টেনে নিয়ো নকশীকাঁথা; মুঠোতে রাত্রি থাক
থরে থরে। যে আলো জলে, গরলে যে বিষাদ;
তাও থাক কিছু। এপিটাফ ধুয়ে গড়ানো অশ্রুকিছু
চোখপাতে রাখো, রাখো প্রিয়স্পর্শ বর্ষামেলানো মাটিভাঁপ,
এই যে শীত ঝরে শীত ঝরে, তাতে ধোঁয়াদৃষ্টি বোজ।
পাইনের কান্ডে এখনো গত গ্রীষ্মের স্মৃতি, তাকে চৌকাঠে
আড়িতে রেখে ভ্রুতে জমিয়ে তোল ঝরা পৌষ-
ও আমার বিষন্ন দিন,
পরবাসে যাবে যখন মেরুসীল
পেঙ্গুইন বুক গহনে টেনে নিলে প্রিয় বংশধর,
তাকে বলো-
আমার কপোলে বিষন্নতা-হাড়-কনকনে-প্রোথিত-অন্ধকার-ছোঁয়া আমি ক্ষমা করেছি বেমালুম।।
উৎসর্গ-কথা: " ছন্দ্বহীন" নাম নিয়ে যে ব্লগার কবিতা লিখতে লিখতে জড়িয়ে গেছেন প্রিয় বন্ধু পৃষ্ঠায়,নিজের জন্ম-তিথিতে নিজেকে চাঁদমিয়া বলে ডেকে অভিমান করে বলছেন সবাই নাকি ভুলে গেছে লগ্ন
আজকে তার বয়স এক বছর কমলো ( গানে যে বলে, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে
প্রিয় ছন্দ্বহীন( ছন্দহীন), শুভ শুভ জন্মদিন।
ছবি: winter by Salvador dali , 1972, গুগুল হতে
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



