নোবেলজয়ী বিজ্ঞানীরা মিথ্যে বলছেন। জীবন নাশের উপাত্ত প্রকাশে তারা ভুল করছেন বারবার। এইডস, ক্যান্সার কিংবা ক্ষুধায় সবচেয়ে বেশি মানুষ মরে বলছেন যারা; সেই সব আধাবিজ্ঞানীদের বলছি, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুর কারণ- ভালোবাসা শূন্যতা।
মাথার চুল টেনে টেনে ইতোমধ্যে তারা আবিস্কার করেছেন নামী-দামী ওষুধ আর ভ্যাকসিন। কিন্তু বিশিষ্ট কোন চিকিতসকের ব্যবস্থাপত্রে আজও যোগ হয়নি প্রেম উতপাদনের সামান্য ক্যাপস্যুল। বরং তারা ব্যস্ত, গিনিপিগের হৃতপিণ্ড বিশ্লেষণে; আরশোলা আর টিকটিকির জীবনচক্রে।
গিনিপিগের হৃতপিণ্ডের শব্দে তারা মেলাচ্ছে মানবিক লাব-ডাবের সমন্বিত উচ্চারণ। গিনিপিগের হৃদপারদ ওরা মাপছে মানুষের থার্মোমিটারে। পৃথিবীর বৃহদ গবেষণাগারেও তাদের কেউ রাখেনি আরশোলার ঝুলন্ত আঙুলচিত্র; রক্ত ঝরিয়ে তুলোট কাগজে রাখা ভালোবাসার আঁচড়।
ওদের ডাটাবেজে লেখা নেই, ভালোবাসার শূন্যতা অপুষ্টির চেয়েও ভয়ংকর, মন্দার চেয়েও মন্দ।
ক্যান্সার নিয়ে মানুষ দিব্যি হেঁটে বেড়াচ্ছে, এইডস নিয়েও কিনছে শহরের জলাভূমি- ইট ও পাথরের বগি, শিমুল-পলাশের ঠোঁট।
ওরা নিজেরা আঙুলের তাজারক্তে আজও দেখেনি প্রেম-ভ্যাকসিনের পৌনপুনিক উপাদান। ওদের বিস্ফারিত দেয়ালে ঝোলে প্রেমসংক্রামনের বিপরীতে ক্ষুধা, দারিদ্র, ক্যান্সার কিংবা এইডসের ধারাবাহিক ইতিহাস। মানুষের এত বড় হৃদয় ফেলে ওরা তাকিয়ে আছে গিনিপিগের আনুবিক্ষণিক হৃদপিণ্ডে।
যাদের কেউ হার্ট অ্যার্টাকে মরেনি; তাদের আর্টারীর ব্লক নিয়েই গবেষণায় মত্ত ওরা। যে চড়ুই মিলনদৃশ্যে আজও অপ্রতিদ্বন্দ্বি; তার শরীরে ওদের নিরালস ফ্রাইডদৃষ্টি। যে কুকুরগুলো ভালোবাসাহীন ডাস্টবিন দাঁড়ায়; তাদেরকেও উঠতে হয় মিউনিসিপ্যালটির ট্রাকে।
অথচ প্রেমের একমাত্র ভ্যাকসিন আবিস্কারের মুহূর্তে বন্ধ হয়ে যেত তাবত গবেষণাগার। দেয়ালে টানানো রসিপিনচিত্র। প্রেমের জন্য লাগসই হাইব্রীড বীজ ছড়িয়ে যেত শেয়ার মার্কেটে।
আমাদের বরেণ্য বিজ্ঞানীরা শাকপাতায় পুষ্টি খোঁজে দিনরাত- প্রেম খোঁজে না। আমাদের বরেণ্য গবেষকরা ক্যান্সার বোঝে, গোলাপ বোঝে না।
অথচ পৃথিবীর প্রথম মানব অ্যাডামের জল-ভ্যাকসিন ম্যাডামের ভালোবাসা ছুঁতে দৌঁড় জমিয়েছিল তিনশ বছর। গবেষক বন্ধুরা বুঝবে কবে; সেই আদিম ভ্যাকসিনেই বেঁচে আছে পোস্টমডর্নানিজম ভালোবাসা।
যা সত্যি তা-ই বলেছি; পারলে মিথ্যে প্রমান করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।