আমার প্রিয় পোস্ট

চলে এসো সব স্বপ্নচারীরা

রেসিপি পোস্টঃ সবজি খিচুড়ি + গরুর গোশত ভূনা (সাথে সালাদ ফাউ):P

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

শেয়ারঃ
0 1 0

অফিস থেকে ফিরে ড্রেস চেন্জ করেই রুটিন মত দিলাম একটা ঘুম। প্রচন্ড ক্ষুধা নিয়ে ঘুম থেকে উঠলাম সাড়ে দিন ঘন্টা পরে। কিচেনে গিয়ে দেখি রান্না করা কোন খাবার নাই। :(

ভীষন মন খারাপ। একটু পর মেজাজটাও খারাপ হয়ে গেল যখন কিচেনের ক্যাবিনেটে ঝোলানো রোস্টারে দেখলাম আজ রবিবার, তারমানে আজকে আমার রান্নার দিন।X((

এইবার খাবার না থাকার রহস্য বুঝলাম। কি আর করা! পেটে প্রচন্ড ক্ষুধা নিয়েই রাধতেঁ বসে গেলাম।:(

শিরোনামহীন সবজি খিচুড়ী রান্না করার বুদ্ধি দিল। আমি বল্লাম সেই সাথে থাকুক ভূনা গোশত। ও সায় দিয়ে বল্ল পারলে সাথে সালাদও করো।:)



ফ্রিজে সবজি বলতে যা পেয়েছি, জেদ করে সব এনে জড়ো করে রাখলাম কিচেন ডেস্কে


ফ্রিজ থেকে গোশত বের করে কুসুম পানিতে ভিজিয়ে রাখলাম।


চপিং বোর্ড আর চাকু (এইটাকে চাকু না বলে চাপাতি বলাই ভাল)


সব সবজি থেকে একটু করে কেটে একটা প্লেটে গুছিয়ে রাখলাম। এখানে আছে, ফুলকপি; বেগুন; কুমড়ো; গাজর; লাল আর সবুজ ক্যাপসিকাম; মরিচ।


সালাদের ইনগ্রেডিয়েন্টঃ টমেটো, শসা, গাজর, মরিচ, পেয়াঁজ আর ধনেপাতা কুচি। শসাগুলো ইটালিয়ান স্টাইলে কাটা। সাথে অলিভ থাকলে ১৬ কলা পূর্ন হতো অবশ্য। সাথে এক টুকরো লেবু আর মাঝে খানিকটা সরিষার তেল। সালাদে এ দুটো জিনিস মিশিয়ে দিলে সালাদের স্বাদ দ্বিগুন বেড়ে যায়। বিশ্বাস না হলে পরখ করেই দেখুন না!


আলু, ডাইস করে কাটা। ভূনা গোশতে আলু দিতে হয় না, কিন্তু আলু আমাদের বাসার সবার খুবই ফেবারিট। প্রতিদিনের কোন না কোন মেনুতে আমরা আলু রাখার চেষ্টা করি।



চারটে বড় সাইজের পেয়াঁজ কুচি, সাথে ৫টা মরিচ। খিচুড়ী আর গোশত উভয়ের জন্য।


৪ কাপ ধোয়া চাল; খিচুড়ীর জন্য


দেড় কাপ ধোয়া মসুর ডাল; খিচুড়ীর জন্য


গোশতের জন্য গরম মসলা


দু চা চামচ হলুদ, খিচুড়ীর জন্য


ছয় চা চামচ রাধুনিঁ গোশতের মসলা


২০০ গ্রাম পাম তেল,


১০০ গ্রাম আয়োডিনযুক্ত নুন



চালের উপর কাটা সবজিগুলোকে ছড়িয়ে দিয়েছি।



সবজি, চাল, তেল, নুন , পেয়াজ আর হলুদের মিক্সার
পানিঃ পরিমান মত



গোশতের উপর আদা-রসুন বাটা (দেড় চা চামচ করে), গরম মসলা মরিচ আর পেয়াজঁ।



এরপর রাধুঁনি মসলা, তেল আর নুন মিশিয়ে সোজা ঘুটা। (ব্যাচেলর অথবা এক্সপ্রেস পদ্ধতি)



আলু মেশানোর পর

এরপর চুলায় বসিয়ে দিন। মিনিট পাঁচেক পর হালকা নেড়ে দিয়ে পরিমানমত পানি দিয়ে ঢেকে দিন।



রাইস কুকারে খিচুড়ি হয়ে বসে আছে। সময় লেগেছে ২৭ মিনিট।



গোশতও হয়ে গেছে, (সময় খেয়াল করি নাই। চড়িয়ে দিয়ে ছবি আপলোড করতে বসে গিয়েছিলাম! একটু পর গিয়ে দেখি প্রায় হয়ে গেছে!)

শিরোনামকে বলেছিলাম ১০ মিনিট পর আমাকে গোশত নেড়ে দেবার কথা মনে করিয়ে দিতে, সে দেয়নি। X( এইজন্য গোশতের নীচ দিয়ে হালকা লেগে গিয়েছিলো। সময় মত যাওয়াতে রক্ষা।



এই ছিলো আমার গত রবিবার রাতে নিজ হাতে রান্না করা ডিনার।


ছবিগুলো আম্মুকে দেখালাম। আম্মু তো বিশ্বাসই করতে পারছে না! করবে কিভাবে? দেশে থাকতে যে ছেলেকে এক গ্লাস পানিও আম্মুকে ঢেলে দিতে হয়েছে, সে ছেলে এমন দাবী করলে বিশ্বাস করাটা কষ্টই বৈকি!


এই পোস্টা দেয়ার কথা ছিলো তিন দিন আগে। রান্না করে ছবি তুলে রিসাইজ করে অর্ধেক আপলোড করার পর পিসির যান্ত্রিক গোলযোগের কারনে পোস্টাতে পারিনি। পোস্টানো তো দূরের কথা, তিন দিন নেটেই ঢুকতে পারিনি। তাই টাটকা টাটকা ছবি দিয়ে এই বাসি পোস্ট।:(

বিলিভ ইট অর নট, জীবনে প্রথম এই আইটেম রান্না করলাম। রান্না শেষে শুধু খাবারের ঘ্রান শুকেঁই রুমমেট দুইজন ১০ মুখে প্রশংসা করল। খাবার সময় তারা কোন কথা বলেনি। শুধু গোগ্রাসে গিলেছে। পরে দেখি আমার ভাগের অংশ নিয়েই প্রায় টানাটানি পরে যাবার মত অবস্থা! তাই সুযোগ বুঝে আমিও তাদের সাথে প্লেট নিয়ে বসে পড়ি।:D

এরপর ভাবলাম, পেট পূজো তো জম্পেশ হলো, এইবার এইটা দিয়ে একটা পোস্ট লিখে ফেলি। তাছাড়া, শিরোকে যখন খাবারের ডেসক্রিপশন দিচ্ছিলাম, তখন নাকি ওর জীভ জলে টইটুম্বুর! তাই ভাবলাম, রেসিপি দিয়ে সচিত্র একটা পোস্ট দিই। বেচারী দুধের (খিচুড়ী+গোশত) স্বাদ ঘোলে (ছবিতে) মেটাক!:D


উল্লেখ্য, এরাগে ব্লগে এইরকম প্রতিটি প্রসেস পয়েন্টে ছবি দিয়ে আর কেউ রেসিপি পোস্টাইনি। আমিই প্রথম।B-)


সেফঃ প্রলয় হাসান
ছবিঃ প্রলয় হাসান
মেন্যু আইডিয়াঃ ব্লগার শিরোনামহীন + প্রলয় হাসান


এটা হলো আমার ব্লগ জীবনের ২য় রেসিপি। প্রথম রেসিপির লিংক নীচে দেয়া হলো। এটাও ব্যাপক প্রশংসিত হয়েছিলো।

Click This Link


ব্লগার পুসকিকেও একটা টেনকু দিয়ে রাখি এই ফাকেঁ, কারন ওর দেয়া ওরে পিয়া (আজা নাচলে) গানটা পোস্ট লিখার পুরোটা সময় শুনেছি। গানটা ভীষন ভাল লেগেছে। বিকেল থেকে শুনছি।

 

প্রকাশ করা হয়েছে: খানা খাইয়াযানা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
রাতমজুর বলেছেন: অসময়ে খিদা লাগানি লোভ দেখানি পোষ্ট আপত্তিকর বলিয়া রিপোর্ট করা হৈল
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: মাফ কইরা দ্যান ভাই, এমন কইরা আর কখনো রেসিপি পুস্টামু না!:|

২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
আরিফ থেকে আনা বলেছেন: ধুর ক্ষিধা লাগায়া দিলেন /:)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: আপনেরা পেটে ক্ষুধা নিয়া ব্লগান, সেইটা কি আমার দোষ?X((

৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৯
নকীবুল বারী বলেছেন: খামুউউউউউউউ, খামুউউউউউউউউউ
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: হে হে লাভ নাই। তিন দিন আগের রান্না, হজম হয়ে বহুত আগে শেষ! এখন কোথায় আছে বুঝতেই পারছেন?:D

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০
মেঘাচ্ছন্ন বলেছেন: আপ্নে এতো সুন্দর কইরা রান্দেন.....!!!

( আম্মাআআআ )...আমার সত্যি সত্যি খিদা লাগছে.....!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: এইটা যে জীবনের প্রথম রানছি, রুমমেটদের এই কথাটা কিছুতেই বিশ্বাস করাইতে পার্লাম না! তাদের ধারনা, দেশে থাকতে এই আইটেম আমি হর হামেশাই রানতাম। নাইলে নাকি এত টেস হওয়া বেসম্ভব!:(

খাওনেরাগে এই পোস্টা সামনে খুইলা রাইখা খাইয়েন।:)

৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪
মুনশিয়ানা বলেছেন: আপ্নে একলা রাধছেন? এত্ত কিছু ...... ঠিক বিশ্বাস হইতাছে না...... এত কিছু কেমতে সম্ভব?

ওক্কে, সামনের উইকেন্ডে আমু নে-- দেখতাম চাই এত সুন্দর পাক--হাচাই আপ্নে কর্ছেন কিনা...।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: জ্বি জনাব, একলা রানছি। শিরোনাম স্বাক্ষী আছে। তাছাড়া যখন রানছি তখন আমারে সংগ দেবার মত কেউ জাগনা ছিল না সিডনীতে।:)

হুক্কে! আইসা পড়েন। হাতে নাতে পরমান হয়ে যাবে! নো ওরিস।:)

৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ভাইয়া...খেলুমনা কইলাম...খিছুড়ি আমার সবচেয়ে ফিভারিট...আবার ক্ষিদা লাগছে...ভ্যাঁআআআআআ...
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: খেলা শুরু হইলো কখন?

খিচুড়ী আমারো ফেবারিট। তো কি আর করবা? এখন শিরোর মত তুমিও দুধের স্বাদ ঘোলে মেটাও আপুনি। না হলে বাড়ীতে নিজেই রাধতেঁ বসে যাও।:)

৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২১
পুসকি বলেছেন: এতো কাহিনী শুনতে শুনতে ক্ষুধাটাই নষ্ট হয়ে গেল..........X(
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: খাইছেয়ামারে!!:|

ঠিকাছে। নেক্সট টাইম কাহিনী বাদ দিয়ে বেশী বেশী ছবি পোস্টাবো, কেমন?:(

চলবে তো পুসকি মনি?:D

৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
নকীবুল বারী বলেছেন: বেশি রান্নার বড়াই করবেন না ,আমিও রান্না জানি
ডিম সেদ্ধ করা, আর ডিম মামলেট করা
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: খাইছেয়ামারে!!! আপনি তো দেখি বিরাট বাবুর্চি!!! এত কিছু রান্না পারেন? এগুলো শিখেছেন কোথায়? আমাকে শেখাবেন প্লিজ?=p~

৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৩
একাকী একজন বলেছেন: আমি এখন প্রায় সবই রাধতে পারি। কোন প্রিপেয়ারড মশলা ছাড়াই। পোষ্ট সুন্দর হয়েছে। আমিও ঢাকা এসে ঠেকায় পড়ে রান্না শিখছি।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: হা হা। ঠিক বলেছেন। ঠেকায় পড়লে বাঘে নাকি ধান খায়। আর আমরা সামান্য রাধতেঁ পারবো না? :)

রান্না শেখার জন্য তো দেখছি দেশান্তরের জুড়ি নেই।:)

তবে সাবধান, বিয়ের পর বউ যেন না জানে যে আপনি ভাল রান্না পারেন। তাহলে কিন্তু খবরাছে। কিছু রান্না করতে বল্লে বলবেন, আমি নকীব ভাইয়ের মেনু ছাড়া আর কিছু রান্না করতে পারিনা। (আপনার উপরের কমেন্টা পড়েন)=p~

১০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১১
অক্ষর বলেছেন: আমিও একবার রাঞ্ছিলাম, মোটামোটি কৈরা অনেক সবজিই দিছিলাম

সেইরকম হৈছিলো। কিন্তু পরে আর পারি নাই সেইরকম্ভাবে রান্তে
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৪

লেখক বলেছেন: হ, এইটা আমারো হয়। প্রথমবার ভালো পারি। পরেরবারের গুলা আর অমন ভাল হয় না। এইটার রহস্য কি?:|

১১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৪
অ্যালন বলেছেন:
ক্যাগা..তুমিই পার্বা..সেইরমইছে..;)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: টেনকু কিন্তু ক্যাগা কে?:|

১২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩২
নুশেরা বলেছেন: ছবি, লেখা সবই দারুণ উপভোগ্য। খুব ভাল লাগছে দেখতে। খেতেও নিশ্চয়ই মজাদার হয়েছে। একটু আচার হলেই... আমড়া, আম, কিংবা জলপাইয়ের... ...
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০০

লেখক বলেছেন: অনেকদিন পর রেপিসি পোস্ট দিলাম আপু।:D

খেতে মজা হওয়াটাই কাল হয়েছে আপু! দুদিনের জন্য রেধেছিঁলাম। একদিনও যায়নি।:(

হুমম, ঘরে মিষ্টি আমের চাটনি ছিলো। কিন্তু সালাদের জন্য সেটা দিইনি। তবে পরের বার দেবোনি।:)

আপনার কাছ থেকে আরো মজার মজার সব রেসিপি আর পোস্ট পাবার আশায় রইলাম। কপালে থাকলে হয়তো সেগুলো মুখে জুটবে।8-|

নুশেরাপুকে অসংখ্য ধন্যবাদ। :)

১৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০১
অ্যালন বলেছেন:
কচ্কিরে মোমিন..ক্যাগারে চিনোনা..:(
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: না।:(

১৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৭
অরণ্যচারী বলেছেন: রাতমজুর বলেছেন: অসময়ে খিদা লাগানি লোভ দেখানি পোষ্ট আপত্তিকর বলিয়া রিপোর্ট করা হৈল +
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৯

লেখক বলেছেন: রেসিপি পোস্ট দিয়া তো ভাল বাটে পড়লাম দেখতেছি!!!:(

১৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৮
অরণ্যচারী বলেছেন: হ, আপনের আবার ব্যান খাইবার চান্স আছে।;)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৪

লেখক বলেছেন: ভয় খাইছি!!!:-P

জানাপুও কিন্তু খিচুড়ির ভক্ত। সো সেইটার সম্ভাবনা কম।;)

১৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২২
অ্যালন বলেছেন:

আম্রা সবাই ক্যাগা..
আম্রা সবাই ক্যাগা আমাদেরি ক্যাগার্রাজোত্যে..
নোইলে মোদের ক্যাগার্সনে মিল্বো কিসর্তে..;)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: তাইনাকি?;)

১৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৬
ইউনুস খান বলেছেন: ছবির সাথে বর্ণনা খুবই ভালো লাগলো।

ধন্যবাদ ভালো থাকুন।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনুস ভাই। আপনিও ভালো থাকুন।:)

১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৭
মাহবুব সুমন বলেছেন: :) সুন্দর রাঁধুনি ;) আপনার হাতের রান্না খেতে হবে একদিন।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: সুন্দর রাধুনীঁ!!!:|

এইটা কি কইেলন সুমন্ভাই? এত বড় অপমান!!X((

ভাবী আর ভাতিজাকে নিয়ে সিডনীতে চলে আসুন এক উইকএন্ডে। :)

১৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩
কাক ভুষুন্ডি বলেছেন: মেয়া আমার পুস্টে গিয়া বাসী খিচ্রী দিয়া আইলেন।
তাও ভালা, কেউ খাইতে চাইলে আপ্নের পুস্টে পাঠায়া দিমু ;)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

লেখক বলেছেন: সেইটা ঠিক, কিন্তু পোস্ট আর ছবিগুলান তো একদম টাটকা!:)

হ, পাঠায় দিয়েন, শিরোর মত দুধের স্বাদ ঘোলে মেটানোতেও একটা মজা আছে! কি কন?;)

২০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৩
সাইফুল আকবর খান বলেছেন:
উফ!
সত্যিই ক্ষুধা লাগলো। আক্ষরিক অর্থেই। কসম!
একা ব্যাচেলর থাকি বাসায়। তাই, আমার কাছে তো এই পোস্ট রীতিমতো একটা ক্লাস। তাই, সুন্দর রান্না, ছবি, বর্ণনা- সবকিছুর জন্যই প্লাস প্লাস প্লাস। :)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: এত প্লাস কই রাখি!

এই পোস্টা আমারো কাজে আসবে। যখন পেটে থাকবে পেটে ক্ষুধা, অথচ ঘরে নাই খাবার বা রান্না করতে আলসেমি লাগবে, তখন এই পোস্টা পড়ব আর ছবিগুলোর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ভাববো, "আহারে! কি সব দিন আছিলো!:("

২১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১০
মুকুট বলেছেন: জটিল বর্ণনা! দেখি আপনার প্রণালীতে সামনে ট্রাই করব! ধন্যবাদ!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: জীবনের প্রথম সবজি খিচুড়ী রান্না করেই পোস্ট দেয়ার দুঃসাহস করলাম। সুতরাং এই পদ্ধতিতে রাধলেঁ যদি খাবার স্বাদের না হয়, তাহলে কিন্তু আমি দায়ী থাকবো না, বলে দিলাম।:)

২২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২২
সারিয়া তাসনিম বলেছেন:
জটিল পোস্ট !!

কিন্তু ঠিক লাঞ্চের সময় এই রকম পোস্ট বড়ই আপত্তিকর :)
তার্পরেও প্লাসাইলাম :)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: কি আর করবেন। রাত মজুর ভাইয়ের মত আপনিও আপত্তিকর পোস্ট হিসেবে অভিযোগ করতে পারেন!:(


দিয়েছিলাম তো কাল ডিনারের সময়। আপনি দেখেছেন আজ লাঞ্চের সময়। মুকুট ভাই পোস্টাকে ফ্রন্ট পেজে নিয়ে আসছে। সব দোষ তার।:)

অনেক টেনকু সারিয়া আপু।:)

২৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
আলোর অভিলাসী বলেছেন: হুমমমমমমমমমমমমমমমমমম ভালা..................................

আশা করি সারা জীবন এমবাই রানবেন ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: বউয়ের হাতের রান্না কি তাইলে আমার কপালে নাই?:((

২৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫০
শিরোনামহীন বলেছেন: হেহেহেহেহেহেহেহে! প্রিয়তে। ;)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: পোস্টা দেয়ার ২২ ঘন্টা পর আপনার টনক নড়ছে দেখে বড়ই প্রীত হইলাম!8-|

২৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৫
ইরতেজা বলেছেন: আমার পড়া সেরা রেসিপি।
প্রিয় পোষ্ট
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: হায় হায় কি বলেন!!!:|

জীবনে এই একটা রেসিপি পোস্ট দিলাম, সেইটাতেই হিট!!! ইরতেজা ভাইরে এক হাজারটা টেনকু।:D

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: অবশ্য, এইটা ছিলো আমার ব্লগ জীবনের প্রথম রেসিপি

Click This Link :D

২৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৪
ইরতেজা বলেছেন: এত যন্ত করে লিখেছেন। ছবি দেওয়াতে খুবি ভালো হয়েছে। ২২ টা ছবির জন্য ২২টা প্লাস দিলাম। রাধুনিঁ গোশতের মসলা না থাকলে কি দিমু?

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৩

লেখক বলেছেন: ২২টা প্লাস কই দিলেন? আমি তো দেখি ১৭ টা। তাও সব আপনার দেয়া না।:(


ওটা না থাকলে হলুদ, মরিচ, ধরে আর জিরার গুড়া দিলেই চলবে মনে হয়!!! সিওর না। বাজারে গিয়ে রাধুনিঁ গুড়া মসলার একটা প্যাকেট দেখে উপকরনগুলো ঠিকমত চেক করে নিয়েন!:-P

২৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৫
অদৃশ্য বলেছেন: বহুত খুব.........................খিদায় প্যাট চোঁচোঁ করতাছে। ভাই একটা ইটালিয়ান হোটেল খুইলা ফ্যালেন। জটিল ব্যাপসা হইবো কইলাম।

ভালো লাগলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: ইটালিয়ান হোটেলে একসময় কাজ করতাম। শুকরের বিভিন্ন রেসিপি আছে। রান্না করতে দেখলেই বমি আসতো। খাওয়া তো দূরের কথা। সেগুলারে আবার যখন দেখতাম অজিরা গোগ্রাসে গিলছে, সেই স্মৃতি মনে হলে এখনও পেটের ভেতর গুলিয়ে আসে! ওয়াক থু!!!

ধন্যবাদ অদৃশ্য।

২৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
সুহেল রাজজ বলেছেন: ভাইয়া আপনি এত সুন্দর রান্না জানেন ।এবার ভাবীকে শুভ সংবাদটি দেব নাকি।ধন্যবাদ
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন: আপনার ভাবীকে সুসংবাদ দেন আপত্তি নাই। কিন্তু তার আগে আমারে তার ফুন্নাম্বার্টা দিয়ে দিলে বড়ই খুশী হইতাম!:D

২৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১২
বিষাক্ত মানুষ বলেছেন: সবই ঠিক আছিলো .. কিন্তু বেগুন দিতে কইছে কে তোমারে !!! বেগুনটা না দিলে খাবার টা অন্য কাব্য হৈতো । এখন ছোট গল্প হৈছে
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: জিদ কইরা দিছি রে ভাই। প্রথম ছবিটার নীচের ক্যাপশন দেখেন।
লাউ-ও ছিলো। কি জানি ভাইবা সেইটা আর দেই নাই। :(


ভাবতে খুব ভাল লাগে যে আপনি আবার আমার পোস্টে কমেন্ট করা শুরু করছেন, এখন রেটিং দেয়াটাও শুরু করলে খুব খুশী হইতাম।:)

৩০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: প্রথমবার ভালো পারি। পরেরবারের গুলা আর অমন ভাল হয় না। এইটার রহস্য কি

/// এইটারে কয় beginner's luck...আমারো প্রথমবারে সব রান্না ব্যাপক হয়...পরের বারে কেমন যেন...কি যেন একটা কম কম ভাব আসে...:((
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: হা হা। ভাল বলেছো তো! বিগিনারস লাক!!!:)

ঠিক!! কিন্তু সেই কমটা কি?:((

৩১. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
শিরোনামহীন বলেছেন: ওহে পাক্কা রাঁধুনি,

দৌের উপ্রে আছি। দেরি হওয়ায় দুঃখিত নই ;)। আশা করি তুমি বুঝবা। :) আমার মেজাজ চরম বিলা কয়েকদিন ধরে। সানডে অফিস ক্লোজ হলে একটু সময় পাবো। দো্আ করিও!!! :(
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: আমি পাক্কা রাধঁক নারে ভাই (তোমার ভুলটা সুধরায়ে দিলাম;)), এইটা জীবনের প্রথম রানলাম। এক্সপেরিমেন্টাল বলতে পারো।:(


বুঝছি। তয় দুক্কিত না হওয়ার লাইগা তোমার উপ্রে বিলা হইছি!:|

আমার তো ঈদের দিন ও আপিস!:((

দোয়া করিব। তুমিও আমার জন্য করিও!;)

৩২. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:২১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: সেটা বুঝলেতো ঐটা প্রথমবারের মতই মজা হত...:((
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: কতা সইত্য... :(

থাক কাইন্দো না। দোয়া করি তুমি একটা বাবুর্চি জামাই পাও!:)

৩৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৮
অচন্দ্রচেতন বলেছেন: আপনার রেসিপি নিয়া রান্না চলতেছে। আমার বৌ মহা-সন্দিহান। আমার ইজ্জত থাকবে তো??? কি হইলো পরে আপডেট দেয়া হবে।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আপনার ইজ্জত অবশ্যই থাকবে ভাই। খাবার স্বাদের না হইলে সেইটা আপনার বউয়ের দোষ। ঠিকমত রানতে পারে নাই। আমার রেসিপি তো ঠিকই আছে।:D

৩৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৯
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: আপনি তো ভাইয়া মহা চালাক!!
খাবারে নজর যাতে দিতে না পারি সেজন্য নিজে টাটকা খিচুরি খেয়ে আমাদের বাসি পোস্ট দেখাইলেন।
সালাদ টা দেখে তো সেইরকম মজার মনে হচ্ছে :D
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: আপুরে, সাধে কি আর বাসী পোস্ট দিছি? আমার তো ইচ্ছা ছিল না বাসী পোস্ট দেয়ার। কপালের ফেরে পরে দিতে হলো।:(

নেক্সট টাইম টাটকা রেসিপি দেয়ার ইচ্ছে রইল।:)

সালাদে সরিষার তেল আর বাতাবী লেবু চিপে খেয়ে দেখো! ফাটাফাটিসটিক জিনিস।:)

৩৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৫
অচন্দ্রচেতন বলেছেন:

আমাদের কপিক্যাট রান্না ... ভালোই হইছে। খাওন দাওনের উপর পুরানো পোস্টগুলা কি কোনভাবে একজায়গায় করা যায়?
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: ওয়াও দারুন লোভনীয় হয়েছে। আমারই তো খেতে ইচ্ছে করছে। দেখতে হবে না কার রেসিপি!!!B-)

সালাদের মরিচ মনেহয় ইকটু বেশী হয়ে গেছে!:|


রেপিসি পোস্ট লিখে ব্লগে সার্চ দিয়ে দেখতে পারেন।

আর কে যেন কাল একটা ইনভাইটেশন পাঠাল। সে একটা গ্রুপ খুলেছে। নাম-ই খাওন দাওন। জয়েন করেই এই পোস্টা জুড়ে দিয়েছে সেখানে।:)

৩৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫১
চিলে কোঠার সেপাই বলেছেন:

প্রলয় ভাই রান্না বেশ লোভনীয় হয়েছিল দেখেই বুজা গেল।



অফটপিক: আলু পাতা দিয়ে ছাগলের গুশ্তের রেসিপি ট্রাই করে একটা পোষ্ট দিয়েন;) সামনের কুরবানী ঈদে কাজে লাগতে পারে;)
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: হ্যাঁ ভাই! শেষে তো আমার ভাগের খাবার নিয়েই টানাটানি পরে গেছিলো। ভাল রান্না করেও শান্তি নেই।:(

ওকে নো প্রবলেমো। আমরা অবশ্য এইখানে ভেড়া কুরবানি দেই। তবে ব্লগে ইদানিং ছাগলের উপদ্রব যে হারে বেড়েছে, তাতে করে সত্যিই, ছাগলের গুশ্তের রেসিপি দেয়া ছাড়া উপায় নাই।:)


টেনকু চি কো সে ভাই।

৩৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫২
সাইফুল আকবর খান বলেছেন:
হুঁ। তাইলে তো ক্ষুধা নিবৃত্ত না হইয়া বরং উদ্বৃত্ত বাড়াবাড়ি হইয়া যাইবো। ;)
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: আবার জিগায়!! ;)

৩৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৩
নুশেরা বলেছেন: ঈদ মোবারক, প্রলয়, দ্য গ্রেট পার্ট টাইম শেফ অফ সিডনি :)
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: হা হাহা হা হা।


অসংখ্য ধন্যবাদ আপু। :)

৩৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৭
তামিম ইরফান বলেছেন: এত বড় পোষ্টে জন্য মাইনাস:)
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: দুরে গিয়া মর!!:-P

৪০. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫১
তামিম ইরফান বলেছেন: কেমনে মরুম:P..................প্রেমের মড়া জলে ডুবেনা:>
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ডৃইবা মরতে হইবে না, গলায় তো ফাসঁ লাগায়া বইসা আছোস।:D

বিয়ার পর প্রথম ঈদের ডলা খাস নাই এখনো?;)

৪১. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২০
অপ্‌সরা বলেছেন: তুমি খুব সৌখিন টাইপ সাজানো গোছানো।সেটা তোমার কাঁটাকুঁটি আর রান্নার উপকরণ সাজানো দেখেই বোঝা যাচ্ছে।আমি খুব সৌন্দর্য্য বিলাসী মানুষ। নিজেকে আর আমার চারপাশকে সুন্দর দেখতে পছন্দ করি। তোমার ছবিগুলো খুব ভালো লেগেছে ।

এবার শোনো, তোমার পোস্ট পড়ার পরে আমি কি করলাম জানো? খুব সবজীর কিছু একটা খেতে ইচ্ছে হোলো। সোজা কিচেনে দৌড় আর তারপর..... রান্না করে খেয়ে ফেললাম একবাটি। ছবিও তুলেছি তোমার মত।


০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: আপুউউউ!! এভাবে লোভ দেখালে কিন্তু খেলবো না!!! কতদিন ভেজিটেবল স্যুপ খাইনা।:((

আমাদের সিটি কলেজের এক ম্যাডামের মেয়ে খুব ভাল ভেজি স্যুপ বানাতে পারত। ম্যাডামের কাছে পড়তে গেলে প্রায় বিকেলেই ও বানিয়ে আমাদের খেতে দিত। উফ, মেয়েটার বানানোর হাত যা ছিলো না! একদম অমৃত! এখনও স্বাদ মুখে লেগে আছে।


হুমম, আমাদের বোন না থাকাতে ছোট বেলা থেকেই আম্মু আমাদের দুই ভাইকে দিয়ে ঘর কন্নার যাবতীয় কাজ করাত!:(

তাই এখন আমি অনেক গোছালো। আমার বেডরুম, কিচেন, পড়ার টেবিল, সব ঝকঝকে তকতকে।:)

অপ্সরা আপুকে একগাদা টেনকু।:)

০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: বাসায় তো আজ এমনিতেই গরুর গোশত পাক হবার কথা। এখন শুধু আমার রেসিপিনুযায়ী খিচুড়ীটা রেধেঁ নিলেই তো হয়ে যায়! রাগ করে; মুখ ভেঙ্গচানোর কি হলো?8-|

৪৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
রাশেদ বলেছেন: খাইছে! :( এত্ত ভালো রান্না! :|
২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৮

লেখক বলেছেন: হ। আমি তোমার মত না। ভাল রানতে পারি। :P


আগামী বছর তোমাদের ওদিকে যাবার ইচ্ছা আছে। তোমার বাসায় গেলে তোমারে এই খিচুড়ি রাইধাঁ খাওয়াবনি। প্রমিজ।:)

৪৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৬
নিঃসঙ্গ বলেছেন: খিদায় পেটের মধ্যে মোচর দিয়ে উটছে :(
২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: পোস্টের ছবিগুলা দেইখা খিদা ভুইলা থাকেন!! /:)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৮

লেখক বলেছেন: ওয়েলকু!!:D

৪৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৯
রাশেদ বলেছেন: আমার রান্না খাইলে এইটা খাইতে আপত্তি করুম না। :D
২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন: ইয়ে...রাশুদা...আমি কি সাথে করে কয়েক প্যাকেট ওরস্যালাইন নিয়ে যাবো। তোমার রান্না খাবার পর কাজে আসতে পারে!!:(

২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন: আইচ্ছা! ঠা ঠা!! :(

২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২১

লেখক বলেছেন: এই লুলের মানে কি? পোস্ট দেইখা মুখে লোল আসছে নাকি লুলরে অনলাইনে দেখছেন এই ভোর রাইতে নাকি আপনার হাসি পাইলো! কোন্টা?:|

৪৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৪
শিবলী বলেছেন: জিহবার আশে পাশে প্রচুর লোলের আমদানি হৈতেছে
:((
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন:
কালপুরুষ হইচে লুল্পুরুষ
মুহিব হইচে লুহিব
মইথুনানন্দ হইচে লইথুনান্দ
শিবলীরে কি বানানো যায় চিন্তাইতেছি। :(

মোট সময় লেগেছে ১.০৯০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বাংলাদেশের এক একটা শিশু ১৯৭১ এর ইতিহাসকে রক্তের ভেতর নিয়ে জন্মায়। কোন শুকর ছানাদের এত বড় দুঃসাহস... রক্তমাখা সে ইতিহাসকে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ