somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভগবান

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিমাই সিদ্ধান্ত লইয়াছে সন্ন্যাস লইবে, ভগবানের অন্বেষণে সংসারত্যাগী হইবে৷
এই ভাবিয়া সে বাহির হইল, গলির মুখে যাইতে না যাইতেই এক লোক হাত তুলিয়া পথ আগলাইলো, বলিল, থাম বাছা, আমিই ভগবান!
নিমাই এক ঝটকায় তাহাকে পথ হইতে সরাইয়া দিল, ব্যাটা, গুল মারিবার আর জায়গা পাও না, গলির মুখেই ভগবান পাওয়া যায়!

নিমাই চলিতে লাগিল নিরন্তর, মাস পার হইল, পরিধেয় বস্ত্র জীর্ণ হইল, শরীর হইল অস্থিচর্মসার, তাহাকে দেখিলে যে কাহারোই মায়া হইবে৷ সে স্টেশনে বসিয়া আছে, ক্ষুধায় পেট জ্বলিতেছে, এমন সময় এক লোক কলা পাতায় কিছু প্রসাদ লইয়া সামনে আসিল, নে বাছা, খা, আমিই ভগবান!
নিমাই ততক্ষণে সে খাবার মুখে দিয়াছিল, ওই লোক ভগবান শুনিবামাত্রই থুহ করিয়া ফেলিয়া দিল৷ বলিল, দূর হ, ভণ্ড কোথাকার! ভগবান এত সহজ বিষয়? এত সহজে মেলে!!

ছয় বৎসর অতিক্রান্ত হইয়াছে, নিমাইয়ের শরীর গিয়াছে, স্বাস্থ্য গিয়াছে, বস্ত্র তো বহুত আগেই গিয়াছে, সে এখন নাগা সন্ন্যাসী, বেনারসে ঘুরিয়াছে, কাশী গয়া এমনকি রাজস্থান তিব্বত অবধি ঘুরিয়াছে, সন্ন্যাসের চক্কোরে দুই বার বলাৎকারও হইয়াছে, তবু তাহার মনে হইতেছে পর্যাপ্ত সাধনা এখনও হইয়া ওঠে নাই, ভগবানের অনুগ্রহ লাভের আশায় রোজই অশ্রুবিসর্জন করে, তপস্যার তবু শেষ নাই৷

গত ছয় বছরে কমপক্ষে দুই ডজন লোক বিভিন্ন সময়ে সামনে আসিয়া বলিয়াছে, বাছা, আর কষ্ট করিস নে, এবার থাম, আমিই তোর কাঙ্খিত ভগবান৷

নিমাই এসব লোককে প্রতিবারই বিবিধ প্রকারের গালাগাল করিয়া তাড়াইয়া দিয়াছে, ব্যাটা ভণ্ড, ভগবান কি এত সহজে মেলে? এত সস্তায় যে ভগবান ধরা দেয়, তাহাকে তো আমি চাই না!

এভাবেই চলিতেছে তপস্যা, নিমাইয়েরও, ভগবানেরও৷ ভগবান কঠিন হইতে গিয়াও হইতে পারেন না, নিমাইয়ের কষ্ট দেখিলেই ছুটিয়া আসেন, আর নিমাই উহাকে তাড়াইয়া দেয়, যা শালা, ভগবান কী এত সহজ বিষয়????
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×