আমার প্রিয় পোস্ট

এ হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি!

ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১]

০১ লা জুন, ২০১০ রাত ৯:৫৮

শেয়ারঃ
0 0 0



ফুটবল বিশ্বকাপ দ্বারপ্রান্তে।শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।আর মাত্র কিছুদিন পরেই সারা বিশ্ব একসাথে ফুটবল জ্বরে আক্রান্ত হবে :) ।১১ জুন,তার মানে ভাইরাসটির আসতে আর দু সপ্তাহও বাকি নেই ;)

আজ আমার দেখা (কয়েকটা আগামী কিছুদিনের মাঝে দেখবো) কিছু ফুটবল রিলেটেড মুভির কথা শেয়ার করবো।



El Portero (The Goalkeeper) 2000

দ্বিতীয় বিশ্বযুদ্ধ।রিয়াল মাদ্রিদের অবসরপ্রাপ্ত এক গোলকীপার শহর থেকে শহরে ঘুরে বেড়ায় অর্থের সন্ধানে।ভরসা তার ফুটবল জ্ঞান।একবার একজনকে মন দিয়ে বসে গোলকীপার মহাশয়।কিন্তু পরবর্তীতে জানতে পারে সে বিদ্রোহী এক সংগঠনের সাথে যুক্ত ("গুড মর্নিং ভিয়েতনাম" এর কথা মনে পড়ে যাচ্ছে কি?)।



Mean Machine 2001

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে তিন বছরের সাজাপ্রাপ্ত,এক খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া হয় কয়েদীদের কোচিং করানোর।জঘন্য একটি টিমকে প্রশিক্ষিত করে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার পর কারাগার কর্তৃপক্ষ তাকে বলে,ইচ্ছা করে ম্যাচ হেরে যেতে।মুভিটিতে "মন্ক" নামের ছোট কিন্তু মজার এক গোলকিপারের চরিত্রে অভিনয় করেছেন বৃটিশ তারকা জেসন স্ট্যাথাম

ডাউনলোড লিন্ক



Fever Pitch 1997

মুভিটি সম্পর্কে নিজে কিছু না বলে এর ট্যাগ সেন্টেন্সটা দিচ্ছি।আমার মনে হয় এটাই যথেষ্ট।
A relationship between a football fanatic (a man), a football non-fanatic (a woman) and a football team (Arsenal).



Goal 1,2,3! (Goal Trilogy)

বেশ কমন মুভি।এক ফুটবলারের (ও তার বন্ধুদের) নিউকাসল ইউনাইটেড,রিয়াল মাদ্রিদ হয়ে বিশ্বকাপে খেলার গল্প।জিদান থেকে বেকহ্যাম হয়ে ল্যাম্পার্ড, বর্তমান যুগের প্রায় সব বড় ফুটবলারকেই এই ট্রিলোজিতে খুঁজে পাওয়া যাবে ।

Goal! The Dream Begins

Goal 2: Living the Dream

Goal III



La Gran Final (The Great Match) 2006

২০০২ সালের ফাইনাল খেলা দেখতে নিজেদের সবচে কাছের টিভির পথে রওনা হলো পৃথিবীর তিন প্রান্তের তিন ফুটবল প্রেমিক।একজন আমাজনের বাসিন্দা,অন্যজন মঙ্গোলিয়ান যাযাবর আরেকজন সাহারা মরূবাসী।মজার এক স্প্যানিশ মুভি।



Gracie 2007

গ্রেসির পরিবারের সবাই ফুটবল পাগল।এই পাগলামি গ্রেসিকেও ধরলো।তার ফুটবল খেলার আকাঙ্খাকে সবাই বাধা দিত।কারণ, সে সময়ে (৮০ এর দশকের শুরুতে) মেয়েদের ফুটবল খেলা অবাস্তব চিন্তা ছিল।একমাত্র, গ্রেসির বড় ভাই জনি, যে কিনা ভার্সিটি দলের স্টার প্লেয়ার, গ্রেসিকে খেলতে উৎসাহ দিত।কিন্তু,আকস্মিক এক দূর্ঘটনায় প্রাণ হারায় জনি।গ্রেসি সিদ্ধান্ত নেয় বড় ভাইয়ের জায়গায় সে ভার্সিটি দলের হয়ে ফুটবল খেলবে।

ডাউনলোড লিন্ক



Kicking and Screaming 2005

মজার এক মুভি।বাবা-ছেলের গল্প।বাবা সব কিছুতে সফল,ছেলে (উইল ফেরেল) ব্যর্থ।বাবা বাচ্চাদের একটি দলের কোচ।একদিন সেই দল থেকে বাদ পড়লো ফেরেল'র নিজের ছেলে।বাধ্য হয়ে উইল ফেরেল নিজেই একটি দলের কোচ হয়ে গেল।



Soccer Mom 2008

মা-মেয়ের গল্প।ফুটবল পাগল মেয়ের মা, ছেলে কোচ সেজে প্রশিক্ষণ দেয় পুরো একটি দলকে।মেয়ের ভূমিকায় "হানাহ মন্টানা" এর লিলি (এমিলি ওসমেন্ট)।বাচ্চাদের মুভি।



Kicking It 2008

প্রতি বছর বিশ্বের তাবৎ ঘরহীন মাণুষদের নিয়ে আয়োজিত হয় The Homeless World Cup।কেপটাউন বিশ্বকাপ,২০০৬-তে খেলতে আসা সেরকম সাত খেলোয়াড়কে নিয়ে তৈরী হয়েছে কিকিং ইট।
না, এটি কোনো মুভি নয়,ডকুমেন্টারি।কিন্তু যে কোনো মুভির চে এর গভীরতা ও বক্তব্য অনেক বেশি।

ডাউনলোড লিন্ক




Sixty Six 2006

১৯৬৬ সাল।বার্নি নামে এক ইংরেজ বালকের গল্প।তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন উপলক্ষে আয়োজিত উৎসবে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন অজুহাতে আসতে অস্বীকৃতি জানায়।কারণ,সেদিন সেদিন ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ আর ইংল্যান্ড ফাইনালিস্ট দল দুটির মাঝে একটি।




She's the Man 2006

আগের এক পোস্টে 10 Things I Hate About You মুভির কথা বলেছিলাম।ঐ মুভির মতো এই মুভিটাও শেক্সপীয়ার'র একটি নাটকের (Twelfth Night) ছায়া অবলম্বনে তৈরী।শুধু সময় ও পরিস্হিতি ভিন্ন।এক মেয়ে ছেলে সেজে ছেলেদের দলে ফুটবল খেলতে থাকে।টিন এজ কমেডি।

ডাউনলোড লিন্ক



Männer Wie Wir (Guys and Balls/Men like us) 2004

গে হবার অপরাধে এক গোলকীপারকে দল থেকে বাদ দেওয়া হয়।বাদ যাওয়ার পর, সে গে দের নিয়ে একটি ফুটবল দল গঠন করে,ম্যাচ খেলতে নামে তার সাবেক দলের বিরুদ্ধে।



***বেশিরভাগ মুভি টিভি,ডিভিডি-তে দেখা অথবা টোরেন্ট থেকে নামানো।তাই সব মুভির ডাউনলোড লিন্ক দিতে পারলাম না /:) ।তবে ঢাকার ডিভিডি'র দোকানে একটু খুঁজলেই মুভিগুলো পাওয়া যাবে।


সবশেষে রিকি মার্টিনের সেই গান,যা শুধুমাত্র '৯৮ বিশ্বকাপের থিম সং ছিলো না,পরবর্তীতে ফুটবলীয় উচ্ছাসের প্রতীক সংগীত হয়ে দাঁড়িয়েছে।




ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[শেষ পর্ব]
Click This Link

 

প্রকাশ করা হয়েছে: সিনেমা প্যারাডিসো  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা জুন, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: এক হাজার ধইন্য :)

০২ রা জুন, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৩. ০১ লা জুন, ২০১০ রাত ১০:১৮
তারিক রিদওয়ান বলেছেন: ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯ টা + দিলাম ভাইজানরে :) B-)

এবং প্রিয়তে....
০২ রা জুন, ২০১০ দুপুর ১:২৯

লেখক বলেছেন: ভয় পাইলাম!এত্তো + কই রাখি :)

০২ রা জুন, ২০১০ দুপুর ১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০২ রা জুন, ২০১০ রাত ৮:২০
দারাশিকো বলেছেন: জটিল কালেকশন দিলেন স্নিগ।
সব গুলো দেখেছেন? আমি দেখেছি মাত্র একটা ... শি ইজ দ্য ম্যান।
দুটো মুভির নাম নেই, হয়তো সামনের পর্বগুলোতে আসবে .. বেন্ড ইট লাইক বেকহাম।
আরেকটা মুভির নাম মনে নাই,
মুভিটা ভুটানের এক মঠকে কেন্দ্র করে। বাচ্চারা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য সে কি প্রচেষ্টা ... তাই নিয়েই মজার সব কাহিনী।
০২ রা জুন, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ,ভাইয়া।
প্রায় সব কয়টি কেব্‌ল চ্যানেলে দেখেছি।৩ ও ১০ এখনো দেখতে পারিনি।সময় করতে পারছি না।মন দিয়ে,সময় নিয়ে মুভি দেখতে না পারলে,কখনো দেখিনা।তার উপর আমি অনেক স্লো ভিউয়ার।

বেন্ড ইট... সামনের পর্বে দিবো।
আপনি সম্ভবত,দ্য কাপ (ফোরপা) এর কথা বলছেন।এই মুভিটার কথা ভুলেই গিয়েছিলাম।

০৫ ই জুন, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৬

লেখক বলেছেন: :) :) :)

৮. ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
অরক্ষিত মাহফুজ বলেছেন: আবারো প্রিয়তে।। +++
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৭

লেখক বলেছেন: আবারো ধন্যবাদ।

আপনার প্রো-পিক বলছে আপনি ম্যান ইউ'র ফ্যান।আমি বার্সা !(ইপিএল এর সবার খেলাই ভালো লাগে)।

৯. ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৩৯
ভেগাবন্ড৬৯ বলেছেন: এই দুইটা মুভি না দেখে থাল অবশ্যই দেখবেন। বেশি বেশি জোশ!!


The Damned United (2009)


Green Street Hooligans (2005)
১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৪

লেখক বলেছেন: The Damned United মুভির কথা এই সিরিজের দ্বিতীয় পর্বে লিখেছি।


আর Green Street Hooligans এর কথা সবাই বললো।মাগার আজও দেখা হয়নি :(

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই।

তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ