আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আমার যখন কাব্য শেখা; তোমার তখন গদ্যপাত 

তোমার বুকের মাপের স্রোতস্বিনীও বয়ে যায়-বাংলায়

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৫

এক সাগর রক্তের ওপর দাঁড়িয়ে বলছি-
চারটি বর্ণের একটিমাত্র শব্দ-ভালোবাসি
অথচ বর্ণমালার পূর্ণ সংসারে কত বেমানান তুমি-
আজও পারলে না সাজাতে সেই শব্দগুচ্ছের প্রেম!

রক্তস্নাত একটি প্রাণিত স্পন্দন-ভালোবাসি
চারটি বর্ণে আলোড়িত পুরুষ্টু উচ্চারণ-ভালোবাসি
সামরিক বুটের নিচ থেকে উঠে আসা বিদ্রোহী বর্ণমালা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

টু বি কনটিনিউড

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪১

ঘুম ভাঙে জোছনায়, বিছানায় উঠে বসি
আয়নায় চোখ রাখি-মনভালো নেই
চশমার ধুলো ঝাড়ি, মগভরে জল খাই
ঝরনার নিচে যাই-মন ভালো নেই।

নাস্তায় ডিম-রুটি, জ্যাম-জেলি ঠেলাঠেলি
শার্টের ভাঁজ খুলি-মন ভালো নেই
ব্যান্ডেড জাঙ্গিয়া, গিফটেট জুতোমোজা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

হয়তো দেখোনি তুমি, হয়তো তোমার মনে নেই!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২২

হয়তো দেখোনি তুমি, হয়তো তোমার মনে নেই
এইখানে একদিন নদীর যৌবন ছিলো ভরপুর
এইখানে একদিন জননীর আঁচল ছিলো বৃক্ষছায়ায়
হয়তো দেখোনি তুমি-পাখ-পাখালির নির্লোভ সংসার
হয়তো মাখোনি তুমি পাতাঝরা সকালের আনচান।

এইখানে একদিন দুর্বার বুকে ছিলো-শিশিরের ঘ্রাণ
হয়তো দেখোনি তুমি আমের মুকুলে গুচ্ছ ভালোবাসা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

বসন্ত আসুক, আসতে দাও

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৯

বসন্ত আসুক, বসন্ত হাসুক
তোমার আমার হৃদয় ভাসুক

বসন্ত আসুক, আসতে দাও
তাকে আনতে এগিয়ে যাও

বসন্ত আসুক, দ্বার খুলে রাখো
তার চোখ ছুঁতে নির্ঘুম থাকো...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

দুই চোখে ঘুম নেই; চোখ রাখি দেয়ালে

০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৬

ভুলবো না বন্ধু
ভোলা যায় না
আয়রে আরো কাছে
আয়রে, আয় না
আরো কাছে আয় না।

তোর চোখে জল
করেছে টলমল...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

সম্পাদিত চোখ থেকে প্রকাশিত জলবার্তা!

১৪ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৫

আমি শৈশবে যে নদীতে সাঁতার কাটতাম-
সেটি মরে গেছে-তাকে আমি ফেরত চাই।

শৈশবের সেই জামগাছ- যার ডালে চড়ে
দুপুর কাটিয়েছি-সেটির মৃত্যু হয়েছে
রাজনৈতিক কুড়ালের আঘাতে-
তাকে আমি ফেরত চাই।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

তুমি মালতীকে মা বলো; বোন বলো, স্বপ্ন বলো; নদী, ফুল, পাখি, ভোর যা খুশি তাই বলো

০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৩

মালতীরা কোথায় যায়?
এখন তো যুদ্ধ নেই
মেঘ নেই পুবের আকাশে
তবু মালতীরা কোথায় হারায়?

মালতী- আমার বোন
মালতী- আমার মা
মালতী- আমার প্রেম...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

যেতে চাস? যা না!!

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:৪৪

যেতে চাস? যা
যাবার আগে
রেখে যাস শুধু
মনের ঘরের
গোপন চাবিটা

যেতে চাস? যা!
কে দেবে বাধা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

কেন যে বিজ্ঞানী হইতে গেলাম!

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ২:৪৩

‘প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’
এই সূত্র প্রমানে তোমার কড়া নেড়ে বললাম- ভালোবাসি।
অথচ তোমার কোন সাড়া নেই, এমন কী দরজার ছিটকিনিটাই
স্পর্শ করলে না; শুনেছি নিউটন তার প্রেমিকার আঙুলে
সিগরেটের আগুন চেপে ধরতেই নিউটনকে চির দিনের জন্য
ত্যাগ করেছিলেন তার প্রেমিকা; সূত্রটি সেই ত্যাগেরই প্রতিদান।

তোমার সাড়া না পেয়ে আমি......

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

একটি ফোটা বৃষ্টি হবে?

০১ লা নভেম্বর, ২০১০ রাত ২:৩৩

একটি ফোটা বৃষ্টি হবে? বৃষ্টি!
তুলোর মতো নরম ছোয়ায়
শাদা বরফ গলার আগে
যেমন করে বন্ধ থাকে দৃষ্টি।

একটি ফোটা বৃষ্টি হবে? বৃষ্টি!
বুকের ওপর টুপ টুপ টুপ
চোখ ছোয়ানো জলের চুমু...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৮৮৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শেখ নজরুল, সাহিত্যকর্মী
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৯২টি
  • মন্তব্য করেছেন: ৩৯৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৭৭৩টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৪ মাস
  • ব্লগটি মোট  ১৫৭৪২ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই