আধো ঘুম আধো খুন
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে মনে হয় ঘুমাতে শিখতে হবে আবার নতুন করে!
ইদানীং হাতের উপর উপুর হয়ে ঘুমিয়ে থাকি। রক্তগুলো পথ খুঁজে পায় না। গেইট তালা মারা পেয়ে ফিরে চলে যায়। কেউ কেউ দাঁড়িয়ে থাকে। বড় বড় কিছু কাঠের গুড়ি নিয়ে ধুমা-ধাম-ঠুস-ঠাস। ঘুম ভেঙে যায়। অবশ একটা হাত আমার, কেটে ঝুলিয়ে রাখার মতো। ঘুমের ভেতরই আমার কান্না পায়। আমার হাতের জন্য খুব মায়া লাগে। এই হাতের কতো স্মৃতি। "হায় জীবন, তুমি এতো ছোট কেনে?"
চোখ খুলতে ইচ্ছে করে না। প্রচণ্ড ঘুমের মধ্যেও চাবি খুঁজতে থাকি গেইট এর তালার। তালাটাতে মরচে পড়েছে। বৃষ্টিজলে ভিজে ভিজে মরচেগুলো তরল হয়ে গেছে। হাতের আঙুলে জাপ্টে ধরে। চাবির গোছা ঝনঝন শব্দ করতেই থাকে, আমি চাবি খুঁজে পাই না। অথচ আরেকটা খুন করার বাকি!
আমার কিচ্ছু ভাল্লাগে না। চোখের পাতা ভারী হয়ে আসে। খুনের স্বপ্নে আমি তলিয়ে যেতে থাকি... তলিয়ে যেতে থাকি... আরেকটা খুন আমায় হাত নেড়ে ডাকে... আমি ছুটতে থাকি... ছুটতে থাকি...
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন" আমার মা,আমার পৃথিবী "
মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

ছবি- নিজস্ব সংগ্রহ
কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।
জীবন কোন...
...বাকিটুকু পড়ুন
মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে...
...বাকিটুকু পড়ুন