আমার প্রিয় পোস্ট
- মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন এর মুভিসমূহ এবং জন্মদিনের শুভেচ্ছা।
- এস.কে.ফয়সাল আলম
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- কার্টুন নিয়ে দু'কথা : বাক-স্বাধীনতার প্রতি ইসলামি আক্রোশ! - আবীর একা
- যেদিন জবস ঘুরিয়ে দিলেন অ্যাপলের ইতিহাস - 2013
- এরকম একজন এক নায়ক আপনার দেশে থাকলে কি করতেন? প্রসঙ্গ গাদ্দাফি! - হমপগ্র
- সহীহ পুলিশনামা ০১: বাংলাদেশ কি গোপালদেশ আর পুলিশগুলো কি গোপালিশ??? - উপপাদ্য
- ডাইনোসর : বিচিত্র সব ডাইনোসর এর একটি প্রায় ছবি -সর্বস্ব ব্লগ। পৃথিবীর সবচেয়ে বড়, ছোট এবং জনপ্রিয় ডাইনোসররা............... - শব্দহীন জোছনা
- পেট ফেটে যাওয়া কিছু কৌতুক-{সংগ্রহ} - নষ্ট কবি
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- মুক্তিযুদ্ধকালীন এক রাজাকারকে দেয়া আরেক রাজাকারের চিঠি - সন্যাসী
- সপ্নের উপর নির্মিত সেরা চলচ্চিত্র। যেমন ইনশেপশন - দিপ
- একটি পাতিহাঁসের কিছু কথা - অগ্নিলা
- কচুপাতার টলটলে পানি - জাহিদুল হাসান
- আজও ডানা ভাংগা একটি শালিক হৃদয়ের দাবি রাখো-প্রিয় গায়ক- দ্যা আলটিমেট সন্জীব চৌধুরী সমগ্র - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- মিরপুরে বেড়িবাঁধে আজকে তোলা কয়েকটি ছবি - হাসিন
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি(রিপোস্ট) - কাউসার আলম
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- শিবিরের মিছিলে বেপরোয়া লাঠিচার্জের প্রতিবাদে প্রাণী অধিকার সংগঠন পেটার নিন্দা জ্ঞাপন। - ওয়াহিদ০০১
- স্বাধীনতার ৪০ বছর: পছন্দের দেশাত্নবোধক গানের লিংক নিয়ে:'স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন' - আব্দুল্লাহ আল মুক্তািদর
- মৃত্যুর আবহ সংগীত - রুদ্রপ্রতাপ
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- যেসব শব্দ মুসলমানদের ব্যবহার করা উচিত নয় - তাজদীদ
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- 'ভাষা আন্দোলনের ইতিহাসে ইসলাম ও তৎসংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ'বরাবরঃ অয়োময় - রুদ্রপ্রতাপ
- আত্নমগ্ন শয়তানের মুকাভিনয় ((ইমোবিহীন পোস্ট ।।। শয়তানের ইমো থাকে না ।। শয়তানির ইমো থাকে )) - নূর-ই-আল-মামুন
- ভাষাসৈনিক মমতাজ বেগমঃ আজীবন বিপ্লবী এক নারীর ভুলে যাওয়া অধ্যায়। - আসিফ মহিউদ্দীন
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
-
প্লেন থেকে দেখতে কেমন লাগে
- পুরাতন
- বইমেলার প্রথমদিনেই ব্লগারদের প্রকাশিত বই- বিজ্ঞাপনপর্ব ১ - কনফ্লিক্ট
- আড়িয়াল বিল বাসীর প্রতিরোধ..... ছবি ব্লগ - ইফতেখার বাশার মাহমুদ(পলাশ)
- সামু বিবর্তন - দুঃখবিলাস
- বিচিত্র বমি - তাশমিয়া
- মুন্সিগঞ্জ- বিক্রমপুরের বালিগাঁওয়ে ঈভ টিজিং বিরোধী পোস্টারিং ও শীত বস্ত্র সংগ্রহ - শিপু ভাই
- পোষ্টারিং ............ (মালিবাগ, মৌচাক, ওয়্যারলেস, সিদ্ধেশ্বরী)...... - মিরাজ is
- ময়মনসিংহে ইভটিজিং বিরোধী পোস্টারিং ( ছবি ব্লগ) - কি নাম দিব
- ছবি ব্লগ :: বরিশালে ইভ টিজিং বিরোধী পোস্টারিং -১ - হিমু ব্রাউন
- ব্লগারদের ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন, শুরু হলো পোস্টার লাগানোর কর্মসূচী - পারভেজ আলম
- সামু থেকে ইভটিজিং বিরোধী কার্যক্রমের কথা প্রকাশিত হলো পত্রিকায়


- কি নাম দিব
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ঝালিতা চাইঃ হেল্প করেন - শমশেরআলম
- তুমি কাঁঠাল পাতার রঙ দেখোনি
- গোলাপ-ফুল
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- প্রিয় আস্তিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান - বৃত্তবন্দী
- আমার প্রবচনসমূহ: পর্ব-১ - নির্ঝর নৈঃশব্দ্য
- ১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ)। - বাহারুল ইসলাম বাহার
- ১০ টি স্বরচিত সুতী পাখার বচন - স্বদেশ হাসনাইন
- ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা - অনিগিরি
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- আহমদ ছফার সাক্ষাৎকার : 'স্বাধীন দেশের নাগরিক হিশেবে কোলকাতা আর আমাদের কিছু দিতে পারবে না - শাহাদাৎ তৈয়ব
- মুসলমানের দর্শন ও বিজ্ঞান তথা মুক্তবুদ্ধি চর্চা (পর্ব-৯) - পারভেজ আলম
- হুমায়ুন আজাদের একটি গ্রন্থের আলোচনা - নান্নু মাহবুব
- ইশ্বর ও রাজহংস - গোঁপা
- পাকমন পেয়ার: নেকাবের আড়ালে ফিসফাস, এক অদ্ভুত সৎ প্রচেষ্টা! - আনোয়ার সাদাত শিমুল
- হুমায়ুন আজাদ এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার - নির্ঝর নৈঃশব্দ্য-২
- | ঘড়ায়-ভরা উৎবচন…|৯১-১০০| - রণদীপম বসু
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ডানহাত/বামহাত------বাঁহাতিদের দুনিয়া - দি ফিউরিয়াস ওয়ান
- দীর্ঘকবিতা: সোনালি অসুখ এবং বৃশ্চিক যাতনার কাব্য - নির্ঝর নৈঃশব্দ্য
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- কাগজ কেটে মজার শিল্পকর্ম! - নীল ভোমরা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট! - ফিউশন ফাইভ
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- শিবির করি জেনেশুনে.... - স্বপ্নকথক
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- | ঘড়ায়-ভরা উৎবচন…| ২১ – ৩০ | - রণদীপম বসু
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একজন তুচ্ছ-স্বপ্নান্ধের জন্যে লেখা সবাকের কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও - খলিল মাহ্মুদ
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য্য
ঘুরে ফিরে ভালোবাসার কথা বলি
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৬
আমার কিছু সময় ছিলো-
একটি টেবিল, টেবিলের কাটা পেট, প্রচুর দিয়াশলাই, গুটানো কাগজের ফুল
ছাইদানির ঠাঁসা মগজ, পকেটভর্তি কাব্য, মানিব্যাগে ভাঁজ করা সুখ... ইত্যাদি
আমাকে প্রেম দিতো শেষরাত পর্যন্ত
খিলখিল করে হেসে উঠতো নিরানন্দ জ্যোৎস্নার শরীর, সুখ ছিলো-
জিহ্বার ডগায় চকলেটের স্বাদে খসে পড়া মেঘরস...।
কুয়াশায় জমে থাকা বিষাদগুলো একটি গর্ভবতী আষাঢ়ের আশায়
চৈত্রের আগুনে চুমু খেতো গভীর মনযোগে-
ধুয়ে দেয়ার কথা ছিলো বিচ্ছিরি সব ভালোবাসা।
"আমরা", "আমাদের" শব্দগুলো মরে যেতে শিখেছে
পরিত্যক্ত প্রেমজ ফসিলের রুগ্ন কাঁঠিগুলোয়
পিঁপড়েরাও বিশ্রাম নিতে ভুলে গেছে।
দোল খাওয়া সবুজের আইলে
অহংকারী বালিকার মতো কালো সড়কে
লাইন বেঁধে প্রেমসত্ত্বার আসা যাওয়া-
কোথায় যেন শেষকৃত্যের আয়োজন।
আমি নিয়মিত সূর্যাস্ত দেখতে ভালোবাসি।
১৭.১১.০৮
রাত ১.২৪ মি.
প্রকাশ করা হয়েছে: বখাটে কথন বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
আপু...
তোমরা ভালো থেকো।
হিমালয়৭৭৭ বলেছেন:
২য় প্যারাটি থেকে ভাল লাগা মাছরাঙ্গা পাখি হতে শুরু করে একেবারে শঙ্খচিলে রূপ নিয়ে নীল আকাশে উড়ছে তো উড়ছেই।।। তবে ১ম প্যারাটিকে বলব "৩মাসের পড়াকে ৩ঘণ্টায় শেষ করার" অসম্ভব মিশন, ফলশ্রুতিতে প্রাপ্তিবিহীন সময়ের অপচয়।।।খিলখিল করে হেসে উঠতো নিরানন্দ জ্যোৎস্নার শরীর, সুখ ছিলো-
জিহ্বার ডগায় চকলেটের স্বাদে খসে পড়া মেঘরস...।
কুয়াশায় জমে থাকা বিষাদগুলো একটি গর্ভবতী আষাঢ়ের আশায়
চৈত্রের আগুনে চুমু খেতো গভীর মনযোগে-.............এই ৪টি লাইনকে আমার মনে হয়েছে পাঠে নিদারুণ অমনোযোগী কোন ছাত্র, কোনবছর টেনেটুনে পাশ জুটে, কোনবছর পাশ।।। এই ফাকিবাজ ছাত্রগুলো বাদে, বাকি ছাত্রগুলোর মান নিয়ে আমি আশাবাদী.।।।
লেখক বলেছেন:
আমি আমার ব্যক্তিগত কথাগুলোর শৈল্পিক রূপ দিতে পারি না। মনে যা আসে, যেভাবে আসে, সেভাবেই লিখি। আমি পারতাম এই জগদ্দল পাথরটি মনের ভেতরই ভাঁজ করে রেখে দিতে, কিন্তু পাথরটা এততো বড় যে অনিচ্ছাকৃত বমি করতে হয়েছে। আর এ মূহুর্তে ব্লগ ছাড়া আমার ভাব প্রকাশের অন্য কোন মাধ্যম নেই। এই ব্লগই এখন আমার পরিবার। তাই অসম্ভব এক অধিকার নিয়ে ব্লগে নিজের কথাগুলো প্রকাশ করলাম।
আমার ছাত্রগুলো বরাবরই পাঠমনোযোগি। আমি পারি না কোনভাবেই ছাত্রগুলোকে মনযোগি করে তুলতে।
সত্যি আমি সর্বক্ষেত্রে ব্যর্থ হতে চলছি।
আমি নিয়মিত সূর্যাস্ত দেখতে ভালোবাসি।
নকীবুল বারী বলেছেন:
খুব সুন্দর.........ভালো লেগেছে..........
লেখক বলেছেন: ধন্যবাদ নকীব...
শুভেচ্ছা চিরন্তন।
নাজনীন খলিল বলেছেন:
"আমরা", "আমাদের" শব্দগুলো মরে যেতে শিখেছেপরিত্যক্ত প্রেমজ ফসিলের রুগ্ন কাঁঠিগুলোয়
পিঁপড়েরাও বিশ্রাম নিতে ভুলে গেছে।
দিনে দিনে একেবারে পাকাবুড়ো হচ্ছো কিন্তু। অনেক অনেক অনেক ভাল। শুভেচ্ছা।
লেখক বলেছেন:
তোমাদের উপর নির্ভরতা ক্রমেই বেড়ে চলছে।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
তোমার অন্য কবিতার চেয়ে এই কবিতাটা বেশ অন্য রকম লাগলো। শিরোনামের সাথে কবিতার যুগসূত্র চমৎকার। প্রিয়তে রাখলাম। ভালো থেকো অনেক।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন:
আপু....
প্রিয়তে রাখছো জেনে মনটা কিঞ্চিত ভালো হয়ে গেলো ...
লেখক বলেছেন: অনেকদিন পর এলেন...
নিশ্চয় ভালোই আছেন।
একরামুল হক শামীম বলেছেন:
দারুণ।
লেখক বলেছেন: হুমম
লেখক বলেছেন: ভাইয়া চলেতো গেলে .............
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
ঢেউয়ের মতো পাড় ভাঙা স্তবক তোমার! প্রথমটা পার করতেই সারাদিন গেলো। এখন একটু সুস্থির হয়ে পড়ছি। পড়ছি আর দেখছি। ভিজুয়ালাইজ করতে গিয়ে পুরা টাশকি! তুমি কী ঘোরে লিখেছো রে ভাই? দারুন-নিদারুন!
লেখক বলেছেন: স্বীকারোক্তিগুলো কেমন নেশাতুর ভাবের হয়!!
উত্তরাধিকার বলেছেন:
এক কথায় চমৎকার।
আর দুই কথায় অনন্য সাধারন ।।
চলুক তবে এবার সুর্যোদয়ের প্রতীক্ষা...
লেখক বলেছেন: সূর্যোদয়ের অপেক্ষা...
দারুন বলেছো....
উত্তরাধিকার বলেছেন:
"সবাক বলেছেন:
অনির্দিষ্ট কালের জন্য হেরে যাওয়া উপভোগের সিদ্ধান্ত নিয়েছি...। কবে ফিরবো ঠিক নেই। আদৌ ফিরবো কি না, তাও জানি না।
কাপুরুষ হতেও নাকি আলাদা শক্তির প্রয়োজন!! "
......বিষয় টা কি সবাক ?
লেখক বলেছেন: নাহ্ ভাইয়া.... তেমন কিছু না....
লেখক বলেছেন: গুরু ঘোরের মাঝে আছে....![]()
ঘোর কাটুক।
নিহন বলেছেন:
+
লেখক বলেছেন: ভালো থেকো নিহন
লেখক বলেছেন: ধন্যবাদ আফছার...
আসলে ঘুরে ফিরে শেষ লাইনটিই লিখতে চেয়েছিলাম।
লেখক বলেছেন: হুমম
ভালো থাকুন রনি..
কঁাকন বলেছেন:
ঘুরেফিরে ভালোবাসার কথাই বলি
লেখক বলেছেন: বলেন.... বলতে থাকুন
জংবাহাদুর বলেছেন:
ভালবাছা করেচে মোরে ফকির
লেখক বলেছেন: তাহারে করেছে ভর্তি...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















সুন্দর কবিতা।
কেমন যেনো আত্মসমর্পণ........শেষ লাইনটা আশার কথা বলে।
শুভকামনা....।