আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

আমার প্রেমিকারা - ইলোরা পর্ব ;)

২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০২

শেয়ারঃ
0 0 0



অনেকদিন থেকে এই সিক্যুয়েলটা লিখবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিলোনা। যতবারই লিখতে যাই, মাথার মধ্যে থেকে মহামান্য শয়তান মশাই বাধা দেন। বলেন - "আরে ... লিখিসনা, তোর আশা ভরষা সব শেষ হইয়া যায় নাই তো এখনও X(("। এমনিতে এই সিক্যুয়েল ঠিক কয় পর্বে শেষ হবে তা নিয়ে আমারও যথেস্ট সন্দেহ আছে। প্রথমে হাতে গোনার চেষ্টা করেছি, দুই হাতের আঙ্গুল শেষ হয়ে পায়ে গিয়ে ঠেকেছে। সমস্যা হলো - হাতের কড়ে ষোল পর্যন্ত গোনা যায়, পায়ের কড়া তো দেখা যায়না, তাই গোনায় ভুল হয়ে যায় বারবার। ক্যালকুলেটরে হিসাব করতে গেলে কাকে দিয়ে শুরু করেছিলাম সেটাই ভুলে যাই। এই অবস্থাতেও মহামান্যর অনুরোধে চুপ করেছিলাম, কিন্তু এই রমজান মাসে উনি বাৎসরিক ছুটিতে মৃগয়ায় (মতান্তরে জেলখানায়:|) গমন করেছেন বিধায় আমি সুযোগ পেয়ে এই সিক্যুয়েল শুরু করিলাম। ভাবিতেছি এই সিক্যুয়েল খানা শুদ্ধ ভাষাতেই রচনা করিবো ... যা আছে কপালে :D

ইলোরা পর্ব :`>

জন্মের সময়ের নানাবিধ জ্বালা যন্ত্রনার মধ্য দিয়া বাঁচিয়া যাওয়া ছোট্ট শিশুটি (একটি অসম্পুর্ন গল্প ..... দ্রষ্টব্য) ক্রমে ক্রমে বালকে রুপান্তরিত হইয়াছে। কিন্তু তাহার মাতা তাহাকে প্রায়শই গামছা অথবা টেবল ক্লথের শাড়ীতে জড়াইয়া ঠোঁটে টুকটুকে লাল লিপিশটিক লাগাইয়া এবং কপালে টিপ পড়াইয়া আসন্ন্য কইন্যা সন্তানের আবির্ভাবের মহড়া দিয়া লইতেন। সেও বউ সাজিয়া চুপটি করিয়া খাটের উপর বসিয়া থাকিতে বিশেষ অপছন্দ করিতোনা, কারন স্বল্প পরিচিত প্রতিবেশীদের ভইড়কাইয়া দিয়া যেই আনন্দ তাহার মাতা উপলব্ধি করিতেন, পুত্র নিজেও তাহার কিছুটা হইলেও ভাগ পাইতো ;) এমনি ভাবে সুখে দুঃক্ষে উহাদের সময় অতিবাহীত হইতেছিলো। এমন সময় পুত্রের বাবা দিব্য দৃষ্টিতে তাহার পুত্রকে জজ ব্যারিষ্টার রুপে দর্শন করিয়া ফেলিলেন, এবং পুত্রের অফুরন্ত খেলার সময়কে বিনা দ্বিধায় বিনা কাঁচিতে কাটিয়া ছোট করিয়া দিলেন। বিনা মেঘে ভুমিকম্পের ন্যায় এহেন কষ্টদায়ক কাটাকাটিতে পুত্র যারপর নাই ব্যাথিত হইলেও পিতামাতা বেশ আহ্লাদিত ছেলেন। সুপ্রিয় পাঠক, আপনি যাহা ভাবিতেছেন, ঘটনা আসলে তাহা নয়, আমি বলিতে চাহিতেছি যে - বাবা তার সন্তানকে মুনলাইট কিন্ডারগার্টেন স্কুল নামক জেলখানায় অর্থের বিনিময়ে পোস্ট করিয়া আসিলেন :((

ফকিরাপুলের গলীর গলী তস্য গলীর বাসা ছাড়িয়া উহারা তখন সবে মাত্র বাসাবোতে রেল লাইন সংলগ্ন চারতলা বাসায় নতুন সংসার পাতিয়া বসিয়াছে। বাসা হইতে স্কুলে হাটিয়াই যাওয়া যায়। তথাপি পুত্রের পিতা একদিন পুত্রের বিদ্যালয় বিমুখিতা স্বভাবের পরিবর্তন আনয়নের লক্ষ্যে একখানা ছাতা মার্কা ঢেউটিনের তৈরী জীপ গাড়ী ক্রয় করিয়া আনিলেন। প্যাডেল চালিত সেই জীপ গাড়ীতে বসিয়া ভাবের সহিত বিদ্যালয়ে গমন করিতে পুত্র আর কখনই পিছুপা হয়নাই। এইভাবে কিছুদিন বিদ্যালয়ে গমন করিবার পরে সহপাঠিদের মাঝে সে মর্কট সম্রাটের মর্যাদা লাভ করিল আর পরীক্ষায় আশাতীত নম্বর প্রাপ্তির ফলে শিক্ষিকাদিগের প্রিয় পাত্রে পরিনত হইলো। এমনিভাবে তার পরিচিতি ঘটিল ইলোরা, হুমায়রা আর তিন্নির সহিত। তাহাদের মধ্যে ইলোরা অতিশয় সুন্দরী গোলগাল এবং নির্বুদ্ধিমতি ছিলো। উহার ডাক্তার পিতা উহাকে গাদা গাদা বুদ্ধির ইনজেকশন ক্যাপসুলে ভরিয়া খাওয়াইয়াও উহার মাথার হেড অফিসে কিছু ধরাইতে সমর্থ হন নাই বলিয়া বিদগ্ধজনের ধারনা। এই কারনে তিন্নি এবং হুমায়রার সহিত বালকটির বেশী খাতির জমিয়া উঠিল। অপরদিকে ইলোরার মাতাপিতার সহিত বালকের পরিবারের সম্পর্ক ঘনিষ্ট হইতে ঘনিষ্টতর হইতে লাগিলো। সেই উপলক্ষে প্রায়শই বিদ্যালয় ছুটির পর বালকটিকে হুমায়রা এবং তিন্নিকে বিদায় দিয়া মাতৃদেবীর হাত ধরিয়া ইলোরার বাসার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখা যাইতে লাগিলো।

এমনি ভাবে চলিতে চলিতে একদিন উভয় পরিবারের সন্মতিতে সকলে মিলিয়া রাজেন্দ্রপুরে পিকনিকের উদ্দ্যেশ্যে যাত্রা করিল। পিকনিকের স্থানে পৌছিয়া বালক খিয়াল করিলো ইলোরা নামের অতিশয় পরিচিতা সেই গোলগাল বোকাসোকা বালকাটিকে আজিকে অতি অতি সৌন্দর্য লাগিতেছে। কিন্তু কেন যেন বালিকা তাহাকে সজতনে এড়াইয়া চলিতেছে। অর্ধঘন্টার কাকুতি মিনতি পর, ৩ খানা চকলেট বার, ২ খানা পুস্প ও এক খানা ঘাস ফরিঙ্গের বিনিময়ে কইন্যা অভিমানে মেঘাচ্ছন্য নেত্রে বালকের দিকে তাকাইয়া বলিলো - "তুমি প্রতিদিন শুধু হুমায়রার সাথে বসো, আমার সাথে বসোনা :(" বালকের অন্তরে কি যেন হইয়া গেল, সে বিনা চিন্তায় বিনা দ্বিধায় বলিয়া ফেলিল যে সে এখন হইতে প্রতিদিন ইলোরার সাথেই উপবেশন করিবে। এতে কইন্যা যারপরনাই আনন্দিত হইয়া জঙ্গলের শুকনা ডালপালা ও ঝড়া পাতা মাড়াইয়া নুপুর নিক্কন তুলিয়া দৌড়াইয়া যাইতে লাগিলো, বালকও তাহার পিছু নিল এবং এক পর্যায়ে তাহারা ক্লান্ত হইয়া পাশাপাশি হাটিতে লাগিলো।

বালক আজও জানেনা কেন তার সেই মুহুর্তে পৃথিবীর সবকিছু ভুলিয়া ইলোরার হাতখানি ধরিতে এত বেশী শখ হইয়াছিল। এক সময় বালক সমস্ত দ্বিধা দ্বন্দ পরিত্যাগ করিয়া বালিকার সুকোমল হাতটি নিজের হাতের মুঠোয় তুলিয়া লইলো। আহা ... সেই স্পর্ষ সে আজও ভুলিতে পারেনা। হাত ধরার সঙ্গে সঙ্গে বালিকা বালকের মুখের দিকে চাহিয়া পৃথিবী আলোকিত করিয়া একখানি হাসি উপহার দিয়া কহিল ... "হুমায়রা আর তিন্নির সাথে আর কথা বলবানা, আচ্ছা? সেই জন্য কিন্তু হাত ধরতে দিয়েছি"। বালকের তখন চোখের সামনে হাজার প্রজাপতির উড়াউড়ি, সে কোন রকমে "আচ্ছা" বলিয়া বালিকার হাতটি আরও জোরে চাপিয়া ধরিল।

............................................................

উহাদের প্রেমপর্ব খুব বেশীদিন স্থায়ী হয়নাই। পরের দিন ক্লাসে হুমায়রার বাসা হইতে লইয়া আসা নুডোলসের লোভ সামলাইতে না পারিয়া বালক প্রথমে হুমায়রার সাথে কথা বলিয়া ফেলে, পরে উহার সাথেই বসিয়া গল্পগুজবে মত্ত হয়, ফলে ইলোরার সহিত দাম্পত্য কলহ নিত্যদিনের ব্যাপারে পরিনত হয়। এক পর্যায়ে উহাদের মুখ দেখাদেখিও বন্ধ হইয়া যায়।

ক্রমশ ... আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব ;)

 

প্রকাশ করা হয়েছে: লুল সাহিত্য  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১২
সাধারণমানুষ বলেছেন: মজা পাইলাম। চালায়ে যান .....।
২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: হি হি ... ধন্যবাদ ভাই :)

২. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১৯
ফেরারী পাখি বলেছেন: বালক তো দেখি প্রেমের জাহাজ ছিল-------------এক্কেবারে টইটুম্বুর!
২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: খিক খিক ;)

২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: কে? কারে? কখন? :|:|

৪. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৩২
ত্রেয়া বলেছেন: প্রথম পর্বটা পড়েছিলাম,,দ্বিতীয়টা খুজতে গিয়ে গলধগর্মও হয়েছিলাম তখন।ভালো হইসে এখন থেকে আমিও আপনাকে ভয় দেখাতে পারবো,,পরের পর্বের জন্যে .......
আপনি তো বেশ পিচ্চি থেকেই মেয়ে পটাতে ওস্তাদ ছিলেন দেখা যায়।ভাষার কারণে পড়তে আরো বেশি মজা লাগছিলো এবং পড়তে বেশ কষ্টও হচ্ছিল।
হুমায়রা পর্বের অপেক্ষায় থাকলাম।
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:০৮

লেখক বলেছেন:
দ্বিতীয়টা তো লেখিই নাই :P
হুম ... খাল কাইটা জলহস্তি আনছি আমি নিজেই :( এখন তো আমারে গুল্লি দিবেনই :(
জ্বি ... আলহামদুলিল্লাহ ... সবই আপনাদের দোয়া ;)
খিক খিক

আগামী ২/৪ সপ্তাহের মধ্যে কোন কাজ থাকলে কইরা আসতে পারেন :P

ধন্যবাদ ত্রেয়া, আর দয়া কইরা মুখের থিকা হাতটা সরান, আওয়াজের মত সামুর জনগনও আপনারে দেখিতে চায় ;)

২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১০

লেখক বলেছেন: আসতাগফিরুল্লাহ ;)

৬. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১৪
_তানজীর_ বলেছেন: পড়িয়া অতিশয় আমোদিত হইলাম। আর ভাবিতে থাকলাম বাল্যকালে আমি কি বা-যুক্ত ল কর্ম করিয়াছিলাম! :-/ যাই হোক। দেখিবার অপেক্ষায় রইলাম কোথায় আপনার নারী শিকার শেষ হইল- হয়তো ওহা আমাকে বিশেষ আলোকিত পথ দেখাইয়া আমার জীবন ধন্য করিবে! ;)

অনেক শুভেচ্ছা রইল। ভালো বৈ মন্দ থাকিবেন না। :)
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১১

লেখক বলেছেন: পিছে পিছে থাইকেন, ট্রেন এখনও থামে নাই ;)
ধইন্যা ... ;)

৭. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১৫
সামছা আকিদা জাহান বলেছেন: খুব ভাল লাগল। এত মজা করে কিভাবে যে লিখেন? লেখার ঢং এই বোঝা যায় কি ছিলেন, এখন কি হয়েছে এবং কি হবেন?????????????
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫২

লেখক বলেছেন: খিক খিক খিক ... সবই আপনাদের দোয়া ;) ;)

৮. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩২
বৃত্তবন্দী বলেছেন:
শাহেনশায়ে বিশ্বপ্রেমিক,

ভুলভুলায়ে লুলসমাজ,

রাঁধুনী কুলের ডাহিন চোখের মধ্যমনি,

পিতায়ে আদিত্য,

দ্য গ্রেএএএএএএএএএএট পাক্নাআআআআ...

~পাক্নাজয়~

তার প্রেমাস্পদদের নাম পরিবেশন শুরু করিয়াছেন সাআআআআআআববববধাআআআআআআআআন
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫২

লেখক বলেছেন: সাবধাআআআআআআআআন ;) ;)

৯. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৮
সুবিদ্ বলেছেন: শুরুটা দুর্দান্ত.......চালাতে থাকেন......
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: হি হি ... ধইন্যার আটি ;)

১০. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪০
আমি জমিদার বলেছেন: নুডোলসের লোভ সামলাইতে না পারিয়া বালক প্রথমে হুমায়রার সাথে কথা বলিয়া ফেলে
খাওয়ার প্রতি লোভ,এটা কি হুমায়রা জানতো ,
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: হুমায়রা ঝানতো ;)

১১. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪২
এস রহমান বলেছেন: খুব ভালো লাগল। আমোদিত হইলাম
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: শুনিয়া আমিও আহ্লাদিত হইলাম ;)

১২. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০২
ম্যাক্স পেইন বলেছেন: কঠিন
লেখার স্টাইলটা বেশী বালু!!!! :)
চালাইয়া যান
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: খেক খেক ;)

১৩. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮
পুরাতন বলেছেন: হা হা হা জটিল বস .....

চালাও গুলি
মুহাম্মদ আলী;)
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: হি হি ... দেখা যাক কই যাইয়া শেষ হয় ;)

১৪. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমোদিত হইলাম
ইলোরা কোথায় আছে , কেমন আছে
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: ইলোরা কই আছে কে জানে :( পুরান ব্যাথায় খোচা দেন কেন? /:)

১৫. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫০
শাওন৩৫০৪ বলেছেন: হে হে হে..ইলোরা রে....আহা....:((

তায় এইটা ঠিক, হাত ধরার চাইতে নুডুলসের লোভ বেজায় কঠিন...;)


ব্যাপক মজা পাইছি ভাই...চালাইয়া যান...ফূর্তির - আনন্দময় সিরিজ...

২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৮

লেখক বলেছেন: ভাতিজা বুজতার্ছে ;)

১৬. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৭
বৈকুনঠ বলেছেন: শিরোনামে খ্যাক খ্যাক....

মাইনষে একটাই পায় না আর আপনে পুরা প্রেমিকা সাগা লৈয়া হাজির!!! সাবাশ.... বাঘের বাচ্চা.....

তয়, আপ্নের প্রেমিকাগো সংখ্যা একাধিক বা তারো অধিক দেইখা একটা কুচ্চেন কর্তে মন্চাইলো। আপনে উহাদের একে একে পরিত্যাগ করসেন নাকি উহারা নিজেরাই একে একে পৃস্ঠ প্রদর্শন করিয়াছেন? নাকি বেরহম সময় উহাদের কাড়িয়া লৈয়াছে?
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: বাপের বদলীর চাকুরী উহাদিগকে আমা হইতে ছিনাইয়া লইয়াছে /:)

১৭. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৩
রনি রাজশাহী বলেছেন:
:P :P :P :P :P

পরবর্তী পর্ব দ্রুত চায় কিন্তু।
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: তুই লুল, আমি না X(X(

১৮. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৭
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া আপনি কেন ইলোরার সাথে বসেননি? :P
মজা পাইছি।
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: ইলোরা টিফিন যা আনতো সব একাই খেয়ে ফেলতো যে :(

১৯. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৫
মমমম১২ বলেছেন: ছি ছি ছি ঐ বয়সেই বিশ্বাস ভঙ্গ!!
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০১

লেখক বলেছেন: তখন বিশ্বাস ভঙ্গ শব্দটাই শুখি নাই যে :P:P

২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: ধইন্যা :)

২১. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮
টোনা বলেছেন: আহারে .. পেহলা পেয়ার .. Click This Link ;) ;)
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: তোর ওই পোস্টে আমার কমপক্ষে চাইরটা কমেন্ট আছে :P

২২. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৫
অনন্ত দিগন্ত বলেছেন: তুমি একদিনেই ইলোরার ব্যান্ড বাজায়ে দিলা ? ... এবার দেখি তাইলে হুমায়রার সাথে কি ঘটেছিল ... ;)
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৪

লেখক বলেছেন: আমি তুমার মত লুমান্টিক লুল আছিলাম না, নগদে প্রেম করতাম X( ২/৪ সপ্তাহ অয়েট কর, সব ঝানতে পারবা ;)

২৩. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৯
ম্যাক্স পেইন বলেছেন: একডি পুষটাইসিলাম
যদি একটু আইতেন ভচ :)
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৪

লেখক বলেছেন: গেছিলাম ;)

২৪. ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৩
অপ্‌সরা বলেছেন: হাহাহাহাহাহাহা ভাইয়ামনি !!!!!!!!!! ইহা তোমার সর্বশ্রেষ্ঠ রচনা হইবে মনে হইতেছে!
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: তরে লিখতে কইলাম, তুই তো হাইসাই শেষ হইয়া গেলি :P:P

২৫. ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৬
অপ্‌সরা বলেছেন: মমমম১২ বলেছেন: ছি ছি ছি ঐ বয়সেই বিশ্বাস ভঙ্গ!!




হাহাহাহাহা

আমিও এটাই ভাবছিলাম মমমমম আপুর মত!
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: খেকজ ;)

২৬. ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৭
দূর্ভাষী বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় সময়ক্ষেপন করিতেছি, না জানি ইহার শেষপর্ব ধারাবাহিক নাটকের ন্যায় গোলমেলে হইবেক কিনা। তথাপি অবতারনিকা যেহেতু ভালো হইয়াছে সেহেতু যবনিকা ও ভালো হইবেক বলিয়া বিদগ্ধজনের বিশ্বাস।
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২০

লেখক বলেছেন: হি হি ... আমার নিজেরই কোন ঠিক ঠিকানা নাই, আর এই হৃদয় ঘটিত ব্যপারে যে কোন কিছুই হওয়া সম্ভব ;)

২৭. ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯
সবাক বলেছেন:
একটা প্রেম কইরতাম ছাই
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৭

লেখক বলেছেন: কইরা ফালান, নাইলে যে দিনকাল পড়তেছে, খবর আছে আপনার /:)

২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৭

লেখক বলেছেন: হি হি হি ... ভাইডি আছেন কেমুন?

২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৮

লেখক বলেছেন: ধইন্যা ধইন্যা ;)

২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৮

লেখক বলেছেন: লা হাওলা আলা কুয়াৎ ... ;)

৩১. ২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৯
নুশেরা বলেছেন: নাউজুবিল্লাহ্!!! রোজা রমজানের মাসে এইসব বেলুল্লা কাহিনী ;)
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: বাল্যপ্রেমের মত পবিত্র জিনিসরে আপনে বেলুল্লা কইতে ফারলেন? /:)

৩২. ২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২৮
অপ্‌সরা বলেছেন: হিহিহি ভাইয়া। এইতো গুড বয় !!
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: হি হি ;)

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০৬

লেখক বলেছেন: অ্যাঁ ... ধন্যবাদ ;)

৩৪. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৬
ত্রেয়া বলেছেন: ২/৪ সপ্তাহ!! দাড়ান আমিও পিস্তল খুজি।
তাই নাকি?সামুর জনগন দেখতে চায় বলে কথা,,আমি হাত সরিয়ে নিলাম।আপনাকে রমজানুল মুবারক।
ভালো থাকবেন।
আর হুমায়রার দেখা চাই তাড়াতাড়ি।
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আরে ... আমি আপনারে জলহস্তি কই নাই তো :((:(( আমারে গুল্লি দিয়েন্না পিলিজ, আমি টুস কইরা ফুইটা যাব :((:((

হি হি ... থ্যাঙ্কু, সামুতে লুলের অভাব নাই, এইবার বুঝবেন ;) ;)

৩৫. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫২
মে ঘ দূ ত বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম ইলোরা গহর ;):)
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: সেইটা কে? :|

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: হি হি হি হ ইহ ইহ ইহ ... ;)

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ;) ;)

৩৮. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৮
জেরী বলেছেন: উপসসসসসস ............গুরু না গরু হবে:P
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: টমের খোমাডা লাগাইতাছি আবার X(

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু ;)

৪০. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২২
আহমেদ রাকিব বলেছেন: হাত ধরা বনাম নুডুলস। ভালই টুইস্ট। চালায় যান। :)
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: খেক খেক ;)

৪১. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৫
বৃত্তবন্দী বলেছেন: লেকে পেহলা পেহলা পেয়ার...
.............................
জাদু নগরী সে আয়া
হায়
কোঈ জাদুগর...

লেকে পেহলা পেহলা পেয়ার...
২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১৫

লেখক বলেছেন: বস্তাবন্দী ... নিজের কাহিনী কইয়া ফালাও ;)

২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: ধন্যবাদস ;)

পারভেজের খবর কি? কেমন আছেন? দিনকাল কেমন যায়?

৪৩. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১১
kazibondhu বলেছেন: ভাইজান, কঠিন লেখা র শৈলী :) , আফনারে গরু কইলো কেডা, আফনে হইলেন গুরু ;), সিকুয়েল এর শুরু তে এই, বাকী গুলা তো রমজানে লিখতে পারবেন না মনে হয় ;) , খিক খিক খিক ;)
২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২০

লেখক বলেছেন: আপনে কি মনে করেন? আমি কি এখনকার মত দুষ্টু আগেও ছিলাম না কি?
খিক খিক খিক ;)

৪৪. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৮
জাতি জানতে চায় বলেছেন: উলে বাবালে! কিন্তার গার্তেনেই দেখি স্তার্ত দিয়া ফালাইচেন!!! গিনেস বুকরে খবর দেওনের দরকার :)
২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৪

লেখক বলেছেন: খিক খিক খিক ;)

৪৫. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০২
অন্ধ দাঁড়কাক বলেছেন: ওহহো...টাইটেল দেইখা ভাবছিলাম ইলোরা গওহরকে নিয়ে লিখছেন ;)
২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: ইলোরা গওহরটা কে? :(

৪৬. ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
মুক্ত বয়ান বলেছেন: লুল!! সবাই লুল!!!
ছুডু বেলা হইতেই লুলের সূচনা!!! আহারে.. :(
২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন: আহারে.. লুল!! সবাই লুল!!! :(

৪৭. ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০৮
মে ঘ দূ ত বলেছেন: না বাবা, ইলোর গহর কে না চিনলে চিনিয়ে আর কাজ নেই। ;):)
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: :( আমি আসলেও চিনিনা তো ...

৪৮. ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৮
কাঠগোলাপ বলেছেন: লুল সাহিত্য সেই রকম হইসে :P

মাঝপথে থামায়া দিয়েন না কিন্তু...
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: খেক খেক ;)

লেখা শুরু করারই চান্স পাইতেছিনা, থামামু কেমতে? :P

৪৯. ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫০
শাওন৩৫০৪ বলেছেন: কিন্তু শেষ পর্ব তো আমরা জানি....:(




সেইটা ব্যাপারনা, যদি আপনার সকল প্রেম কাহিনী জানানের সাহস থাকে(আমার ঘোরতর সন্দেহ, ঐটা আপনের নাই..:P:P), তাইলে আমরা কাউন্টিং শুরু করুম....এখন ১ টা হইলো....
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: সাহস না ব্যাটা ভাতিজা, মনে থাকলে কইয়া দিমু সব গুলাই ;) ;)

৫০. ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৬
জটিল বলেছেন: আল্লাহর ওয়াস্তে জোস , সেরাম ভাল্লাগসে ;)
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু ... ;)
আছেন কেমন?

৫১. ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: লেখক বলেছেন: ইলোরা গওহরটা কে? :(

মে ঘ দূ ত বলেছেন: না বাবা, ইলোর গহর কে না চিনলে চিনিয়ে আর কাজ নেই। ;):)

আহারে! ইলোরা গওহরকে কতদিন দেখিনা :(
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: আহারে! ইলোরা গওহরকে চিনিনা :(

৫২. ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৬
শ।মসীর বলেছেন: হাহাহাহাহা চলুক..।
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: আইচ্ছা /:)

৫৩. ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০২
আবু সালেহ বলেছেন:
খাইছে......!!!!
চলুক........
২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: হি হি ... কাজের চাপ হঠাৎ বেড়ে গেছে রে ভাই, পরের পর্ব লিখার সময় পাচ্ছিনা ... দেখা যাক ...

৫৪. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০১
তামিম ইরফান বলেছেন: কালকে আপনের প্রোফাইল পিক দেখে মনে করছিলাম আদিত্য মনে হয় ব্লগ খুলছে:)......তারপর দেখি এইটা আপনারই ব্লগ:-P

২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: হি হি ... আপনার গুলাবীর কথা মনে পইরা গেল আমারও ;) কেমন আছেন?

২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: খেকজ ;) থ্যাঙ্কু :)

৫৬. ২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৬
তাজা কলম বলেছেন: বালক আজও জানেনা কেন তার সেই মুহুর্তে পৃথিবীর সবকিছু ভুলিয়া ইলোরার হাতখানি ধরিতে এত বেশী শখ হইয়াছিল। এক সময় বালক সমস্ত দ্বিধা দ্বন্দ পরিত্যাগ করিয়া বালিকার সুকোমল হাতটি নিজের হাতের মুঠোয় তুলিয়া লইলো। আহা ... সেই স্পর্ষ সে আজও ভুলিতে পারেনা।

ইহাকেই বলে বাছুর প্রেম। বুঝলে হে বৎস।

Click This Link
২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: জয় গুরু তাজা নাথ ;)

৫৭. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৫
তারার হাসি বলেছেন:
বাহ বাহ, বেশ বেশ !!
গুণী বালকের পরবর্তী প্রেমকাহিনীর অপেক্ষায়...
২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: খেক খেক ... আসিতেছে পরের পর্ব ;)

৫৮. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৬
বড় বিলাই বলেছেন: গেরেট লাবেশটোরি।
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: তা আর বুইলতে ;)

৫৯. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৭
লেখাজোকা শামীম বলেছেন: ওরে কেউ বুঝিল না, বালক নয়, সেইটা নুডলশরেই দোষ। ওইটা কেন এত টেস্টি হইল ?
অফ টপিক : হুমায়রাও এত টেস্টি না।
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: আরে ... শামীম ভাই, খাওয়া দাওয়ার তুলনায় আর কোন কিছুই বেশী টেস্টি না ;) খিক খিক খিক ;)

৬০. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪২
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: এই মেয়েটার ঝাজ কম মনে হইছিল ।কিন্তু ২য় পর্ব পরে তো বুঝলাম জাঝ কারো কম না ।
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: হি হি হি ... কোনটাই কম না ;)

৬১. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫১
ভাবারূ বলেছেন: অসাধারণ বর্ননাশক্তি আপনার..! আর এই লেখাগুলো "লুল সাহিত্যের" মূল্যবান সম্পদ হিসেবে রয়ে যাবে।

আমারও এটা স্বীকার করতে দ্বিধা নেই যে, পুরুষের হৃদয়ের অবস্থান পাকস্থলী'র কাছাকাছি। তবে মেয়েদের হৃদয়ের খোঁজ পৃথিবীতে আজও পর্যন্ত কেউ পেয়েছে কিনা সন্দেহ্..!
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: হা হা ... ভাল বলছেন ভাই ;)

৬২. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪১
এন এইচ আর বলেছেন: নুডুলের লোভে............হাহাহাাহহাহহাহা



২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: খেক খেক ;)

৬৩. ২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৯
ভাইটামিন বদি বলেছেন: তাহা বালক...এখনো কি চলিছে না থিতু হইয়াছ।।।

আর যদি চলিয়াই থাকে তবে উহাকে আর থামাইয়োনা।।।।

দোয়ার রইল বৎস যেন চিরটা কালই প্রবাহমান থাকিতে পারো...:):):)
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: এখনও চলিতেছে বদি ভাই, লুলের ধারা সতত বহমান ;)

ধইন্যা ... ধইন্যা ;)

২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: ধইন্যবাদ আরিয়ানা ... আপনি কেমন আছেন?

২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: খেক খেক ;) ;)

৬৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
সব্যসাচী প্রসূন বলেছেন: খাদ্যই সকল সমস্যার মূল হোতা /:) ... নডুলসটা কি এগ না চিকেন না বিফ ছিল এইটা লইয়া বিশদ আলোচনা না থাকাই মাইনাস... ;)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: হি হি হি হি ;)

৬৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
নিলাচল বলেছেন: oita ki noodles chilo? maggi naki cocola?
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: তখন ম্যাগী বা কোকোলা কোনটাই ছিলো না :P

৬৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০২
অজানা এক পথিক বলেছেন: আপনার কাহিনী ত দেখি একদম সেইরাম... এক্কেরে পিচ্চিকাল থেইকা শুরু করসেন :D

এতদিন সিরিজটা বুক্মার্ক করে রাখসিলাম...আজকে পড়লাম। তা ভাবীও কি আপনার খাওয়ায় হাত করসে?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: হা হা ... ছোটবেলাতে ভাল বাবু আছিলাম, তাই এই সব হইতো ;)

আপনার ভাবীর রান্নার হাত ভালু ... খিক খিক :) :)

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: হুম ... জন্ম থেকেই জ্বলছি টাইপ আর কি ;)

৭০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
আমি পৃথিবী রচে যায় বলেছেন: বাহ বেশ তো যাহা খুশি তাহাই করিয়া গেলেন। হাহাহাহাহাহাহাহা
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: খিক খিক ;)

৭১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
সায়েম মুন বলেছেন: জটিলস্! হুমায়রাকে নুডুলছের জন্য প্লাস
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: আহারে নুডুলস ... :(

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু ;)

 

মোট সময় লেগেছে ২.৩৪৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ