উপর নাধোওয়া পাঞ্জাবীর কথা থাক।

আজকে আবার শার্ট প্যান্ট ইন করলাম। শু পালিশটা খুঁজে পেলাম,...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

সাদা-কালো ভোর-রাত

৩১ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৬

বাক্স আমার ভীষণ প্রিয়। বাক্সভরা স্বপ্ন আমার। বাক্স এখন মরচে ধরা। এপাশে ওপাশে দুর্গন্ধ ঝুলে আছে। স্টিলের গ্লাসের তলায় নিশ্চয় আরেকটু দুধ জমে আছে। প্রিন্টারের গায়ে অনেক ময়লা। লাল জামদানীর পাড়ে সবুজ পাতার সবুজ ছাতা নিয়ে মান্দারটা সেঁটে আছে দেয়ালে। ছাতার বোধহয় ক্লান্তি অনেক, হেলান দিয়ে আছে বিছানার উপর। বেডকাভারের...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

ভেজা ভেজা

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৩

আকাশটা আজ অনেক বিশাল। আকাশের বুকে মস্ত বড় একটা ইটের ভাটা। অনেকগুলো মেঘদল ছড়ানো ছিটানো।

একজন হাঁটু গেড়ে বসে পড়েছে, হাঁত বাঁধা পেছনে, পেটানো শরীর, মুখে চাপা ক্রোধ...আরেকজন দুহাত মেলে দিয়েছে দুপাশে--মুক্তির আশায়...

ঘাস ছিঁড়লাম, বালু উড়ালাম। ইটের ভাটা মাথায় রেখে ছবি তুললাম। স্নানরতাদের সংকোচ এড়িয়ে গেলাম খামাখা একটা গল্প জুড়ে দিয়ে।

আমরা...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বৃষ্টিকথা

১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২১

বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ আঁকছিলাম তখন। রঙের প্লেটে রং গুলিয়ে তাতে তুলি ডুবিয়ে কয়েক আঁচড় দিলাম নীল ক্যানভাসে। কালচে সাদা সাথে সাথে হামলে পড়ল আকাশ জুড়ে; গড়িয়ে গড়িয়ে পড়ল গলে গলে। আকাশের মন খারাপ হয়ে গেল সাথে সাথে। তারপর হুহু করে বাতাস ঢুকতে লাগল থাইগ্লাসের ফাঁকফোকর দিয়ে। জানলাগুলো বন্ধ হতে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

কানিশাইলবিকেল-২

১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২৩

পূর্বদিকে অনেকগুলো পেজা তুলা। পশ্চিমে লাল জোছনা। শূন্য ক্যানভাসের সামনে রং-তুলি হাতে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। অনেক দিন পর, তাই ঠিক বুঝে উঠতে পারছিলাম না কী-করব না-করব।

অনেকক্ষণ পর একটা 'হাতের মুঠো' এঁকে ফেললাম হঠাৎ করে। কিন্তু কেমন পেলব পেলব একটা ভাব। মুষ্ঠির দৃঢ়তা নেই, ঔদ্ধত্য নেই। তার পাশে একটা হাঁসের ছানা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ঘাম শুকিয়ে গেছে অনেকটাই

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১০

দরদর করে ঘামলাম আজ। 'দরদর করে' কথাটিও বুঝলাম খুব ভালো করে। আগে কেবল শাব্দিক পরিচয় ছিল ওর সাথে।

রিক্সায় বসে রেডিওটা টিউন করলাম আজও। অথচ সিদ্ধান্ত নিয়েছিলাম 'আর কক্ষনই না।' রেডিওটা একটানা বকে গেল কপালের ঘাম মুছতে মুছতে। আমি ঘাড়েরগুলো মুছে চলেছি একটু পরপর। ড্রাইভারের সাদা চুলে কড়া রোদ অনেক বেশি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৮০৬ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
.
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩৫টি
  • মন্তব্য করেছেন: ২৩৫টি
  • মন্তব্য পেয়েছেন: ২৮৯টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ২ দিন
  • ব্লগটি মোট  ১১৯৫৬ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই