কদিন থেকে দেখছি ব্লগে নির্বাচন নিয়ে লেখার ঝড় বইছে। আমার লেখার প্রসঙ্গও সেই নির্বাচন। কিন্তু একটু অন্য রকম। কেন অন্য রকম তা নিচের গল্পটি, দুখিঃত গল্প নয় সত্যি কাহিনী পড়লে বুঝতে পারবেন।......
.
লোকটির নাম মোঃ সিদ্দিক মিয়া, কিন্তু লোকে ডাকে সিদ্দিক ফকির নামে।
কারণ স্বভাবিক, ভিক্ষাবৃত্তি তার পেশা। আরও আট-দশজন ভিক্ষুকের মত সেও তার আশেপাশের দশ গ্রামে ভিক্ষা করে সংসার চালায়। তার সাংসার বলতে সে ও তার অসুস্থ এক স্ত্রী। সারাদিন যা ভিক্ষা হয়, তা দিয়ে কায়ক্লেশে দুজনের দিন চলে যায়। এটা হল তাদের প্রতিদিনের চিত্র।
কিন্তু নির্বাচনের সময় তাদের কদর এমনভাবে বেড়ে যায় যে, নির্বাচনের সময় তাকে ভিক্ষা করতে দেখা যায় না। কারণ তার হাতে রয়েছে ২ টি ভোট। এলাকার প্রতিনিধির চামচারা একদিন বাদে একদিন তার বাড়ি যায়। আগাম ভোট তারা কিনে রাখে। সিদ্দিক ফকিরের পক্ষে এ সুযোগ উপেক্ষা করা অসম্ভব। অন্তঃত্ কিছুদিন ভালো খাবার !!! তারপর.....
.০১
.০২
.০৩
.০৪
তারপর পরের চারটি বছর তাদের সেই মহান নেতা বা তাদের চামচারা ভুলেও তাদের বাড়ির সীমানা মাড়ায় না। পথে দেখা হলেও না চেনার ভান করে। এমনকি অনেক সময় ভিক্ষা পর্যন্ত দেয় না।
এরকম অসংখ্য ফকির বাংলাদেশে আছে। হয়ত তাদের ভোটগুলো এভাবে বিক্রি হয়ে যাবে কিছু টাকার কাছে। অনেকে হয়ত ভয়েই তার ভোটটা দেবে।
কি-ই বা করার আছে তাদের ??
তারা এটা ভালভাবে মেনে নিয়েছে। মেনে নিয়েছে এই জন্য
.
.
অন্তঃত কিছুদিন ভাল থাকা ।
.
.
অন্তঃত কিছুদিন ভাল খাবার।
.
.
কিছু লোকের কাছ থেকে ভাল ব্যবহার।
-> -> -> আবার পূর্বের জীবন।
জানিনা এর কি কোন শেষ হবে কি না ???????
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




