তোমাদের অনবরত হেঁটে যাওয়া সময়ের সাংঘর্ষিক প্রয়াসে
স্থবিরতা আসে নষ্ট মানুষদের মস্তিষ্ক বিক্রিয়ায়-
প্রতুল সৃষ্টি শব্দের কামার্ত সুড়সুড়ি...।
অথচ জীবনবোধের চিরাচরিত গাম্ভীর্যতায়
শব্দগুলো আফসোস বনে যায়!
বখে যাওয়া মস্তিষ্করা তখনো সুগন্ধি এড়িয়ে চলে।
এগিয়ে থাকা নষ্ট মগজে সভ্যতার ক্ষত শুকায়-
সেখানেই সুনসান পবিত্রতায় পিঠের কোথাও
স্ট্যাম্প ভায়োলেন্স জ্বলে উঠে না,
যদিও সমস্ত ফর্সা চেহারাগুলো বাধ্য জ্বলনে অভ্যস্ত!
তকমাগুলো প্রেয়সীর ডানগালের তিল চিহ্নের মতো-
একান্তই নিজস্ব পুরো গাল। পুরো গাল!
সারিবদ্ধ সাধারন দেহগুলো ছায়ার পরিবর্তন দেখে।
তোমাদের সোনার মেডেলগুলো ফর্সা মিউজিয়ামে স্থান নেয়, আর
কতগুলো নষ্ট মস্তিষ্ক বুঁদ হয়ে থাকে সৃষ্টির শব্দে।
১৯.১১.০৮
রাত ১১.৪৫ মি.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



