কবির মৃত্যু সংবাদটি আগামী সকালে সবাইকে নিশ্চিত করা হবে
তার আগে অনেকেই মচমচে পারাটা আর ওমলেট দিয়ে নাস্তা সারবেন
ধোয়াওঠা কফিতে দু একটি চুমুক শেষে তারা বলবেন- বেচারা কবি!
আত্মাহত্যার জন্য ছুটির একটি দিন বেঁছে নেবার মতন বুদ্ধিটাও নেই।
কবির মৃত্যুর কারণ উদঘাটনের সুযোগগুলো বারবার হাতছাড়া হচ্ছে!
কবি কী সুশীল সমাজের জন্য কিছু বক্তব্য রেখে আত্মহত্যা করেছেন?
যখন চৈত্রদগ্ধ জমিনে ফসল কেঁদে ওঠে; নারীরা নদীর বিপরীতে দাঁড়ায়,
যখন অনেক পঙক্তির বিপরীতে ধর্ষকরা অট্ট হাসিতে অট্টালিকা কাঁপায়,
যখন কবির প্রিয় শব্দের বুক থেকে ফোটায় ফোটায় রক্ত ঝরতে থাকে;
তখনও অনেকেই ধোপদুরাস্ত পোশাক পরে উঠে বসে নতুন মার্সিটিজে;
পুলিশ আসে পুরাতন পরিচিত কোঁচকানো ভ্রু বাঁকিয়ে বলে, এ তো কবি!
ওভার টাইম ছাড়া ফাঁসির রশি কাটাকাটি ওদের আর ভালো লাগে না,
পাশের ফ্লাট থেকে দু এক জন কাব্যপ্রেমিকা কবির নিথর আঙুল ছুঁয়ে-
খুঁজতে থাকবেন ঝলসানো নখের নিচে হ্যাঙ হয়ে থাকা বিধ্বস্ত মানবতা,
আঙুলের শেষ পঙক্তি থেকে যেখানে ঝরছে আহত শিশু আদিলের রক্ত;
ধর্ষিত বোনের বাঁচা-মরার দ্বিধা-দ্বন্দ্ব; কন্যাদায়গ্রস্থ পিতার কান্নাজমা পিচুটি।
পুলিশের মন এত সব বোঝে না; তারা ততপর চটে মুড়িয়ে ভ্যান যাত্রায়
সেই কবিতাদীর্ঘ দেহ; ভ্যানগগের ছবির মতো পা ঝুলিয়ে গভীর ঘুমে মগ্ন।
পরিচিত মৃত্যুর ময়না তদন্তে আজ তার চোখ ও হৃদপিণ্ড আলাদা করা হবে।
অবশ্যই মৃত্যুর কারণ নির্ধারণের আগে চেষ্টা করা হবে কাব্যহীন রশির স্ট্রেন্থ
এবং তদন্ত রির্পোটে বলা হবে, কিস্তিতে কবি কটা কবিতা বিক্রি করেছিলেন।
কবির মৃত্যু সংবাদটি আগামী সকালে সবাইকে নিশ্চিত করা হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।