somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাশিয়া পল্লীতে কিছুক্ষণ

১৩ ই মে, ২০০৯ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাফলং এ নেমে পিচ্চি পিচ্চি গাইডরা দল বেধে খিচে ধরলো। ঘুরিয়ে দেখাবে। ওদের রেট শুনে মাথা ঘুরে। জাফলং অল্প জায়গা। খুব বেশী ঘোরার কিছু নেই। ওরা চাইলো একশ টাকা। আমার ২০টাকা দেব বলে উত্তরের অপেক্ষায় না থেকে হনহনিয়ে হাঁটা শুরু করলাম।

খেয়া ঘাটের কাছে এসে এক পিচ্চি পাকড়াও করলো। বছর আটেক বয়স। নাম আল-আমীন। সে এই রেটেই দেখাবে। ওপারে রিক্সাওয়ালারা হাকডাক শুরু করলো তাদের ৮০/১০০টাকা দিলে পুরোটা ঘুরিয়ে দেখাবে। টুরিস্টের দল লাফাতে লাফাতে রিক্সায় বা ভটভটিতে উঠছে। আমি টুরিস্ট না। তাই আর এখানে রিক্সা বা ভটভটির দুরত্বে কিছু নাই জানি তাই পায়ে হেটেই রওনা হব শুনে আল-আমিনের চেহারা কালো হয়ে গেল। অনেক রাস্তা। হাটতে কষ্ট।
আমি কোন কথা না বলে ব্যাগপ্যাকটা দুই কাধ থেকে সরিয়ে এক দিকে নিলাম। আল-আমিন কে চ্যাংদোলা করে নিয়ে অন্যকাঁধে নিয়া বললাম আমার কাছে রিক্সাভাড়া নেই তুমি এই কান্ধে বসে থাকে। সে হাচরে পাচরে জোড় করে নেমে গিয়ে আমার দিকে বিষ দৃষ্টিতে তাকাতে থাকে। অবশ্য তার বিরক্তি খুব তারাতারি কেটে যায়। ওর সাথে গল্পে মেতে উঠি। খাশিয়ারা বান্দারবানের ট্রাইবদের মতো মোটেও ফ্রেন্ডলী না। ওদের সাথে গল্পগুজব করাটা সহজ হলো না। তবে পানের বরজ গুলোতে কিছু ফ্রেন্ড পেয়ে গেলাম। যারা অন্যান্যদের চেয়ে অমায়িক।

খাশিয়া জমিদার বাড়িতে কমলা গাছে কমলা দেখলাম। এমনি কমলা বাগানে কিছুই নাই। এটা বৈশাখ মাসের শেষ। কমলা থাকার কথাও না। কিন্তু জমিদার বাড়ির বাগানে দেখলাম একটা পাকা কমলা গাছে দুলছে। দরজায় বড় করে লেখা নো এন্ট্রেন্স।

চারপাশে খালি পানের বরজ। এক দোকান থেকে পান কিনে খেলাম। মজা পেলাম না। এটাই হয়। যেসব জায়গা পানের জন্যে বিখ্যাত সেখানে পান খেয়ে মজা নাই। মহেশখালীর পান কিনে বন্ধুরে খাওয়াইতাম। শেফালী ঘোষের বিখ্যাত গান আছে। কিন্তু মহেশখালীতে বসে মহেশখালীর পান খেয়ে অত্যন্ত নিরাশ হয়েছি। ইতিমধ্যে আল-আমিনের সাথে হেভী দোস্তি হয়ে গেছে। চা বাগানে গিয়ে সে গাই গুই করলো জোকের ভয়ে। আবার তাকে গাইডকে ঘারে করে নিতে হলো।

পথে খাশিয়া গ্রামে এক জমজমাট ক্যারাম আড্ডা দেখে ঢুকে পড়লাম। আমি ক্যারামে যাচ্ছে তাই। গুটিই চিনি না। আল-আমিন জানালো সে ক্যারামে নাকি ফাটাফাটি। অবশ্য কিছুক্ষনের মধ্যেই দেখলাম সে হারা ছাড়া কিছু পারে না। হারে আর লাজুক হাসি দিয়ে বলে আইজকা আমার কুফা লাগছে। জুত করতে পারতেছি না। অবশ্য আরেক পিচ্চি নিকোলাস কথাই বলে না। যা বলি উত্তরে খালি মিচকি হাসি দেয়। খেলতে গিয়ে দেখা গেল সে বিশাল ক্যারাম প্রতিভা। আল-আমিন আর আমার বারোটা বাজায় দিল। একটু পরে আরেক পিচ্চি আসলো। সে কোন কথাই বলেনা। কিছু জিজ্ঞেস করলে খালি বিজ্ঞের মতো মাথা দুলায় আর ভুরু কুচকে তাকায়। যেনো আমার প্রশ্নের মতো অবান্তর কথা জীবনে সে শুনে নাই ভবিষ্যতে শোনার সম্ভবনাও সামান্য। এর নাম গিবসন। সে নিকোলাসের চেয়েও বড় প্রতিভা। গিবসনের সাথে এসে যোগ দিল আরেকজন শক্ত চেহারার পিচ্চি। জানালো ওর নাম রোনালদো। সে বিশাল ক্যারাম স্টার হিসাবে আবির্ভুত হলো।

পিচ্চিদের দলে আরেকজন ছিল। সে অবশ্য আল-আমিন ঘরানার। অর্থাৎ সারাক্ষন জানাচ্ছিলো সে খুব ভালো ক্যারাম খেলে আসলে হারা ছাড়া আর কিছু দেখাতে পারলো না। ওর নাম রিকি।





ছবিঃ


আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা:)


ঝর্নাটা মেঘালয়ে। /:) ছবিটা জিরোপয়েন্ট থেকে তুলছি।


আমার সঙ্গি আল-আমিন।


খাশিয়া পল্লীতে ঢুকার মুখে। পানের বাগান। ছবি তুলছে আল-আমিন। আমারে হ্যান্ড-সাম লাগতেছে তো?


সবুজের ডাক।


বৈশাখের শেষ, জৈষ্ঠ আসতেছে। কিন্তুক গাছে এখনো পাকা কমলা। বাংলা লিঙ্ক ওয়ালারা কই?


কোথা যাও নাচি নাচি।পান খেকো (?) প্রজাপতি।


যদি হয় সুজন। তেতুঁল পাতায় ন-জন। এইখানে অবশ্য ১১জন আছে।


ক্যারাম বোর্ডের অপ্রতিদ্বন্দি চ্যাম্পিয়ান নিকোলাস। আমারে হারায় ভুত বানাইছে X(


নিকোলাসের গর্বিত হাসি আর আল-আমিনের (লাল-টুপি) মিচকা হাসি। খেলার রেজাল্ট বুঝাই যাইতেছে।


আল-আমিন আবার হারতেছে। এইবারে চ্যাম্পিয়ান রোনালদো (সাদা-লাল চেক গেঞ্জি)


নিকোলাস আবার ফাটাইতেছে :P


কঠিন ফাইট হচ্ছে, নিকোলাস বনাম গিবসন (মেরুন গেঞ্জি)।


চল সবাই ইশকুলে যাই :D


গাড়ি (?) চলে না চলে না, চলে না রে।


গুল মরিচের গাছ।


আমার পথ চলা, আমার পথে। যেন বেলা শেষে আনমনে...


ইচ্ছে করে হেটে হেটে যাই অনেক দূর।


আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ।




টিয়া পাখির ট্যারা দৃষ্টি। বার্ডস আই ভিউ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৬
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×