somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা-কালো ভোর-রাত

৩১ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাক্স আমার ভীষণ প্রিয়। বাক্সভরা স্বপ্ন আমার। বাক্স এখন মরচে ধরা। এপাশে ওপাশে দুর্গন্ধ ঝুলে আছে। স্টিলের গ্লাসের তলায় নিশ্চয় আরেকটু দুধ জমে আছে। প্রিন্টারের গায়ে অনেক ময়লা। লাল জামদানীর পাড়ে সবুজ পাতার সবুজ ছাতা নিয়ে মান্দারটা সেঁটে আছে দেয়ালে। ছাতার বোধহয় ক্লান্তি অনেক, হেলান দিয়ে আছে বিছানার উপর। বেডকাভারের দুর্গন্ধে নাঁক সিঁটকে তার পাশেই বসে আছে কাঁধে ঝোলানোর ব্যাগটা। জানলা থেকে পর্দ সরে নি এখনও। বাইরেরপাশে ঝিঁঝিঁ পোঁকার ডাক। কিশোর ঝিঁঝিঁ। কলের তলায় বালতি পড়ল শব্দ করে। বৃষ্টিপানি ধরে রাখবে। ক দিন আগেই ঝড় গেল চালের নীচে। বিবর্তনের ইতিহাস নিয়ে আলোচনা হলো 'তারা'য়। উদারায় অল্প কিছু খুচরো শব্দ, আহ! থামো না তোমরা। ঝড়ের শব্দ বেড়েই চলছিল। পিচ্চিগুলোর চোখে অনেক স্বপ্ন থাকার কথা ছিল। মাইন্ড য়ুওর ওওন বিযনেস্...আমি কেবল সাংবাদিক হলাম...

বৃষ্টি এখন চাল ভেজাবে। খয়েরি রঙের ঘুমিয়ে পড়া চাল জেগে উঠবে মুখে কালো কালো বসন্তের দাগ নিয়ে। তারপর পিচ্চিগুলোর পেন্ট উঠে যাবে হাঁটুর উপরে। দোকানগুলোয় ভীড় বাড়বে। ফ্লেক্সিলোডের সংসার ভেঙে যাবে, রামদা টানা পেশিগুলো ছুটি পাবে কয়েক পশলা।

তারপর মধ্যস্থতা করে কেউ ঝগড়া না থামালে পুকুর পাড়ে স্রোতের বেগটা বেড়ে যাবে। অর্জুনের শুটকী-শিদল রেইনকোট পড়বে। কাঁচামরিচগুলো কাকভেজা হবে। খামাখা-বালিগুলো চুয়ে চুয়ে পড়বে, টিটকারি মারতে থাকবে শ্রমিকগুলোর ঘামকে। পুকুর জলে মাছগুলো কী ভাববে তখন? চুপটি মেরে বসে থাকবে কি স্বপ্ন ভুলে?

গলাকাটা সুঠাম দেহের গায়ে সবুজ শার্ট। বুক খোলা। ওর মুণ্ডু থেকে বাতাস বেরোয় তীব্রবেগে। বাতাসগুলো আঁকড়ে ধরে গাছের লতা। সারা দিনমান আঁকড়ে থাকে। বৃষ্টিশেষে জল হয়ে যায়। ফাঁকফোকর দিয়ে কোথায় জানি হারায়। আমি আর পিছু নিতে পারি না।

কীটস এর ছাদের উপর চতুর্দশীর চাঁদ। নাকি ভরদুপুর! বুঝতে পারি না! গ্রেস্কেল-এ দিন রাত সমান হয়ে যায়! কে জানি বাঁশী বাজাচ্ছে দু হাত দিয়ে। নিশ্চয় ও বাড়ির দারোয়ান হবে। মুদ্রার ও পিঠে জংলী একটা। ওখানে রাত নিশ্চিত। ওটাও গ্রেস্কেল। কিন্তু রাত জানি নিশ্চিতভাবে।

বাক্সে আমার দমবন্ধ লাগে না এখন আর। আমার বোধহয় দম লাগে না। স্যাঁতস্যাঁতে এই গন্ধগুলোই আমায় বাতাস জোগায়, অক্সিজেন দেয়। অন্য কেউ সহ্য করতে পারে না। পালাতে চায়। আমি ওদের শিকল পড়াই। দু হাত বেঁধে কোনায় ফেলে রাখি। ওরা হাঁসফাস করতে থাকে। আমি ওদের চোখের সামনে কবিতা লিখি। তারপর দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলি ওদের মুখের ভেতর। ওরা অপেক্ষায় থাকে। গিলে ফেলে শুকনো কাগজ। আমার তখন করুণা হয়। কয়েকটা কাগজ গ্লাসের পানিতে চুবাই। ভেজা ভেজা নরম কবিতা ছুড়ে মারি ওদের মুখে। হাতবাঁধাগুলো বেজায় খুশি। পেট পুরে খায় বাক্সকবিতা। তখন মাকড়সাগুলোও নেমে আসে মাঠে। চারপাশে বাঁশ গেড়ে-বেঁধে আগুন জ্বালায়। সারারাত ধরে চলতে থাকে উন্মত্ত নৃত্য। ক্যাম্পফায়ার। ওরা আগুনে পোড়ায় আমার বাঁশির সুর। আমরা সবাই মিলে বাঁশিকাবাব খাই। মশলা ছাড়াই।

তারপর ভোর হলে মাকড়সা গুলো মেঘ হয়ে যায়। আমার জানলার উপর ভারী কাপড়ের পর্দা হয়ে ঝুলে থাকে দুপুর অব্দি। আমি ওদের গন্ধ শুঁকি। ওদের গায়ে কান্না মুছি। ওরা মাথায় হাত বুলিয়ে দেয়। চুলে বিলি কেটে দেয়। মুণ্ডুছাড়া সবুজ শার্টটা খুন হয়ে যায়। নির্বাক চোখে তাকিয়ে থাকে। গ্রেস্কেলে ভোর রাত হয়ে আসে, জংলীর রাতটা ভোর।

ছাতাটা আমার আড়মোড়া ভাঙে...

৩১০৭০৯১২৪৪
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ২:১৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×