ইদানিং সবকিছু খুব অচেনা লাগে । হঠাৎ হঠাৎ খুব রেগে যেতে ইচ্ছে হয় । তখন মাথা ঠিক রাখা যায় না । সবচেয়ে বড় কথা আমার চারপাশের পরিচিত পৃথিবীটাকে খুব অসহনীয় বলে মনে হয় । মনে হয় সব নিয়ম ভেঙ্গে ফেলি । সব কিছুকে আবার নতুন করে শুরু করি । যখন আমার এরকম হয় তখন আমার কিছু করার থাকে না । নিজের উপর যেমন নয় তেমনি নিজের জন্য তো নয় ই ...
আলসেমিটা পেয়ে বসেছে । অবশ্য অলস হবার মত যথেষ্ট অবকাশ আমাকে দেয়া হয়েছে । আমি একটা ব্যপার খুব খেয়াল করে দেখেছি আমাকে যেকোন কাজের জন্য নিজেকে গুঁতোতে হয় । স হজ স্বাভাবিকভাবে আমি কোন কাজ করার আগ্রহ পাই না । নিজের উপর প্রেশার না দিলে যেনো কিছূ করা হবে না । কিন্তু যেই ঐ কাজটা করা শুরু করলাম ব্যস মনে হয় অনন্ত কাল ধরে সেটাই করতে থাকি । এরমানে কি এই যে যেটা আমাকে করতে হচ্ছে সেটা করার সময় বাকিসব ভুলে যাই আর একারণেই যেটা করছি তো করছিই । এরকম হওয়াকেই বুঝি অলস বলে ।
আমি জানি এই ব্লগটা এখন আর আমার ডাইরির পাতা নয় । সবার অনেক অনেক সমস্যা । এই ব্লগ সাইটটিও সমস্য জর্জরিত । কিন্তু কেন জানি না আজ লিখে যেতে ইচ্ছে করল । একটুকুও জড়তা ছাড়াই ...
আমি কি বদলে যাচ্ছি ???(প্রশ্নটা নিজেকেই, তাই উওর টাও জানা..........)
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




