somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

আমার পরিসংখ্যান

জীয়ন আমাঞ্জা
quote icon
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অদূরদর্শী আইন যখন নিজেই ভোগান্তি

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:২০


বিভিন্ন নিউজপোর্টালে, ফটোকার্ডে আপনারা এমন হুঁশিয়ারি অনেকবারই দেখেছেন যে, ফোনের হিস্ট্রিতে বেটিং সাইট পাওয়া গেলেই দুই কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে! এমন একটি আইন নিয়ে কয়েক মাস ধরেই বলাবলি হচ্ছে, বেটিং এ্যাপ বা সাইট ব্রাউজিং হিস্ট্রি পাওয়া গেলেই এই শাস্তির বিধান হচ্ছে নতুন প্রণীত আইনে। আমি ব্যক্তিগতভাবে এই শাস্তির... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে শিক্ষা অধিদপ্তর কী ভাবছেন আমরা জানি না। তবে একটা শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ না করতে পারার মানেটা সুস্পষ্ট। এখন সুস্পষ্ট বলতে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin নামের এক পদার্থ যা রোজাসিয়া গোত্রের উদ্ভিদের বীজে থাকে৷ খটকা সব বৈজ্ঞানিক নাম দিয়ে লেখাকে মাথার উপর দিয়ে নিয়ে যাব... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

জুয়া এবং মাদক: আপনি কী ভাবছেন?

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:২২


মাদক আর অনলাইন জুয়া— এই দুই জিনিস নীরবে গ্রাস করে ফেলেছে দেশের অধিকাংশ যুবককে। যারা মাদক নেয় তাদের সবারই কমন একটা অজুহাত হচ্ছে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন ইত্যাদি। আমাকে একজন অফার করেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, খেলে কী হবে? উত্তরে সে বলেছিল, খেলে ফিলিংস হবে! বললাম, কী রকম ফিলিং? সে আর গুছিয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

তৈল সঙ্কট, অনলাইন জুয়া এবং এমএফএস ব্যাংকিং

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৪

সমসাময়িক তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মতামত বলছি, জনমতের চেষ্টা আর কি। আমার মত আপনারাও আওয়াজ তুলবেন কি না সেটা আপনাদের চয়েস, আমি আমার জায়গা থেকে আওয়াজ তুলছি, তুলব।

১.
আমাদের বর্তমান মোটর ফুয়েল সঙ্কটের যে চিত্র আমরা রোজ দেখি, এ নিয়ে বিপিসি একদম শুরুর দিকেই বলে দিয়েছিল, কোথাও কোন মজুদ সংকট নেই।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

পুলিশ বনাম জনগণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১.
বাংলা সিনেমা দিয়েই শুরু করি, নিরপরাধ ধরা প্রসঙ্গে সিনেমাতেই প্রথম অজুহাত হিসেবে বলা হয়, আগাছা নিরানোর সময় দুয়েকটা ভালো চারা তো কাটা পড়বেই! এই যে তার নমুনা! দশজন পতিতার সঙ্গে একজন পথচারী সাধারণ নারীকেও ভুলক্রমে থানায় নিয়ে যাওয়ার পরিণতি কী হয় তা নিয়ে বেশ অনেক সিনেমা হয়েছে! দশটা মাদকাসক্তের সঙ্গে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

চাপ সমাচার

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৮


তৈয়ব আলীকে খুশি খুশি লাগছে৷ গলার স্বরে মনে হচ্ছে আনন্দের হারমোনিয়াম বাজছে৷ আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, বলেন তো, চিকেন চাপ, চিকেন টিক্কা আর চিকেন গ্রিলের মধ্যে পার্থক্য কী?

আমি একটু ভ্যাবাচেকা খেলাম৷ বললাম, পার্থক্য তো কখনও খেয়াল করিনি, সবগুলোকেই তো আগুনে ঝলসানো মুরগি অর্থাৎ গ্রিলই মনে হয়৷ আলাদা আলাদা নামের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

জালভোট: সমস্যা ও প্রতিকার

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৯

ওকে, এবার ভোট জালিয়াতি নিয়ে কিছু পর্যবেক্ষণ বলি। জাল ভোটের ক্ষেত্রে দুইভাবে এর ইঞ্জিনিয়ারিং হতে পারে। প্রথমত, ওই এলাকার মৃত ভোটারদের তালিকা নিয়ে ভোটার সিরিয়াল বের করে ভোট দেওয়ানো। দ্বিতীয়ত, কে কে ভোটকেন্দ্র থেকে দূরে আছে বা খুব একটা পরিচিত মুখ নয় - এদের ভোটার সিরিয়াল টার্গেট করা!

গ্রামের ক্ষেত্রে সাধারণত... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮

মাননীয় প্রধানমন্ত্রী,

এটা অবধারিত একটি ভবিতব্য যে, আর দুইটি দিন পরেই আপনি এদেশের কর্ণধার হতে যাচ্ছেন! জনতার ভোটেই হতে যাচ্ছেন, এবং আপনি তো জানেনই যে আপনার দল চাঁদার পরিমাণ দশ গুণ বাড়িয়ে নিলেও এদেশের মানুষ আওয়ামিলীগ বিমুখ হবার কারণে আপনাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা মূলত আপনার কোন অর্জন নয়,... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

আমাদের স্বপ্ন এবং একজন তারেক রহমান

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৫


শর্ত ১.
লেখাটি পড়ার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, বিএনপি এবার নির্বাচনে জয়যুক্ত হবে সেটা শতভাগ নিশ্চিত, এই নিশ্চয়তা জেনেই আমি পোস্ট লিখছি। তো জেনেশুনে কেউ তো সুনিশ্চিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিখবে না, তাই না?
এটা আপনাকে বলা, কারণ, আপনি সেই অন্ধ সাপোর্টার, যে বিএনপি শত চাঁদাবাজি করলেও আপনি বিএনপিকেই ভোট... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

কেমন বাংলাদেশ চাই?

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৫

মি খুবই সাধারণ একজন নাগরিক, আমি কেমন বাংলাদেশ চাই এ নিয়ে আমি মাইকিং করলেও মনে হয় না কেউ শুনবে, তবে আমি এ নিয়ে চব্বিশের ৫ই আগস্টের পরপরই নতুন বাংলাদেশে অনেক পরিবর্তন আসবে এবং আমি কী ভাবি তা সরকারের কাছে গুরুত্ব রাখে এই অলীক চিন্তা থেকে অনলাইনে প্রচারের চেষ্টা করেছিলাম, আমার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পারেন, সেটাই হবে আপনার প্রকৃত নাগরিক অবস্থান। দলের সাতখুন মাফ- মানসিকতা যদি পোষণ করেন, তাহলে আপনি দেশের... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

সন্তুলন

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৬

খন আমার বয়স বেশ কম, সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।৷ একটা সেলুনে নিয়মিত আড্ডা দিতে যেতাম, ঘিঞ্জি একটা বস্তি এলাকায় ছিল সেটা। সেই সেলুনের এক কর্মচারীর প্রেম শুরু হল পেছনের বস্তির এক স্বামী পরিত্যক্তা মহিলার সাথে। তিনবেলা ভাত খাবার চুক্তি থেকে যাওয়া আসা, সেখান থেকে খাতির শুরু এবং এক পর্যায়ে রাতে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২০১ বার পঠিত     like!

ভায়োনিচ ম্যানুস্ক্রিপ্ট: (প্রথম পর্ব)

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৮


কটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার উচ্ছ্বাস দমন করতে পারছি না, ফলে আমার অনুসন্ধান সবটুকু শেষ করে একটা অনুমানভিত্তিক সম্ভাবনা দেখানো পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। আপাতত যেটুকু মনে জেগেছে, তা শেয়ার করি। পরবর্তীতে নাহয় আবার গুছিয়ে লিখব।

কখনও কি আপনার সামনে এমন আর্টিকেল এসেছে, যেখানে রহস্যময় বইয়ের সম্পর্কে আলোচনা করা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

ঋণখেলাপ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৩



মার আছে
রমনার কাছে
একগুচ্ছ গোলাপের ঋণ!

কথা ছিল,
বেঞ্চিতে বসে
দূর্বার ঘাসে
শিশিরে ভেজাবো এক রোদেলা সুদিন!

শীত যায় শিশির শুকায়ে বুকে;
রোদ উঠে পাঁজর বেয়ে
নেমে যায় ফের,
সুদিন আসার তবু দেরি ঢের;
তবু দেরি ঢের, তবু দেরি ঢের!

ঋণ শুধু বেড়ে চলে রেলগাড়ি ধরে
বগিতে বগিতে ফেরে
পিষে যাওয়া হাহাকার—
চক্রবৃদ্ধিহারে!
আমাকে বয়ে চলে রাতের কামরা
হিসেব করিনি আর
কত বগি পর
বাকি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮১৮৯৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ