
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
আমরাই রাঙিয়ে চোখ,
আমরাই বলবো সভ্যতা বিপন্ন,
হিংসার অবসান হোক॥
আমরাই ভেঙ্গে দেই মানুষের ঘর বাড়ি
আমরাই এনে দেবো ত্রাণ,
আমরাই বলবো প্রতিরোধ চলছে,
প্রয়োজনে দিতে হবে প্রাণ॥
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


