আমার অবিশ্বাসের মূল
তোমার নাভীমূলের সমার্থক নয়;
সচেতনভাবেই ডাকে না...
খোজে না কামাতুর অঙ্গুল অগ্র, ঠোটের উর্বর উষ্ণতা-
এমনকি সভ্যতার সমস্ত সুন্দরতম ভন্ডামির আগে পিছে
কোন ঘাম অথবা গন্ধ ভীষণই অপ্রত্যাশিত।
অবিকল তোমার নাভীমূলে নিগৃহীত সময়ের মতো!
তুমি কেবলই বিশ্বাস করো...
বিশ্বাস করতে থাকো...
আমার আগে ছিলে - পাছে ছিলে
অথচ দু'ইয়ের মাঝখানে তোমার অবস্থানে
আমার সমূল অবিশ্বাস!
দেহাংশের নড়ছড় - ছটপটানি - চোখ বুঁজে আসা-
তোমার বিশ্বাস-
সমস্ত নেপথ্য দেহ, আমার অন্যান্তরে পুরুষ
সে কেবলই পুরুষ... পুরুষের মতো
হয়তো অবিকল যাবতীয় চওড়া বুকের লোমশ কালোগুলোর
দল বেঁধে থাকা মিশে যেতো - মিশে যায় - হাতড়ায়
তোমার নাভীগুহায় থুয়ে যায় তাবৎ ঘামের জন্ম রহস্য!
জিহ্বার ডগায় ধারণ করো এক পৌরষের পরাজয়
মেলে ধরো নরক - শয়তানের রাগরস ক্ষেপনে
সহায় হওয়ার পূর্বে ধাত্রী হও এক প্রশ্নবোধক বিশ্বাসের;
তোমার বিশ্বাস - সবই সৃষ্টির জন্য
অবশেষে হিসেব করার আগেই বিশ্বাসী হও
তুমিই জয়ী, অথবা তোমার পরাজয়েই আমার বিস্তর অবিশ্বাস
তোমার সমান্তরাল অন্বেষনে আমিও মুচকি হাসতে শিখে ফেলেছি-
জেনে গেছি-
আমার অবিশ্বাসের মূল
তোমার নাভীমূলের সমার্থক নয় !
১২.০৯.০৮
রাত ০২.১৫ মি.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



