সুগন্ধিগুলো দেয়ালের দাগ হলো
কবিতাঘরের পুরোনো বালুর আস্তর ক্ষমা চায়
মেঝেতে ঘুম নামলো কুসুম কুসুম গরম জলে
মাঝরাতের স্নান খুবই বিচ্ছিরি !
বিশুদ্ধ
প্রচুর আলো এসেছিলো বিকেলের শেষার্ধে...
মেঝেতে লেপ্টে রইলো রোদ্দুর উচ্ছিষ্ট-
বুকের নালায় উষ্ণ প্রেমের গড়াগড়ি।
গা ধোয়ার আবেদন সনাতন হতে চায় না বলে
কবিতাঘরের গোপন কোণগুলোয় পুরোনো বালু জমে।
এ পথে...
স্নানঘরের সরুগলিটায় একবার সমাপ্তি আসার কথা
আমার হাঁফ ছেড়ে বাঁচার কথাও ছিলো।
স্তনের মতো উর্বর কিছু কাঁচামাল ...
স্নানজলের লুটিয়ে পড়ার শব্দের মতো তাগাদা ছিলো;
গর্ভের প্রশস্ততার বেড়ে ওঠা দৃশ্যমান!
প্রাকৃতিক
পুরো মধ্যরাত জুড়ে ছিলো সনাতন ধুয়ে ফেলার ব্যস্ততা
মাঝরাতের স্নান খুবই বিচ্ছিরি !
(আমার "ঘুমরোচক নৈশগীত" কবিতায় করা উত্তরাধিকারের মন্তব্য পড়ে এ কবিতার কাঁচামাল জোগাড় করি। উত্তরাধিকারে বিনয়
০২.১১.০৮
রাত ০১.০৫মি.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



