somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো বলাই বাহুল্য। ভারতে যেমন টাটা, আমাদের তেমনই বসুন্ধরা। গোটা দক্ষিণ এশিয়ায় এমন মানবতাবাদী কোম্পানি আর একটাও খুঁজে পাওয়া যাবে না।

এইসব গুণাবলীর কারণেই বোধহয় বাংলাদেশের যেকোনো রাজনৈতিক কিংবা সরকারি দলের ভীষণ প্রিয় পাত্র আমাদের এই আনভীর ভাইয়া। প্রতিটি সরকারই দুই হাত প্রসারিত করে দাড়িয়ে থাকে , কখন আনভীর ভাইয়া তাদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেবেন। বর্তমান ক্ষমতাসীন দল তো চাইলে ভেবেই দেখতে পারে, আনভীর সোবহানকে পরবর্তী রাষ্ট্রপতি বানানো যায় কি না। এমনিতেও যিনি সব সময় সবার ওপর ছড়ি ঘোরান, রাষ্ট্রপতি পদে তো তিনিই সবচেয়ে বেশি যোগ্য!

ইউনূস সরকারের আমলের কথাই ধরা যাক। আনভীর ভাই তখন শুধুই একটু ছুটির মেজাজে বিদেশে হাওয়া খেতে গিয়েছিলেন। যদিও নিন্দুকেরা সেটাকে অহেতুক আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার সাথে তুলনা করতে ছাড়েনি। তবে নতুন সরকার ক্ষমতায় আসতেই ভাইয়া আবার বীরদাপটে দেশে ফিরে এসেছেন। আনভীর ভাইয়ার এখন একটাই প্ল্যান, শুধুই জনগণের সেবা করা। মনে হচ্ছে বিদেশ থেকে যেন একপ্রকার আল্লাহর ওলি হয়েই তিনি ফিরেছেন।

ভাইজান এখন সরকারের কাছে অনুমতি চান, তিনি নিজে বিদেশ থেকে রিফাইন করা তেল আমদানি করে দেশে বিক্রি করবেন। দীর্ঘ ৮ বছর ধরে ভাইয়া এ নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে প্রায় সফল হয়েই এসেছিলেন, কিন্তু মাঝখান থেকে বাধা হয়ে দাঁড়াল ছাত্রদের কোটা আন্দোলন। ফলে সে যাত্রায় এই জনসেবামূলক প্রজেক্ট থেকে তাঁকে একটু পিছিয়ে আসতে হয়েছিল। তবে এবার নতুন করে ভাইয়া আবার জোর চেষ্টা চালিয়ে সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন বলেই ধরে নেয়া যায় ।

সরকারকে তো আনভীর ভাইয়া প্রায় রাজি করিয়েই ফেলেছেন। এখন থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (BPC) পাশাপাশি প্রাইভেটভাবে বসুন্ধরাও রিফাইন্ড অয়েল বিক্রি করবে। খবর রটেছে, সরকার ভাইয়ার প্রস্তাবে এতটাই খুশি হয়েছে যে এর বিরোধিতা করার অপরাধে বিপিসি চেয়ারম্যানকে নাকি পদত্যাগ করতে হয়েছে।

আনভীর ভাইয়া সরকারকে দারুণ এক প্রস্তাব দিয়েছেন। প্রথম ৩ বছর আমদানি করা তেলের ৬০ পার্সেন্ট বিক্রি করবেন সরকারের কাছে, আর বাকি ৪০ পার্সেন্ট বিক্রি করবেন লোকাল মার্কেটে। ৩ বছর পর এটা হয়ে যাবে ফিফটি ফিফটি। সরকারও তো দীর্ঘদিন ধরে এমন এক ত্রাণকর্তা খুঁজছিল, যিনি প্রাইভেটভাবে এগিয়ে এসে সরকারের ভর্তুকির বোঝা কিছুটা হালকা করবেন। ভাইয়ার প্ল্যান কিন্তু এখানেই শেষ নয়। সরকারের যত ডিস্ট্রিবিউটর আছে তাদের আস্তে আস্তে কিনে নেওয়া এবং দেশজুড়ে নিজস্ব ৪০০টি ফিলিং স্টেশন বসানো। সরকারও সানন্দে তা মেনে নিয়েছে।

এখন আসল বিষয়টা যা দাঁড়াবে তা হলো, আনভীর ভাইয়ার যখনই টাকার দরকার পড়বে, তিনি রিফাইন্ড অয়েলের দাম বাড়িয়ে দেবেন। আর ভাইয়া দাম বাড়ালে সরকার যেসব তেল সাপ্লাই দেয় সেগুলোর দামও অটোমেটিক বেড়ে যাবে। সরকার এখন দয়া করে জনগণকে কম দামে রিফাইন্ড অয়েল দিচ্ছে, সামনে আর এই দয়াটুকুর দরকার পড়বে না ।

অনেকে হয়তো না বুঝে ভয় পাচ্ছেন, এলপিজি গ্যাসের মতো রিফাইন্ড অয়েলের বাজারও সিন্ডিকেটের পেটে চলে যাচ্ছে কি না। তারা আসলে বুঝতেই পারছেন না, সাপ্লাই ঠিক থাকলে দাম বাড়াটা তো কোনো ব্যাপারই না। মূল্যস্ফীতি যতই বাড়ুক না কেন, সরকারকে তো আর লিটারপ্রতি ভর্তুকি দিতে হচ্ছে না। সেই বেঁচে যাওয়া টাকায় সরকার আরও বেশি করে এডিপি বাস্তবায়ন করতে পারবে, ফ্যামিলি কার্ড কিংবা নতুন পে স্কেলের পেছনে খরচ করতে পারবে।

সব মিলিয়ে, আনভীর ভাইয়া সরকারের জন্য যেন এক স্বর্গীয় দূত হয়ে এসেছেন। এমন মানুষকে দেশের রাষ্ট্রপতি বানালে যে পুরো দেশের মানুষ চরম উপকৃত হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×