আমার প্রিয় পোস্ট
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৮ - বিডি আইডল
- সাম্প্রতিক অতীতে দেখা, ভালো লাগা ৫টি রোমান্টিক মুভি। - দ্যা ডক্টর
- ব্লক বা ব্যান হওয়া সাইট যেভাবে ভিজিট করবেন - ত্রিভুজ
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - শেষ পর্ব - মে ঘ দূ ত
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ইন্টারনেটে ফ্রী মুভি+টিভি দেখুন,+রেডিও+মিউজিক শুনুন,গেমস খেলুন সাথে সাথে এগুলো ইচ্ছামত ডাউনলোড করুন একটি সফটওয়্যার দিয়ে - টেকি মামুন
- কবীর সুমনের ৬টি অ্যালবাম ডাউনলোড - দেয়াল
- প্রাচীন ভারতে শূদ্রবিদ্রোহ - ইমন জুবায়ের
- জিমেইল এ চেক করুন ফেসবুক অথবা টুইটার - মোঃ আরিফ উদ্দিন
- কমিকস গুলো নিয়ে গেলো ছোট বেলায়
- হাসান তারেক
- মজলুম জননেতা মওলানা ভাসানী ও '৭১-এর মুক্তিযুদ্ধ - সৈয়দ আমিরুজ্জামান্
- সিকিম ও কাস্মিরের ভুখন্ড বড়দের বাট্টা হতে পারে কিন্তু রক্তের দামে কেনা বাংলাদেশ নয়- পর্ব ১ - এ. এস. এম. রাহাত খান
- বিতর্ক পোস্ট: বিষয়- পতিতাবৃত্তি (উৎসর্গ: ফাহমিদুল হক) - নাস্তিকের ধর্মকথা
- `কে বলে আজ তুমি নেই.................' জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি - সফেদ ফরাজী......
- ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার ১৯৫৫-১৯৭৪ - ম্যাক্স পেইন
- আমাদের আর বর্ণ ও অক্ষরের জ্ঞান পাওয়া হলো না: চলে গেলেন ভাবান্দোলনের উজ্বল সাধক লবান শাহ - মুসতাইন জহির
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- পাগল না হওয়া হের্তা মুলার নোবেল পেলেন জিললুর রহমান - েমাশতাক আহমদ
- অরুণ কোলাৎকারের কবিতা - রায়হান রাইন
- বাউল সম্রাট শাহ আবদুল করিম এবং তাঁর গানে আল্লাহ-রাসুল - সৈয়দ মবনু
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- রাঙ্গামাটি ভ্রমণ: বিগল বিচি, কচি বাঁশ বা ক্যাবাং-এর রাত - গৌতম রায়
- যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের গলাবাজি, আমাদের দায়িত্ববোধ - শওকত হোসেন মাসুম
- বাউল এবং দেহতত্ত্ব: ১ অজুদে আছে আঠার মোকাম।। - ঋফায রহমান
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ছাত্র ইউনিয়ন - শেখ রফিক
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- জুমলা সিএমএস - ফেরদৌস আহমেদ তানিন
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- জাতীয় শিক্ষানীতি ২০০৯ (চুড়ান্ত খসড়া) বনাম আমার দুশ্চিন্তা - রান্ত মাহমুদ
- বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন - ২ - রাকিব খান
- সেকালে ঢাকায় সেহেরী ও ইফতার পালন - নুরুজ্জামান মানিক
- মাতামূহুরীর পথ ধরে দূরে........ পর্ব তিন: ছবি তোলার দিন - যীশূ
- র্যাপিডশেয়ার থেকে ডাউনলোড করার সবচাইতে সহজ পদ্ধতি। - ডট কম ০০৯
- জৈন কারা? - ইমন জুবায়ের
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- কিংবদন্তীর নর্তকীর কূপ - টনি
- ইনসাইড স্টোরি অফ রোমান হলিডে - নতুন পৃথিবী
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- মদিনার তিনটি ইহুদি গোত্রের বিতাড়ণ -এপোলোজেটিক এবং এটাকিং ভার্শন - দুরের পাখি
- রবীন্দ্রবিরোধীদের ভাত নাই অথবা ফররুখ আহমদের 'কাঁচড়াপাড়ায় রাত্রি' - ব্রাত্য রাইসু
- আমি পথ ভোলা এক পথিক এসেছি (রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতাও বিজ্ঞান মনস্কতা - তাসনীম
- বন্ধুবর 'আবু নাইম' : এর "ভারত রাষ্ট্রের চরিত্র বিচার'' এর রাষ্ট্র চরিত্র বিশ্লেষন প্রসঙ্গে। - ভিন্ন চিন্তা
- ইস্টার দ্বীপের রাপানুই-সংস্কৃতি: মানবজাতির জন্য অশনি সংকেত ... - ইমন জুবায়ের
- বিধবা ও বহুবিবাহে বিদ্যাসাগরের অবদান - সাহারা তুষার
- মাওবাদীদের নিয়ে কিছু কথাঃ সাথে খারেজির একটি পোষ্ট - জাতেমাতাল
- লোরকার গান ও আর্তনাদ ... - ইমন জুবায়ের
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- পছন্দের কিছু লেবানীজ গান - মে ঘ দূ ত
- রবিবারের গল্প - তপন বাগচী
- শার্ল বোদলেয়ার: অশুভ পুষ্পের উপাসক - ইমন জুবায়ের
- রাশাদ খলিফা ২ : নবীত্বের দাবি - মাসুদুল হক
- প্রসঙ্গঃ আরব-অনারব,শিয়া-সুন্নি এবং সেমেটিক-এন্টিসেমেটিক। - চিলে কোঠার সেপাই
-
পুরুষ মাতা, গর্ভ টু-লেট বনাম পাশ্চাত্য সভ্যতার বিকৃত অবয়ব 

- কালের শপথ
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- একটি আইরিশ মিউজ:: উৎসর্গ: আকাশ অম্বর - রুবাইয়াত ইসলাম সাদাত
- ছোটগল্প: মৃত মুদ্রার কক্ষপথ - আকাশচুরি
- হিন্দু ধর্মে নারী [-] আন্ত:ধর্মীয় বিশ্লেষণ পর্ব ৩ - শয়তান হন্তারক
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাঃএর কিছু দালিলিক প্রমাণ,আশা করি বিভ্রান্তি এবার দূর হবে - যাযাবর রাজিব
- পাণিনি'র খোঁজে, গন্ধারের পথে (১) - ম্যাভেরিক
- সত্যজিৎ হলিউডে এবং স্পিলবার্গের জোচ্চুরি!!!!! - জয় সরকার
- ব্লগ, ইমেইল, অনলাইনে বাংলা পত্রিকা প্রিন্ট / পিডিএফ করুন প্রিন্টার ছাড়াই !!! - গুরুদেব
- রাত আর গিটারের টুংটাং - রুবাইয়াত ইসলাম সাদাত
- বেহালা : কিছু উচ্চমার্গীয় সূর - আকাশ অম্বর
- টিপাইমুখ বাঁধ নিয়ে বরাকবাসীর ভাবনা - শামস শামীম
- এসো বই পড়ি!!!
- নাফিস ইফতেখার
- বাজেট নিয়ে কয়েকটা কথা - শওকত হোসেন মাসুম
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- সৈয়দ শামসুল হক বললেন ভারত বিভাগ একটা ঐতিহাসিক শোকের ঘটনা - কৌশিক
- ছোটগল্পঃ রামসুন্দরের শিশুরা - মোস্তাফিজ রিপন
- এশিয়ান হাইওয়ে প্রসঙ্গ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সাহারাকাব্য- ১ - তপা
- প্রসঙ্গ রাষ্ট্রধর্মঃ রাষ্ট্রীয় সন্ত্রাস - লাশ
- The Return - 2003 - অ রণ্য
- ঘড়ির কাটা নিয়ে জাফর ইকবালের লেখা পড়ে মর্মাহত - কেএসআমীন
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- "তাও তে চিং" তরিকা।।। - ঋফায রহমান
- বাঙালির আত্মপ্রতিকৃতি : কীর্তিহীন এক জাতিসত্ত্বা (খন্ড-১) - সর্বনাশা
- দৃষ্টি আকর্ষণ: সোনাদিয়া দ্বীপ শুধু বিদেশি পর্যটকদের জন্য! - সাইফ সামির
- জাতীয়তাবাদ ও ইসলাম - নুরুজ্জামান০৮
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- আঁতুর ঘর-আলমগীর কবির - প্রপদ
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- একটি পিয়ানো রাত - রুবাইয়াত ইসলাম সাদাত
- আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ - নির্বাক হাসান
- সোয়াত যুদ্ধে মানবিক বিপর্যয়>ওবামা-জারদারীর দুঃশ্চিন্তা>আমরা কতটুকু নিরাপদ ? - মনজুরুল হক
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- আমার রবীন্দ্র পাঠ, সঞ্চয়িতা এবং একটি স্পর্শকাতর ইস্যু। - তায়েফ আহমাদ
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- কিছু গান শুনি রবীন্দ্রনাথের - ওস্তাসাঁই
- বিদ্যুৎ সমস্যা ও মন্দা মোকাবেলায় নতুন বাজেটে যা চাই এবং যা চাইনা - দূরন্ত
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- আমার পছন্দের বিটলসের গান - শূন্য আরণ্যক
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
- কনসার্ট ফর বাংলাদেশ (ডাউনলোড লিংক সহ) - ...অসমাপ্ত
- `এ এলাকায় থাকে মাথায় কাপড় দিয়া ঘুরবা'-পুরুষালি নিপীড়নের সাম্প্রতিক চেহারা - শামীমা িবনেত রহমান
- আজ তাঁর মৃত্যুবার্ষিকী। - জয় সরকার
- মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১ - মে ঘ দূ ত
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- আমাদের উত্তরাধুনিকের একাংশ আত্মরতিপরায়ন কিংবা তারা পরস্পরের মুখমেহনে ব্যস্ত। - রাসেল ( ........)
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- শিশুর বিকাশ ও শিশুর মনঃসামাজিক সমস্যা - ১ - আহমেদ হেলাল ছোটন
- বড়পুকুরিয়া: মাটির নীচের উন্মুক্ত খনি! - দিনমজুর
- বাগেশ্রী: মধ্যযামিনীর রাগ - ইমন জুবায়ের
- সংশপ্তক মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি আমাদের ক্ষমা করুন! বীরশ্রেষ্ঠ নিয়েও চলেছে প্রতিশ্রুতিভঙ্গের খেলা - তর্পন
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- পবিত্র বেদ এর কিছু সংকলিত বাণী সমূহ - ৪ - জেমসবন্ড
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- গানপাগলাদের ( আরণ্যক, হাসান মাহবুব, নকীব, সুদীপ্ত, বি.মা, আরো যারা আছেন) - অমি রহমান পিয়াল
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ফটোগ্রাফি নিয়া লিখমু ভাবতাসি - ফয়সাল আকরাম
- তৈরী করুন নিজের ফটো এলবাম একদম ফ্রি - মিডনাইট সান
- পারমানবিক অস্ত্র কিভাবে কাজ করে? - ১ - নুভান
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- কল্কি অবতার কে ? মহানবী (সাঃ) ? - ১ - জেমসবন্ড
- ই-বুক কালেকশনঃ পর্ব-২ - বিডি আইডল
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ - তপন বাগচী
- চাণক্য শ্লোক-৫ - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- যৌবনে কবিতাই ছিল প্রেমিকা / মহাদেব সাহা - লাবীব নানকার
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- হিন্দু ধর্ম -৩ - ণগেন হরিখটকা
- শাপ্পোর কবিতা - ইমন জুবায়ের
- উৎপল কুমার বসুর কবিতা ও আমার আলোচনা - লুনা রুশদী
- বিবর্তনবাদের সরল ব্যাখ্যা - বিবর্তনবাদী
- ১৪২৯ হিজরীর হজ্ব উপলক্ষ্যে আরাফার ময়দানে প্রদত্ত খোতবার অনুবাদ (চতুর্থ পর্ব) - নূরুল্লাহ তারীফ
- মহামতি বুদ্ধের বাণী - ধম্মপদ থেকে । দ্বিতীয় পর্ব । - জেমসবন্ড
- মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১১ - মোহাম্মদ আলী আকন্দ
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং ......... - আরিফুল
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ - অগোচরে থেকে যাওয়া প্রান্তিক লড়াই এর ইতিহাস (উৎসর্গ : লীলাবতী শর্মা) - কুঙ্গ থাঙ
- শ্রীচৈতন্য দেব: যাঁর অন্তরে রাধা, বহিরঙ্গে কৃষ্ণ - ইমন জুবায়ের
- সুনামগঞ্জের লোক সংস্কৃতি: স্থানীয়ভাবে তৈরী যন্ত্র দিয়ে মাছধরা - শামস শামীম
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- সেক্যুলারিজম (বাংলার ইতিহাসে সাম্প্রদায়িকতার অবস্থান - ৪) - নুভান
- ডাইনিং উইথ দ্যা টেরোরিস্ট। ডেথ অফ ফ্রিডম ফাইটার। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- এ কেমন মানুষ বোনাপার্ট? - ইমন জুবায়ের
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- ইসলাম ও নারী - আবু আব্দুল্লাহ মামুন
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- সংস্কৃতির শেকড় সংস্কৃতির লড়াই / আনু মুহাম্মদ - ফকির ইলিয়াস
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- পিসি থেকে আবর্জনা দুর করুন - আমি হনুমান
- মহীনের গৌতম, গৌতমের মহীন এবং পরের প্রজন্ম - জয়জিৎ লাহিড়ী - আছহাবুল ইয়ামিন
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন - নাস্তিকের ধর্মকথা
- এসো পরিচিত হই বাংলার ফুলের সাথে ( আপডেটেড) - রাজামশাই
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- বদ্রিয়াঁকে ভুলে যাওয়া - ইমরুল হাসান
- বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ও শিক্ষা প্রতিষ্ঠান - ০০৭৭৭৭৭
- জেলখানার চিঠি (নাজিম হিকমত এর কবিতা) - মনজুরুল হক
- আমি জেলে যাবার পর - মনসুর খালিদ
- দ্যা বিগেস্ট রবারি অন আর্থ - নারিকেল-জিন্জিরা
- মাতৃবন্দনা - গোকুলানন্দ গীতিস্বামীর একটি গীতিকবিতার বাংলা অনুবাদ - কুঙ্গ থাঙ
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
দেহজ(গল্প)
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৪০
প্রথম অংশ
ঝড় বিগত রাতে আমিনুল ধলপহরের আলোয় নিজের শক্তপোক্ত ভ্যানখানা নিয়ে বের হয়। গত রাতের ঝড়ের অবশেষ বলতে বাতাসের গতর ঠন্ডা হয়ে আছে, লাল মাটির রাস্তায় জলপাই-আম-কাঠাঁল-দেতুই এমন অসংখ্য পাতার বিন্যস্ত সবুজ কোন গল্প বা কাহিনীকে সুগঠিত করে না, এই বিন্যাসে শেষমেষ ওই মাটির শয্যাই প্রধাণ হয়ে ওঠে। তার চোখে তাই অসংখ্য সবুজের মৃতদেহ, ঝড়ের ভয়াবহতার নিদর্শন হয়ে চিত্রিত হয়। ঝড়টা তবে ভয়াবহই ছিল, ভাবে সে। অথবা সমস্তরকমভাবেই সুখীকে না পাওয়ার আশংকা তাকে বিভ্রান্ত করে তুললে সে নেতিবাচকতাকেই নিজের মনে চাষ করতে থাকে। আর সেই নেতি দিনের শেষে তার কর্মক্লান্ত দেহখানাকে মৃতের চাদর হয়ে জড়িয়ে ধরলে সে ভাবতে থাকে-মানু মইলে তবে কোন কামেই আহে না, সেসুমে মাডি আর মানুতে মিলমিশ-জিন্দা মানুর কুন কামে লাগবো না আর ওই মরা মানু। কে বোঝে তখন আমিনুলের এই ভাবনা-কেউ না। এমনকি তাকে শুইয়ে জায়নাল যে ভ্যান টেনে নিয়ে আসলো সেও না। এই জায়নালই সকাল থেকে আমিনুলের কাজের সঙ্গী। আমতলিতে দাঁড়িয়ে ছিল তার জন্য। দূর থেকে আমিনুলের ঝড় বিভ্রান্ত চোখ জায়নালকে সুখী ভেবেছিলো। কিন্তু যখনই জৈষ্ঠ্যের কোন এক ভোরের বাতাসে সেই অবয়ব থেকে একটা বেগনি আঁচল বাতাসে উড়লো না-তখনই বুঝল ওই শরীরটা জায়নালের। যে শরীরে লজ্জা নাই-ঢাইকা রাখার কিছু নাই ওই শরীর কি আর সুখীর শরীর হব। না , একজনের শরীর আরেক জনের হয় না। যার শরীর তারই। কিন্তু শরীরে শরীরে এক হয়ে ওঠার বিষয় আছে। সেটা বোঝা এবং তার সম্পর্কিত কৌতুহল জায়নালের ষোল আনা। সে কুমাইরা গাছের আগা জোগাড় করে আনে আমিনুলের জন্য। এবং এই আগাই আমিনুলকে আবার করে সুখীর কথা মনে করিয়ে দেয়।
কুমাইরা গাছের আগা হাপে খায়। জগলুল কবরাজ আগে গেরামে বেচতো এই জিনিস। অহন নাই-অহনতো কতো গাছ গাছড়াই নাই। কুমাইরা গাছের লতাও নাই। কইমা গেছে। আরে, এই লতা পাওনকি অত সহজ। ছুডু কদু গাছের মত দেখতে, কাঁডা আছে, গাছের কুরি বাইর অইলেই হাফে খায়ালায়। কবরাজরা, ভাইলে ভাইলে থাহে, জঙ্গল মঙ্গলে ঘুইরা এইডা জোগাড় করে। আমাগো বারির পিছে একটা কুমাইরা লতা আছে-সআলে মুততে যায়া দেখলাম, মনে অইলো আমি আর তুমি মিইলা খাই। আমিনুলের ভ্যানে আয়েস করে বসতে বসতে জায়নাল বলেই যায় এসব কথা। আমিনুলের চোয়ালে তখন পিষ্ট হচ্ছে কুমাইরার লতা। গতরে শক্তি আসে-কামে জোর আহে এই লতা খাইলে। আইজ সুখী আইবো। সুখীর লগে দেহা আইবো। ভাবে আমিনুল-তার খালি গায়ের ঘাড় বগল ঘেঁষে চলে যাওয়া বাতাসে সে আর ঠান্ডা অনুভব করে না। নাসারন্ধ্রে কোত্থেকে ভেসে আসে সুখীর গন্ধ। কামের বেলায় নাগিণীও গন্ধ ছড়ায়-চম্পক গন্ধ। সুখীও তাইলে ওই দিন গন্ধ ছাড়ছিল-বোঝে নাই আমিনুল, কি বোকা সে বোঝে নাই। ভ্যানের চাকার ঘুর্ণন দ্রুত হয়। আমিনুলের চোখে সাপের নিষ্ঠুর দৃঢ়তা আসে, এবং তা ক্রমশ শীতল হতে থাকলেও কি আশ্চর্য গরম হলকা বের হয় নাক দিয়ে। ঘামতে শুরু করে প্রচন্ডভাবে। রাম-রাবণের শক্তি চিবিয়ে মৃত আম গাছের গুঁড়ি তোলে সে ভ্যানে, মোটা মোটা গুঁড়ির বেড় পাঁচজন মিলেও পাওয়া যায় না। সেই গাছও গন্ধ মেদুর হয়-মৃত আম গাছের শরীর হতেও তবে আতরলোবানের বাস আসে। কিন্তু কি আশ্চর্য-আম গাছ মরলেও মানুষের কাজে লাগে।
সন্ধ্যা ঘনালে বাঁশ-শিমুল-গাব-কাঁঠালেরে ঢেউ পশ্চিমে গিয়ে তার অঞ্জলিখানা দিন শেষের সূর্যের প্রতি নিবেদন করে। আকাশের গায়ে গায়ে ভেসে চলা বহুবর্ণা মেঘেরা রাতের প্রহরী হবার সজ্জা নেয়। ট্যাঁ ট্যাঁ করে ডেকে চলে যাওয়া লাল ঠোঁটের টিয়া-কিচিরমিচির শালিক দিন শেষের আলোয় মিশে যায়। উ উ ডাহুক ডেকে ওঠে। আকাশের গায়ে মুচকি হাসির চাঁদ আজ কেমন প্রচ্ছন্ন-তারায় তারায় জ্বলে ওঠায় আজ কেমন ব্যকুলতা। কি সুখে আজ মেলে দেয়া ডানায় ঘুর ঘুর জোনাকি গাছতলার ছায়া খোঁজে। বোনের বাড়ির সবাই ঘুমিয়ে গেলে খড়ের ওম ওম গন্ধও সুখীকে বাইরে ডাকে। বাতাসে বাতাসে একটা ফিসফিসানি নৈঃশব্দ্যকে দখল করে। তাতে কি সুর কি ডাক ভেসে আসে তা বোধগম্য নয় কোনকালেই-কেবল একটা প্রবল টান-একটা অমোঘ আকর্ষণ ডাক দিয়ে যায় তার উৎস অনুসন্ধাণে। সেই ফিসফিসানিতে হয়তো কৃষ্ণের বাঁশিই বেজে ওঠে- হয়তো সাপুড়িয়ার সুর শুনতে পেয়ে বাঁধ না মানা নাগিণী হয়ে যায় সুখী। শব্দহীন বেরিয়ে পড়ে অন্ধকারে। স্কুল মাঠে গিয়ে ঠিকই দেখতে পায় আমিনুলকে। আমিনুলই তার ইপ্সিত মানুষ হয়ে ওঠে-শিহরণ আর জাগরণের যাদুর কাঠি হয়ে ওঠে। খোলা আকাশের বাধাহীনতা তাদের ইতিহাস আর সমকাল বিচ্ছিন্ন করে তোলে। উড়ে উড়ে প্রেম করতে থাকা ফড়িং হয়ে যায় ওরা। চারখানা হাত পাখা হয়ে গেলে তারা মাটিতে পা লাগিয়েই উড়তে থাকে-কখন একটা দেতুই গাছের তলায় এসে হাজির হয় খেয়াল করে না। এই দেতুই গাছ একা একাই সেই রাতে মানব জন্মের রহস্য কে নিরাবেগ অবলোকন করে।
এবং মহাকালের আকাশ তলে যখন যুগে যুগে-সীমানায় সীমানায় সংঘাত আর মানব হত্যার মচ্ছব চলে-তখন আমিনুল আর সুখী জন্ম যাতনায় আস্থির হয়ে ওঠে। একের ভেতর অপরকে অনুভব করার যন্ত্রণা তাদের তীব্র হয়ে ওঠে। সেই যন্ত্রণার প্রশমন ঘটে কেবল মাত্র যন্ত্রণার অবশেষেই। তাই তারা নিরুপায় আর বোধ প্রধাণ হয়ে ওঠে। আবেশে-আবেগে জড়িয়ে আসে তাদের হাত-ঠোঁট। সুখীর বুকের ভেতর গুমরাতে থাকা আবদ্ধ মন মাংসে আর রক্তে স্তন হয়ে আমিনুলের হাতের তেলোয় মুক্তির আকাশ খুঁজে পায়। তপ্ত আমিনুলের শরীর জুড়িয়ে দিতে সুখী হয়ে ওঠে থৈ থৈ জলাশয়-যাতে ঝড় আসে, মেঘ আসে-সব কিছুই সে বুকে সয়। সেই জলাশয় আমিনুলের আলতো আঙ্গুলের ছোঁয়ায় থীর থীর কাঁপে, কাঁপুনি দুলিয়ে ওঠার আবেদন করে-হাসিতে আর গরম শ্বাসে। আর আমিনুল যেন কোন এক রহস্যের সন্ধান পায়। প্রথম কোন নারী শরীর আজ তার সামনে উন্মুক্ত। ডাকছে তাকে-আহ্বান করছে। সামালাতে পারে না আমিনুল-রক্তে তার বান জাগে-ছটফট করে ওঠে। এক অবুঝ আর দুর্দমনীয় ক্ষুধা জাগে তার। পেট ছাড়াও ক্ষুধা আছে-এটা সে জানতো না। ভাতেই যাদের জীবন মরণ তাদের জীবনে এই বৈচিত্র শ্রাবণের অনিবার্য বৃষ্টি হয়ে ওঠে। সারাদিন ধরে আশে তাপে জমতে থাকা আমিনুলের কামাকাংক্ষা ঝরে ঝরে পড়ে সুখীর ওপর। সুখীর ঘাড়ে জমে আছে ছাতিম গন্ধ, গলায় মহুয়া, হাতের আঙ্গুলে মাছের আঁশ আঁশ গন্ধও সে নাক দিয়ে চেটেপুটে খায়। এরপর স্বর্ণচাপা আর নাগকেশরও যখন সুখীর গায়ে সে খুঁজে পায়, কামিনী ভরা তলপেটের রহস্য যখন উন্মুক্ত হয়ে ওঠে তার সামনে-তখন আমিনুল ইতিহাসের সেই আদিম মানব হয়ে ওঠে-যে কোন এক রমনীর সৌন্দর্য্যে অবগাহন করে। অবুঝ কোন বালকের মতো সাঁতারের ভাবনা মাথায় না এনেই ঝাঁপিয়ে পড়ে সরোবরে। হাবুডুবু খায়-আবার ভেসে ওঠে-অমোঘ টানে আবার ডুব দেয়।
দুই শরীর অঙ্গভঙ্গিতে আর শব্দে হয়তো নৃত্য এবং সঙ্গীত তৈরি করে। কিন্তু তা শোনার কেউ থাকে না। আর থাকলেও তখন ফড়িং হয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে শরীরে শরীরে নিজেদের মিলিয়ে নিতে থাকা সুখী আর আমিনুলের চোখ আবেশে বন্ধ হয়ে আসে। সুখের তবে রাত দিন নাই। মানুষের ভেতরও তবে বাঁধ ভাঙার জোয়ার আসে। প্রচন্ড মেঘ ঘনায়,
প্রবল বর্ষণের উন্মাদনা জমা করতে থাকে। মানুষও তবে ভুমি আর বীজ হয়ে ওঠে। দুই শরীরে তারা করজোড় হয়। অজস্র না পাওয়ার শুণ্যতা কররেখা হয়ে উঠলে সুখ কেবল সুখই সেখানে জোয়ার নিয়ে আসে। নিশিথে পাওয়া মানুষের মতো তারা হয়তো জোড়দেহে ছুটে যায় মহাকাশে-আরেকটি মানব জনমের বীজ নামিয়ে আনে জাগতিক জীবনে। তাদের লালায়-ঘামে আরেকটি ভ্রুণ অংকিত হয় মানবের জঠরে। কি আশ্চর্য এই ভ্রুণ জন্মের ভবিষ্যৎ নাই-সমাজ নাই-সম্পত্তি নাই। তবুও সে মানুষ-তবুও সে প্রাণ।
জৈষ্ঠ্যের সেই রাতের সাক্ষী কোন মানব নয়। আসন্ন বর্ষার পথঘাট সাফ করতে ডাঁট নিয়ে আকাশে ঘোরাফেরা করতে থাকা মেঘেরা-তার ফাঁক গলে বেরিয়ে আসা নায়া আমের মতো চাঁদ-ঝিরিঝিরি তারা-জমাট বাধা সবুজ আর শনশন বাতাসই কেবল স্বাক্ষী থাকে মানব জগতের বিধি লঙ্ঘণ করা এই অপরাধের। সম্পর্কবীহিন সেই দেহজ মিলনের পাপটুকু হয়তো আকাশ নিজেই বহন করবে। হয়তো সেই দেতু্ই গাছ পরদিন সকালে লজ্জায় মাথা নিচু করবে। জোনাকি হয়তো সেই কান্ড দেখে জ্বলে উঠতেই ভুলে গেছে। হয়তো করা করা ডেউয়াগুলো একটু বেশিই বেড়ে উঠবে শরীরি সঙ্গীতের মুর্ছনা শুনে। পরদিনের উঠে আসা সুর্যের রোশনাই অন্ধকারের মতোই মিলিয়ে দিবে তাদের এই সঙ্গম শয্যাকে।
কারণ সেই রাতে মানবঘাতি সভ্যতার আড়ালে সুখী আর আমিনুল দুই শরীরে জোড় হয়ে কামনা করেছে নব জন্মের। কেবলমাত্র আবেগে আর ভালোবাসাতেই কেঁপে কেঁপে উঠেছিলো বারবার। যে কর্মে মানু জন্ম লয় ওই কর্মে পাপ নাইরে আমিনুল, ওই কর্মে পাপ নাই, তয় ভালোবাসা থাকতে অইবো। জায়নাল পরদিন আমিনুলকে একথা বলে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প। ;
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমন জুবায়ের বলেছেন:
চমৎকার; ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই।
লেখক বলেছেন: কইছে আপনারে.................
লেখক বলেছেন: ইমোগুলোর চেহারা কি তোমার মত....খুব দারুন.
লেখক বলেছেন: থ্যাংকস বস।
ভালো থাইকেন।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
যাক, অপেক্ষার পালা ফুরালো। দূর্দান্ত শুভ্র ভাই! আমি বলেছিলাম তো বিশ্বাস করেননি। আমার ও কথাটি কিন্তু সত্যি।এরকম আরো পাবো আশা করি।
লেখক বলেছেন: আপনার কোন কথা সত্যি হইলো বুঝলাম না।
আশায়-তো আমরা সবাই আছি।
ভালো থাকুন।
লেখক বলেছেন: ভালো লাগলো বস। আপনার উপস্থিতি।
আনিকা শাহ বলেছেন:
Thank u sooo much for the compliment. আমিও জানি যে এমোগুলো দারুণ।
লেখক বলেছেন: হা কাচ্চা-বাচ্চা একটি ভাব আছে।
রুবেল শাহ বলেছেন:
ফুনে কমুনে...................
লেখক বলেছেন:
হ,
কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে গেছে।
লেখক বলেছেন: হ..অক্ষর বেশি হইলেতো সমস্যাই। অক্ষর যতো কম হবে ততই সুবিধা।
লেখক বলেছেন: বস....দেরি হয়া গেলো।
সরি.
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সুন্দর হইছে, বস। আপনে দেখি শ্যাষ কথাটা জায়নাল রে দিয়ে বলাইলেন।
অইটা তো তার জাননের কথা না।
দেহাতি প্রেম পুরাটাই দেহজ।
লেখক বলেছেন: জয়নাল না জানার কিছু নাই। সেতো জানতেও পারে। আর আমি একটি সত্য ঘটনাই লিখছি। আমিনুল নিজেই বলছে আমারে। তাইলে জয়নাল জানবে না কেন।
আমার গল্পের মূল গুরুত্বের জায়গা হচ্ছে ঘটনা সত্য। নামগুলো আমার।
জয়নাল হয়তো এই গল্পের পাঠক।
অসাধারণ হইছে ।
আপনি এই ধারাটা ধরে রাখুন শুভ্র ভাই ।
আবারও বলি, চমৎকার !
আমার কথা আমি আরো পড়ে কমু। অহন না। তয় গল্পটা ভালো লাগছে।
লেখক বলেছেন: ফাপড় দেন ক্যান .................
যে কর্মে মানু জন্ম লয় ওই কর্মে পাপ নাইরে আমিনুল, ওই কর্মে পাপ নাই, তয় ভালোবাসা থাকতে অইবো। জায়নাল পরদিন আমিনুলকে একথা বলে।
লেখক বলেছেন: অবাক বিষয় বস সংলাপগুলার বেশিরভাগই আমি যাদের কাছ থেকে কাহীনি শুনেছি তাদেরই। এদের দার্শনিক ভিত্তি চমৎকার। প্রথম পর্বের ওই সংলাপটা মনে আছে-দুইন্যাডাইর মাইদ্যে খালি চোখের ভুল আর জিহ্বার স্বাদ। এটা এমন একজনের বলা যে কিনা ঠিকমতো পড়তে বা লিখতে জানে না।
অদ্ভুত ওদের সংস্পর্শ। অসংখ্য গল্প খালি এদের নিয়াই লিখা যায়।
লেখক বলেছেন: হুমমমম।
কেমন আছেন।
ক-খ-গ বলেছেন:
চমৎকার.....দারুন........
লেখক বলেছেন: চমৎকার সে হতেই হবে, হুজুরের মতে অমতকার।
নুশেরা বলেছেন:
চমৎকার... সত্যিই খুব ভালো লাগলো পড়ে। তবে অনেক টাইপো আছে শুভ্র, একটু নজর দিলে ভালো হয়।
লেখক বলেছেন: দশ আঙ্গুলে আর কতো নুশেরা আপু বলেন। এবেলা থাক-পরেরবার।
আর অনুযোগ করছি না ডাকলেতো আসেন না।
নীরজন বলেছেন:
যে কর্মে মানু জন্ম লয় ওই কর্মে পাপ নাইরে আমিনুল, ওই কর্মে পাপ নাই, তয় ভালোবাসা থাকতে অইবো। .............................+
খুবই ভালো লাগলো।
লেখক বলেছেন:
আমারও খুবই ভালো লাগলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















