আমার প্রিয় পোস্ট
- আয়না সুন্দর ও নীলছুরি - মুক্তি মণ্ডল
- জলের কাছে - অ রণ্য
- বিখ্যাত কোম্পানীর লোগো পরিবর্তন - তুষারপাত
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- সেক্টর কমান্ডারস ফোরাম প্রকাশিত যুদ্ধাপরাধীর তালিকা: যে নামগুলো চিনে রাখা জরুরি - মুনীর উদ্দীন শামীম
- চিংড়িঘের : নোয়াখালীর উপকূলে বিপর্যয়ের আশঙ্কা - মাহমুদুল হক ফয়েজ
- নারী অধিকার লংঘন ও প্রতিকার: যৌনপীড়ন - খোকন জিও
- স্তন ক্যান্সার চিহ্নিত করার উপায়-- স্তন পরীক্ষার সহজ ৫টি ধাপ - মিছে মন্ডল
- স্নানঘর থেকে শুরু... - সোমেশ্বর অলি
- স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা এবং তা নিয়ে আমাদের সবারই জানার আছে অনেক কিছু - জটিল
- আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে..... - মনজুরুল হক
- কালোঘোড়া - মুক্তি মণ্ডল
- শরৎ - মেঘ দূত
- হাতুড়ে গদ্য-২ (সময়ের কবিতা) - বৃত্তবন্দী
- দেবদূতের মত এসে দাঁড়ালেন অন্নদাতা - মনজুরুল হক
- জীবন খুঁজে ফিরি (কবিতা) - নাজনীন খলিল
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৪ ( আপনি বলুন, মার্কস --মল্লিকা সেনগুপ্ত ) - আবদুর রাজ্জাক শিপন
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- শহরীয় নকশি কাঁথা - আমি ও আমরা
- অর্কেষ্ট্রা - প্রণব আচার্য
- ট্রান্সকম (আলো-স্টার) গ্রুপ চলে উলফার টাকায়!! - আওরঙ্গজেব
- পথ ও সুড়ঙ্গ - সোহেল হাসান গালিব
- নষ্টালজিয়া (একটা চিঠি) - আমি ও আমরা
- স্বপ্নবাজ চাতক - আমি ও আমরা
- কাল রাতে শব্দগুলো জ্বলে ঊঠেই নিভে গেল ... - সিহাব চৌধুরী
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- দ্বীপান্তরে - প্রণব আচার্য
- আনন্দ ভ্রমন - প্রণব আচার্য
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব... - মো. তারিক মাহমুদ
- মা তোমায় মনে পড়ে(বন্ধু তোমায় মনে পড়ে) - সুলতানা শিরীন সাজি
- একক স্বপ্নের চৌকাঠ - বৃশ্চিক
- কবিতার খুচরাংশ - আমি ও আমরা
- তোমরা আমাকে আর একবার - নিয়ন আলোয় বাউল
- প্রেমাংশুর প্রত্যাবর্তন - আকাশচুরি
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- অভিশাপ নারে আশীর্বাদ দিমু (উৎসর্গ : প্রিয় ব্লগার সামী মিয়াদাদ কে) রি-পোস্ট - উত্তরাধিকার
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- আগেকার লেখা কিছু কবিতা ৩ - প্রণব আচার্য
- লাবণী পয়েন্ট - চিটি (হামিদা আখতার)
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- জীবন মু্দ্রা। - রাতিফ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- সে এসেছে - আশরাফ মাহমুদ
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৭ - নামহীন মানব
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- বুদ্ধদেবের কিছু কবিতা... - নীল নিঃসঙ্গতা
- "শত্রু তুমি পালাও!" - রাগ ইমন
- আমি নাস্তিক। - পুতুল
- এলোমেলোতায় - সুলতানা শিরীন সাজি
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- মা, তুমি তৈরী থেকো। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- নাটক : তুই রাজাকার - সবাক
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- গডফাদার - মানব মানিক
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মা (একটি সত্য ঘটনার আলোকে) - সবাক
- হুমায়ুন আজাদের জন্মদিনে তাঁর ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল’ উপন্যাসের কিছু অংশ... - মুকুল
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- তসলিমার পক্ষে বলছি - সবাক
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
শিবির আমার পুরাতন প্রেমিকা----------পর্ব-২
১৬ ই মে, ২০০৮ রাত ১১:৫০
শিবির আমার পুরাতন প্রেমিকা----------পর্ব-১
আমি আরও ভীষণ উৎসাহিত হলাম যখন, কয়েকটি সভায় জিহাদী বক্তব্য রেখে পুরস্কৃত হলাম। শিবিরের নের্তৃপর্যায়ে আমাকে নিয়ে তখন দারুন আলোচনা হতো এবং আমাকে ভবিষ্যত নেতা হিসেবে টার্গেট করে আমার মগজ ধোলাইয়ে তারা দারুন ব্যস্ত ছিলো। আমার শিবির বিষয়ক কর্মকান্ডে সবচে' বেশি খুশি হয়েছিলেন আমার বাবা। তিনি থখন আমার দৈনিক খরচের টাকাও বাড়িয়ে ছিলেন। আমাদের পরিবারে আমার বড়বোনের সাথে আমার সবচে' বেশী সখ্যতা ছিল। একপর্যায়ে আমি আর আমার বোনের প্রচেষ্টায় আমাদের পুরো বাড়ির লোকজনকেই আমরা জামাত মনোভাবপন্ন করে ফেলি। যেহেতু আমি শিবিরকে একটি আদর্শ সংগঠন ভেবে অতি সৎ জীবন যাপন শুরু করলাম, সেহেতু এলাকার সবাই আমাকে খুব ভাল জানতো। আসলে আমি তখন মুক্তিযুদ্ধ নিয়ে যতটা ভাবতাম না যতটা না ভাবতাম '৪৭ এর দেশ বিভাগ নিয়ে। মুক্তযুদ্ধকে একটি ষড়যন্ত্রমূলক ঘটনা হিসেবে আমার সামনে উপস্থাপন করা হয়েছিলো। আমাকে শিখিয়ে দেয়া হয়েছিলো যে, কেউ যদি মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে কোন প্রশ্ন তোলে তবে যেন বলি, "জামায়াত পক্ষেও ছিলোনা আবার বিপক্ষেও ছিলোনা" সাথে একটা সংযুক্তির কথা বলতো এভাবে, " গোলাম আজম তখন লন্ডনে ছিলো, লন্ডনে থেকেই তিনি পাকিস্তান সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন এই মর্মে যে, বাংলাদেশ ইস্যু নিয়ে পাকিস্তান ভুল করতেছে, বাংলার জনগন যদি ক্ষেপে ওঠে তবে পাকিস্তান দ্বিখন্ডিত হবে এবং পাকিস্তান সেনাবাহিনী ভীষণ মার খাবে। আমি যেন মানুষকে আরও বলি যে, গোলাম আজম তথা জামায়াতে ইসলাম ছিলো শান্তিপ্রিয়। এবং অবশেষে আমি যেন একটি প্রশ্ন রাখি এই বলে, এখন কি পাকিস্তান উন্নত? নাকি বাংলাদেশ উন্নত?" সত্যিকার অর্থে আমিও নজরুলকে ভুলে আল্লামা ইকবালের ভক্ত হলাম এবং এও মানা শুরু করলাম যে, রবীন্দ্রনাথ কবি হিসেবে খুবই নিম্নমানের। আমাকে জানানো হল, বাংলা একটি মিশ্রিত ভাষা অথচ উর্দু হলো মৌলিক ভাষা। আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এই সকল অযৌক্তিক যুক্তি গোগ্রাসে গিলতে শুরু করলাম। আসলে শিবির এমন একটি পক্রিয়ায় কাজ করে, যা সত্যিই বেশ আকর্ষনীয়, বিশেষ করে মগজ ধোলাইয়ের জন্য। আমার মগজ ধোলাইয়ের কর্মটি সাঈদীই সেরে ফেলেছিলেন, যার কারনে পরবর্তীতে আমাকে নিয়ে কাজ করতে শিবিরের যথেষ্ট সুবিধা হয়েছিলো। অতি অল্প সময়ের মধ্যে আমার মস্তিষ্কে তারা মওদূদী'র তত্ব ঢুকিয়ে দিয়েছিলো পরম যত্ন সহকারে। আমার পড়ালেখার রুটিনে মওদূদীর বাণী সম্বলিত বিভিন্ন হ্যান্ডনোট যুক্ত ছিল আমার দশম শ্রেণী সময়কালে। অতপর মওদূদীর লেখা তাহফীমূল কোরআন-এর ১ম খন্ড আমাকে দেওয়া হলো। আসলে আরবী থেকে উর্দু এবং উর্দু থেকে বাংলা রূপান্তর করে এই গ্রন্থখানির অনেক সংস্কার করা সত্বেও এর অনুবাদ যে একপেশে তা আমার স্বল্প জ্ঞানেও ধরা পড়েছিলো। কিন্তু যেহেতু আমি তখন শিবিরের প্রেমে মগ্ন ছিলাম, সেহেতু এই ধরা পড়াটা আমারই ভুল মনে করতাম। আমি তখন জিহাদ আর বেহেশতের স্বপ্নে মশগুল ছিলাম। আমি আয়নায় নিজের চেহারা দেখতাম এবং ভাবতাম, আমার চেহারায় নূরের ঝিলিক এলো কিনা? আমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমি শিবিরের কর্মীপদে পদোন্নতি লাভ করি। দশম শ্রেণীতে থাকা অবস্থায়ই আমাকে সাথী হওয়ার জন্য খুব চাপ দেয়া হতো। বিভিন্ন অজুহাতে সে বিষয়টি আমি এড়িয়ে যেতাম। কারণ আমি গঠন তন্ত্রে দেখেছি সাথী হতে হলে কোরআন পড়া জানতে হবে। কিন্তু আমি কোরআন পড়তে পারতাম না। বিষয়টি প্রকাশ করাটা আমার কাছে লজ্জাজনক ছিল বলে আমি চুপ করে থাকতাম। যদিও পরে বুঝেছি যে, শিবির করার জন্য পুরো কোরআনের দরকার নেই, শুধুমাত্র হাঙ্গামা বিষয়ক আয়াত গুলোই জানা দরকার। ভাগ্যিস, আমি এই বিষয়টি তখন বুঝিনি, যদি বুঝতাম তাহলে মহব্বতের কারণে, তখন দোষ ধরা না পড়ে উেল্টা আমিই সাথী হয়ে যেতাম। যা আমার জন্য আরও ধ্বংসাত্মক হতো।
................................চলবে...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিবির ;
প্রকাশ করা হয়েছে: ধর্ম বিভাগে ।
একরামুল হক শামীম বলেছেন:
পড়লাম পুরোটাই। পরের পর্বের অপেক্ষায়।
লেখক বলেছেন:
ধন্যবাদ শামীম।
লেখক বলেছেন:
আসলেই ভয়ের।
হোঁদল কুঁত কুঁত বলেছেন:
শোহেইল মতাহির চৌধূরী এইরকম কল্পকাহিনী লিখতে গিয়ে ধরা খাইছিলো ২০০৬ এর দিকে। আপনিও চালায়া জান। শোমচৌ মনে হয় ১৫-১৬ পর্ব করছিলো। আপনি এক কুড়ি করেন কমপক্ষে। লেখক বলেছেন:
কালে কালে কত কি শুনলাম আর শুনবো !!
লেখক বলেছেন:
কালে কালে কত কি শুনলাম আর শুনবো !!
নূহান বলেছেন:
ধন্যবাদ ।পরের পর্বের অপেক্ষায়।
লেখক বলেছেন:
হ্যাঁ, খুব তাড়াতাড়ি...
হোঁদল কুঁত কুঁত বলেছেন:
লেখক বলেছেন:কালে কালে কত কি শুনলাম আর শুনবো !!
এই কথাটা আমিই বলতে চাইছিলাম। কালে কালে কত কি শুনলাম.. আরো শুনান... ভালই লাগে শুনতে।
লেখক বলেছেন:
ভালো লাগলেই ভালো।
কমজান্তা বলেছেন:
ওই বেটারা যেভাবে ব্যক্তিগত রিপোর্ট, কুরআন অধ্যয়ন, হাদিস পাঠ, ম্যাগাজিন, বাংলা ইংরেজী বক্তব্য শিক্ষা ও প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, নিয়মিত নামাজ ও পাঠ্যপুস্তক অধ্যয়নের জবাব দিহিতা, পরীক্ষার সাজেশন্স, ভর্তি পরীক্ষায় সহযোগিতা ইত্যাদি দিয়ে কোমলমতি কিশোরদের মগজ ধোলাই করছে এর বিপরীতে আমাদেরও একটা কিছু করা দরকার। কি করা যায় বলুন তো?
লেখক বলেছেন:
নিজ নিজ অবস্থানে থেকে এলাকা ভিত্তিক "স্টুড্ন্টে ক্লাব" করা যায়, যেখানে তাদেরকে সত্যিকারের আলোর পথের সন্ধান দিতো পারবো। তবে বিষয়টিকে খুব সতর্কতামূলকভাবে কাস্টমাইজ করতে হবে।
কমজান্তা বলেছেন:
ধন্যবাদ। কিন্তু ছাত্র যুবকরা এখন যেভাবে গাঁজা হেরোইন ইত্যাদি সেবন করছে এর বিপরীতে তাদের কি আদর্শ দেখাবো। অশ্লীল পর্নো ম্যাগাজিনের পরিবর্তে কি বই তুলে দেব। আদর্শিক চিন্তার লালন করার জন্য বই এবং লেখক পাব কোথায়। অশ্লীল সিনেমার পরিবর্তে তাদের নিয়ে যাব কোথায়। হত্যা, ধর্ষন, হানাহানি, টেন্ডারবাজী থেকে বিরত থাকতে তাদের সামনে কার আদর্শ তুলে ধরবো। এমন কেউ কি আছে? প্লিজ সেই মহামানবের নামটি বললে উপকৃত হব যে সকল দিক থেকে অনুকরণ যোগ্য। তাহলে আমরা শুধু তারই অনুকরণ করবো।
লেখক বলেছেন:
কোন একক মহামনবের আদর্শের উপর ভিত্তি করে কারো জীবন গড়ে ওঠেনা। প্রয়োজন সামষ্টিক আদর্শের সমন্বয়। আর এ বিষয়টি নিয়ে এতো স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়।
রাফা বলেছেন:
জামাত , শিবির কোমল মতি শিশুদের দিয়ে তাদের রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন করার চেষ্টা অব্যাহত রেখেছে , তাদের এই অপচেষ্টাকে রুখতে হবেই।আপনার লেখাটি অনেককেই সঠিক তথ্য পৌছে দিবে আশা করছি।পরের পর্বের অপেক্ষায়।ধন্যবাদ সত্য প্রকাশ করার জন্য।
লেখক বলেছেন:
কিন্তু ভাই কয়েকজনতো আমাকে গল্পকারে রূপান্তর করলেন।
ধন্যবাদ আপনাকে।
মাইনুল বলেছেন:
একটি সুন্দর অবাস্তব গল্পের জন্য ধন্যবাদ। এক বিখ্যাত লোক বলেছেন, সুন্দর করে মিথ্যা বলাটাও এক ধরনের শিল্প। আপনি তো সেই শিল্পের খুব ভাল একজন কারিগর।
লেখক বলেছেন:
সবচাইতে সুন্দর কমেন্টটি আপনিই করলেন।
কারণ এখানে "শিল্প" "কারিগর"-এর মতো শব্দের মহামিলন ঘটেছে।
আপনিই আসলেই একখান জিনিস এবং জিনিয়াস, যারা শতবর্ষের আগে পরে জন্মায়।
আলী আরাফাত শান্ত বলেছেন:
হুমম।চিটাগাংএও আমাদের এই ভাবে মগজে ঢুকাইতো ইসলামী আন্দোলনের কেরামতী।কিন্তু আমরা ছিলাম ত্যাদর শিবিরের পোলাপাইন দেখলেই দলবেধে বলতাম ভাইয়া শিক কাবাব খাওয়ান।
লেখক বলেছেন:
হা হা হা ![]()
খাওয়াইতো নাকি?
উন্মনা রহমান বলেছেন:
যে বইগুলার নাম বলছেন, এবং আরো যেসব বই, পুস্তিকা পড়ায়, সেগুলা আপলোড করা যায় কিনা?
তাদের ফান্ডিং কিভাবে হয়?
প্ল্যানিং কারা করে?
সদস্যরা কোন নির্দেশ না মানলে কী করে?
লেখক বলেছেন:
আপলোড করার মতো ব্যবস্থা আমার নেই, তবে যদি মেইলে আপনার সুবিধা মত কারো ডাকঠিকানা পাঠান, তাহলে পাঠিয়ে দিতে পারি।
সমর্থক, কর্মী, সাথী, সদস্য এবং বিভিন্ন শুভাকাংখীদের কাছ থেকে চাঁদা উঠিয়েই তাদের ফান্ডিং হয়।
জামায়াতের লোকজন,যেমন, সাঈদী, ড. আব্দুল্লা মোঃ তাহের, মতিউর রহমান মল্লিক সহ অনেকেই এবং শিবিরের নেতারাই মূলত প্ল্যানিং করে।
সাংগঠনিক আদেশ না মানলে তাকে অবমূল্যায়ন করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়, যাতে করে সে আদেশ মানতে বাধ্য হয়। তবুও যদি নির্দেশ অমান্য করে, তাহলে তার সাথে সাংগঠনিক যোগাযোগ বন্ধ করে দেয়। দেশের আইনে যদি দোষী সাব্যস্ত হয়, এবং অপরাধ জনসম্মুখে প্রকাশ হয়ে গেলেই বহিস্কার করা হয়। এছাড়া অন্য কোন শাস্তি নেই,। আবার অপরাধ করলো অথচ জানাজানি হলো না, এমনটি হলে কোন শাস্তিই নেই।
আলী আরাফাত শান্ত বলেছেন:
দুইদিন খাওয়াইছিল।তারপর বলতো মিটিং এ আইসো খাওয়াবো আরো!
লেখক বলেছেন:
মিটিংয়ে যাননি?
আরও আরও শিক কাবাব খাওয়া যেত !! ![]()
রাফা বলেছেন:
আমার একটি প্রবাদ বাক্য মনে পড়ল ।যার মনে যা ফাল দিয়া উঠে তা।আশা করি বুঝতে পেরেছেন।
লেখক বলেছেন:
হ্যাঁ......
তবে প্রবাদকে এড়িয়ে বিষয়টি আর একটু ক্লিয়ার করলে অধমের সুবিধা হতো।
আদনানরবি বলেছেন:
চালিয়ে যান।
লেখক বলেছেন:
হ্যাঁ......
কমজান্তা বলেছেন:
লেখককে ধন্যবাদ দিতে পারলাম না তার ভ্রান্ত বিশ্বাসের কারনে। তার পিতা নাকি ইসলাম এর অনুসারী। তিনিও নাকি কিছু দিন ইসলামী পাটির সাথে ছিলেন। আমার জানা মতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ স. লেখক কি এই কথা বিশ্বাস করেন না? জামাত শিবির খারাফ কিন্তু মুহাম্মদ স. কে তিনি সর্ব শ্রেষ্ঠ আদর্শ মানেন না! অথচ পৃথিবীর ১০০ জন মহামানবের মধ্যে তিনিই প্রথম। যা সর্বজন স্বীকৃত। জামাত শিবিরের বিরোধিতা করেন কিন্তু প্লিজ ইসলামের বিরোধিতা করবেন না। মৃত্যুতো আর ঠেকানো যাবেনা। অবশ্য আপনি মৃত্যু পরবর্তী জবাবদিহিতাকে বিশ্বাস না করলে ভিন্ন কথা।
লেখক বলেছেন:
রাসূল (সঃ) এর আদর্শ ছিল আরব ভিত্তিক এবং তৎকালীন প্রেক্ষাপট ছিলো ভিন্ন। আপনি কি পারবেন, শ্রেফ উনার আদর্শে একজন ছাত্রকে গড়ে তুলতে? আপনিইবা কতটুকু গড়ে উঠেছেন?
রাফা বলেছেন:
তাহলে বোঝা গেল আপনি বুঝতে পারেন নাই। আমি কিন্তু আপনাকে গল্পকার মনে করছি না আশা করি অকপটে যা লিপিবদ্ধ করছেন তা আপনার বাস্তব প্রত্যক্ষ অভিজ্ঞতা।ধন্যবাদ
লেখক বলেছেন:
ধন্যবাদতো অবশ্যই, সাথে শুভেচ্ছা....
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
অজানা সত্য...আরো জানতে চাই...পরের পর্বের আশায়...
লেখক বলেছেন:
আজই পাবেন, আরও জানাবার চেষ্টায় আছি...
প্রণব আচার্য বলেছেন:
দারুণ *****
লেখক বলেছেন:
ধন্যবাদ দাদা।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
বিলইটাতো বেশ!!
রাশেদ বলেছেন:
পড়লাম।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
হ্যারি সেলডন বলেছেন:
চলুক সাথে আছি। পরের পোস্ট তাড়াতাড়ি চাই।
লেখক বলেছেন:
হ্যাঁ, তাড়াতাড়িই দিব।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
বি পজেটিভ বলেছেন:
চালিয়ে যান...
লেখক বলেছেন:
অবশ্যই।
লেখক বলেছেন:
জ্বি জনাব!
লেখক বলেছেন: আমন্ত্রন রইলো
িনেকা বলেছেন:
যারা এখানেই আপনার লেখাকে কাল্পনিক বলছে তারা পরবর্তীতে কি আসবে তার ভয়েই মনে হয় বলছে। কারন আপনি যে যুক্তি গুলি দিয়েছেন শিবির আসলেই নতুনদের সাথে কথা বলার জন্য এই যুক্তিগুলি করে। আর এখন পর্যন্ত এমন কোন কথা লেখেননি যেটা অবাস্তব। সাথে আরও বলে এখন যদি বাংলাদেশের একটা অংশের মানুষ আলাদা হতে চায় তাহলে যেমন আমরা তা চাব না জামাত ও ৭১ -এ তাই করেছিল। বাংলা হিন্দুদের ভাষা ইত্যাদি ইত্যাদি... আপনার লেখা খুব সুন্দর হয় তবে একটা কথা বলি আমার উপর রাগ করেন না। তাড়াহুড়া করে লিখতে গিয়ে ২য় পর্বের লেখার মান প্রথম পর্বের মত এত ভাল হয়নি।
লেখক বলেছেন: হ্যাঁ আমিও তা লক্ষ করেছি।
আপনাকে অনেক ধন্যবাদ।


















