বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানটি আজ বিকাল ৪ টা থেকে শুরু হবে। ৪ টা থেকে শুরু হওয়া টাইম পাসিং প্রোগ্রামে পারফর্ম করবেন বাংলাদেশের নানা শিল্পী।
মূল অনুষ্ঠান শুরু হবে ৬ টা থেকে। জমকালো এ আয়োজনে থাকছে অনেক আয়োজন। যারা মাঠে যাবেন তাদের মিস হবার সম্ভাবনা কম। কিন্তু যারা টিভি পর্দায় দেখবেন তাদের জন্য অনুষ্ঠানের নিচে উল্লেখিত অংশ গুলো মিস করা উচিত হবে না।
১। রিয়েল ক্রিকেট। এটি সম্পর্কে বিস্তারিত বলবো না। শুধু এটুকু জেনে রাখুন, পুরো বিশ্ব এরকম ক্রিকেট কখনও দেখে নাই। প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধনের পর পরই এটি হবে।
২। এইডস এর উপর একটি বিজ্ঞাপন আছে। মনোযোগ দিয়ে দেখুন।
৩। ১৪ দেশের ক্যাপ্টেন দের রিক্সায় করে মাঠে প্রবেশ যথেষ্ট দর্শনীয় হবে।
৪। ভারত ও শ্রীলংকার ১২+১২ মোট ২৪ মিনিটের পরিবেশনার পর বাংলাদেশের পর্যটন নিয়ে একটি বিজ্ঞাপন প্রচারিত হবে। এটি কোনভাবেই মিস করবেন না। এটি অসাধারন সুন্দর একটি বিজ্ঞাপন।
৫। এরপর থাকছে বাংলাদেশের ইতিহাস নিয়ে ২৫ মিনিটের দীর্ঘ পরিবেশনা। দেখার মতো!
৬। সবশেষে বর্নিল আতশবাজি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর। হয়তো ক্রিকেট ইতিহাসেও।
অসাধারন একটি অনুষ্ঠান হবে আজ। আসুন, সেটা উপভোগ করি। বিশ্বকাপ হ্েছ আমাতের মাটিতে। সেটা সফল করতে আমাদের করনীয় কম নয়। আসুন ২০১১ বিশ্বকাপ কে সবচেয়ে সুন্দর একটি বিশ্বকাপে পরিনত করি।
যারা মাঠে যাচ্ছেন তারা যাবার পূর্বে এই লিংকে ক্লিক করে জেনে নিন কিছু দরকারি তথ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


