বালিকা, কসম লাগে তোর নজর ঘুরিয়ে নে-
অলিম্পিয়াস মশালের মধ্য লালাংকন দৃষ্টি জুড়ে,
একটি আস্ত বিকেল খালি খালি পুড়ে ছাই!
আমি নীরিহ মধ্যবিত্ত নাগরিক, অসীম চাহিদা-
অল্পতে পোষায় না।
আত্মা চিবিয়ে খেলেও তিয়াসের জল ঘোলা হয় না!
পুরো দৃষ্টিতে তোর রাতপুরুষের ঘামের গন্ধ-
কামের বেদম নৃত্য তোর নেইল পলিশের গায়ে-
রিমুভার ভায়োলেন্স কাঁধে নেতিয়ে পড়া তুলোর আঁশে।
কসম লাগে তোর নজর ঘুরিয়ে নে-
প্রেম পাই না খুঁজে, তোর চোখে স্বপ্ন ভাসে সেলুলয়েডে-
শিনা টানটান লোমশ বুকের মতো তাজা উপত্যাকা-
মাংসাশী মদনকুমারের দেহের কোথাও কোথাও ঘুম নামে।
মধ্যবিত্তের ঘুম নামে চাহিদার রাগচুম্বনে!
আমি চিরন্তন মধ্যবিত্ত বলে
লিপস্টিকের দাগ মুঠোফোনেই লেগে থাক-
জীবনের বর্ণিল খুচরো রোদের কার্পেট উপহাস মাত্র।
অতটা সুবিধে হবে না...
তোর স্বার্থপর সুখের উর্বরতায় দারিদ্রতা হাই তোলে-
মাংসাশী মদনকুমারের দেহের কোথাও কোথাও ঘুম নামে।
মধ্যবিত্তের ঘুম নামে চাহিদার রাগচুম্বনে!
আমি চিরন্তন মধ্যবিত্ত বলে
দৃষ্টি তোর চোখেই উঠিয়ে নে-
কসম লাগে তোর নজর ঘুরিয়ে নে।
১০.১১.০৮
সন্ধ্যে ০৭.৩০মি.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



