মখমলের গিলাপের আস্তরণ, খাজার শাহেনশাহী-
খাজা তোমার বাবা।
আমি গর্দভ, কুকুর, বিড়াল, ধর্মদ্রোহী
বাংলা যখন আমার মা।
আর তুমি স্ত্রী গুন আঙ্গুলের রেখায় -
দিন গুন আরেকটা হিল্লা বিয়ার;
অথচ আমি পারি না প্রেয়সীর হাত ধরতে।
কবীরাহ ছগীরাহ শত রাহ গুনাহগার আমি।
আর স্বর্গে তোমার অপেক্ষায় হুরপরী-অপ্সরা, তাতেই
জিহ্বায় লালা ঝরে...
আমি স্বর্গ খুজি মায়ের কোলে।
তুমি মারতে পার, করতে পার যুদ্ধ
ফোটাতে থাক বোমা...
আর আমি বলতে পারি না কিছুই!
ধর্মগ্রন্থের উপর বসে তুমি
কোন মূলের রস খেয়ে-
আমার সামনে মুলো ঝুলিয়ে
আমারে শেখাও মুলোবাদ (মৌলবাদ) ?
“আর আমরা যখন ক্ষেপে যাই, তখন গজব নাযিলের দোয়া কর !!”
৩০.০৬.০৮
রাত ৮টা
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



