যেতে চাস? যা না!!
০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেতে চাস? যা
যাবার আগে
রেখে যাস শুধু
মনের ঘরের
গোপন চাবিটা
যেতে চাস? যা!
কে দেবে বাধা
কৃষ্ণের আকালে
সকালে বিকালে
কাতরায় রাধা।
যেতে চাস? যা!
ভালো নেই তুই
ভালো নেই আমি
আমিও আসামী
তুইও আসামী
সাজা পায় গোপীরা।
যেতে চাস? যা!
এখানে গোলমাল
মিলছে কালো-লাল
লাগছে ঠোঁক্কর
বাঁশ আর বাঁশিতে
কান্না হাসিতে
সুর আর ওঠে না।
যেতে চাস? যা না!
কে রেখেছে ধরে
আমার যে হাত নেই
চাল-চুলো ভাত নেই
ঘুমোনোর রাত নেই
আবার যে দিনকানা।
যেতে চাস? যা রে!
আজ আর প্রেম নেই
হাসি আছে ফ্রেমেই
জীবন সাজাতে
রাজাতে প্রজাতে
কে মৃত্যুএড়াতে পারে?
যেতে চাস? যা না!
গেলে যদি ভালো হয়
কালো যদি আলো হয়!
পারলে গোলাপে থাক
শিশিরে ভিজে থাক
কাঁটা সরাতে চেয়ে
বিরহের মাপে থাক
করবো না মানা
যেতে চাস যা না!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন