ভালোবাসি তোমাকে: একটা শ্রুতিকথন ও গানের এ্যালবাম। অনেকেই শুনে থাকবেন। এটার দ্বিতীয় পর্ব বের হচ্ছে এই ফেব্রুয়ারীতে। ভালোবাসা দিবসে। যদিও বলা হচ্ছিল শ্রুতিনাটক ও গানের কনসেপ্ট: উর্মি নুর বিনতে গিয়াস। কিন্ত আপনারা অনেকেই শুনে থাকবেন গানে গানে ভালোবাস। অর্নব আর জয়িতার কথোপকথন। এটা ক্লোজআপ নিবেদিত একটা এ্যালবাম ছিলো। অন্জন দত্ত আর নিমা রহমানের সংলাপ। গান গেয়েছিলেন পরশপাথর (ব্যান্ড) আর অন্জন দত্ত নিজেই। স্ক্রিপ্ট করেছিলেন অন্জন দত্ত। আর বেরিয়েছিলো জি সিরিজ থেকে। ১৯৯৮ সালে মনে হয়।
যাইহোক
ভালোবাসি তোমাকে সিজন-২ তে আমার লেখা একটা গান থাকছে। গানটা বহুদনি আগে লিখেছিলাম। এর খানিকটা এরকম:
রোদ চিনি
বৃষ্টি চিনি
মেঘের শাদা দৃষ্টি চিনি
শুধু জানি না কোনটা তোমার পায়ের ছাপ
তুমি কোন পথে হাঁটো
পদচিহ্নে কোথায় পুণ্য কোথা পাপ।।
২০১০ এ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের করা কুমীর নামে একটি ছবি দেখানো হয়েছিলো। ওই ছবিতে সন্ধির গাওয়া একটা গান ছিলো। ওইদিন ওকে লিরিকটা দেই। দুই বছর কোন খোঁজ খবর নেই। কয়েকদিন আগে ও বললো... কি লিরিক লিখলা ভাই? আমার বুঝতে দুই বছর লাগলো। গভীর রাতে সন্ধি ফোন করে গানটা শোনালো। মন্দ না। তবে... আমার মাথায় যে সুরটা ছিলো সেটা তার খুব কাছাকাছি। এটা খুব অদ্ভুত লেগেছে।
প্রফেশনালি এই প্রথম লিরিক লিখলাম। লিরিক লিখতে খুব বেশী ভালো লাগে। কবিতা লেখা শর্টফিল্ম বানানো আমার মনে হয় অবচেতনভাবে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। কিন্ত আমি বোধহয় গীতিকারই হতে চেয়েছিলাম মনে প্রানে। অনেকদিক পর এসে স্বপ্নটা সত্যি হচ্ছে তাই ভীষন ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। গান লিখতে আমার চরম লাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




