আমার প্রিয় পোস্ট
- মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন এর মুভিসমূহ এবং জন্মদিনের শুভেচ্ছা।
- এস.কে.ফয়সাল আলম
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- কার্টুন নিয়ে দু'কথা : বাক-স্বাধীনতার প্রতি ইসলামি আক্রোশ! - আবীর একা
- যেদিন জবস ঘুরিয়ে দিলেন অ্যাপলের ইতিহাস - 2013
- এরকম একজন এক নায়ক আপনার দেশে থাকলে কি করতেন? প্রসঙ্গ গাদ্দাফি! - হমপগ্র
- সহীহ পুলিশনামা ০১: বাংলাদেশ কি গোপালদেশ আর পুলিশগুলো কি গোপালিশ??? - উপপাদ্য
- ডাইনোসর : বিচিত্র সব ডাইনোসর এর একটি প্রায় ছবি -সর্বস্ব ব্লগ। পৃথিবীর সবচেয়ে বড়, ছোট এবং জনপ্রিয় ডাইনোসররা............... - শব্দহীন জোছনা
- পেট ফেটে যাওয়া কিছু কৌতুক-{সংগ্রহ} - নষ্ট কবি
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- মুক্তিযুদ্ধকালীন এক রাজাকারকে দেয়া আরেক রাজাকারের চিঠি - সন্যাসী
- সপ্নের উপর নির্মিত সেরা চলচ্চিত্র। যেমন ইনশেপশন - দিপ
- একটি পাতিহাঁসের কিছু কথা - অগ্নিলা
- কচুপাতার টলটলে পানি - জাহিদুল হাসান
- আজও ডানা ভাংগা একটি শালিক হৃদয়ের দাবি রাখো-প্রিয় গায়ক- দ্যা আলটিমেট সন্জীব চৌধুরী সমগ্র - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- মিরপুরে বেড়িবাঁধে আজকে তোলা কয়েকটি ছবি - হাসিন
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি(রিপোস্ট) - কাউসার আলম
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- শিবিরের মিছিলে বেপরোয়া লাঠিচার্জের প্রতিবাদে প্রাণী অধিকার সংগঠন পেটার নিন্দা জ্ঞাপন। - ওয়াহিদ০০১
- স্বাধীনতার ৪০ বছর: পছন্দের দেশাত্নবোধক গানের লিংক নিয়ে:'স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন' - আব্দুল্লাহ আল মুক্তািদর
- মৃত্যুর আবহ সংগীত - রুদ্রপ্রতাপ
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- যেসব শব্দ মুসলমানদের ব্যবহার করা উচিত নয় - তাজদীদ
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- 'ভাষা আন্দোলনের ইতিহাসে ইসলাম ও তৎসংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ'বরাবরঃ অয়োময় - রুদ্রপ্রতাপ
- আত্নমগ্ন শয়তানের মুকাভিনয় ((ইমোবিহীন পোস্ট ।।। শয়তানের ইমো থাকে না ।। শয়তানির ইমো থাকে )) - নূর-ই-আল-মামুন
- ভাষাসৈনিক মমতাজ বেগমঃ আজীবন বিপ্লবী এক নারীর ভুলে যাওয়া অধ্যায়। - আসিফ মহিউদ্দীন
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
-
প্লেন থেকে দেখতে কেমন লাগে
- পুরাতন
- বইমেলার প্রথমদিনেই ব্লগারদের প্রকাশিত বই- বিজ্ঞাপনপর্ব ১ - কনফ্লিক্ট
- আড়িয়াল বিল বাসীর প্রতিরোধ..... ছবি ব্লগ - ইফতেখার বাশার মাহমুদ(পলাশ)
- সামু বিবর্তন - দুঃখবিলাস
- বিচিত্র বমি - তাশমিয়া
- মুন্সিগঞ্জ- বিক্রমপুরের বালিগাঁওয়ে ঈভ টিজিং বিরোধী পোস্টারিং ও শীত বস্ত্র সংগ্রহ - শিপু ভাই
- পোষ্টারিং ............ (মালিবাগ, মৌচাক, ওয়্যারলেস, সিদ্ধেশ্বরী)...... - মিরাজ is
- ময়মনসিংহে ইভটিজিং বিরোধী পোস্টারিং ( ছবি ব্লগ) - কি নাম দিব
- ছবি ব্লগ :: বরিশালে ইভ টিজিং বিরোধী পোস্টারিং -১ - হিমু ব্রাউন
- ব্লগারদের ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন, শুরু হলো পোস্টার লাগানোর কর্মসূচী - পারভেজ আলম
- সামু থেকে ইভটিজিং বিরোধী কার্যক্রমের কথা প্রকাশিত হলো পত্রিকায়


- কি নাম দিব
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ঝালিতা চাইঃ হেল্প করেন - শমশেরআলম
- তুমি কাঁঠাল পাতার রঙ দেখোনি
- গোলাপ-ফুল
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- প্রিয় আস্তিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান - বৃত্তবন্দী
- আমার প্রবচনসমূহ: পর্ব-১ - নির্ঝর নৈঃশব্দ্য
- ১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ)। - বাহারুল ইসলাম বাহার
- ১০ টি স্বরচিত সুতী পাখার বচন - স্বদেশ হাসনাইন
- ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা - অনিগিরি
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- আহমদ ছফার সাক্ষাৎকার : 'স্বাধীন দেশের নাগরিক হিশেবে কোলকাতা আর আমাদের কিছু দিতে পারবে না - শাহাদাৎ তৈয়ব
- মুসলমানের দর্শন ও বিজ্ঞান তথা মুক্তবুদ্ধি চর্চা (পর্ব-৯) - পারভেজ আলম
- হুমায়ুন আজাদের একটি গ্রন্থের আলোচনা - নান্নু মাহবুব
- ইশ্বর ও রাজহংস - গোঁপা
- পাকমন পেয়ার: নেকাবের আড়ালে ফিসফাস, এক অদ্ভুত সৎ প্রচেষ্টা! - আনোয়ার সাদাত শিমুল
- হুমায়ুন আজাদ এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার - নির্ঝর নৈঃশব্দ্য-২
- | ঘড়ায়-ভরা উৎবচন…|৯১-১০০| - রণদীপম বসু
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ডানহাত/বামহাত------বাঁহাতিদের দুনিয়া - দি ফিউরিয়াস ওয়ান
- দীর্ঘকবিতা: সোনালি অসুখ এবং বৃশ্চিক যাতনার কাব্য - নির্ঝর নৈঃশব্দ্য
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- কাগজ কেটে মজার শিল্পকর্ম! - নীল ভোমরা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট! - ফিউশন ফাইভ
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- শিবির করি জেনেশুনে.... - স্বপ্নকথক
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- | ঘড়ায়-ভরা উৎবচন…| ২১ – ৩০ | - রণদীপম বসু
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একজন তুচ্ছ-স্বপ্নান্ধের জন্যে লেখা সবাকের কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও - খলিল মাহ্মুদ
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য্য
আমি একটি সিনেমা বানাবো ** দেখুনতো হবে কি না? 

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩১
ফিল্মের নাম : সরলরেখা (বাংলায়) \ স্ট্রেইট লাইন (ইংরেজী)।
ধরণ : শর্টফিল্ম
মহাসড়ক থেকে একটি সরু রাস্তা খালের মতো নদীর ওপর কাঠের পুল ধার করে ওপার গিয়ে পাহাড়ের বুকে ঢুকেছে। তার আগে এপারে পুলের গোড়াতেই কতগুলো ফুলের দোকান আর দু’টি টি-ষ্টল। তারও আগে রাস্তার দু’পাশে ছোট ছোট বসতঘর আর দু’চারটি ছোট ছোট টিলা। রাস্তার একপাশ ধরে পনের ষোল বছর বয়সী একটি ছেলে স্কুল ব্যাগ কাঁদে খুব সতেজ মনে হেঁটে যাচ্ছে। হাতের দু’মুঠেই ছোট ছোট পাথরের টুকরো। ছেলেটা যে খুব স্বাধীন তা তার হাঁটার ধরনেই বুঝা যাচ্ছে। রাস্তার ডান পাশে প্রথম যে ঘরটা ঠিক তার পরের ঘরের সামনেই রাস্তার পাশ ঘেঁষে ময়লা জামা পরা পাঁচ ছ’বছর বয়সী একটি মেয়ে বিড়ালছানা কোলে নিয়ে বসে বসে মাটির গায়ে কাঁঠি দিয়ে ছবি আঁকছে। খুবই স্বাধীনচেতা হাঁটার গতি থমকে যায়। কয়েক সেকেন্ড স্থির থেকে ছেলেটি ওই ছোট্ট মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে অত:পর বসে পড়ে। মেয়েটি ভয় পেয়ে গালে কালি মাখানো গাল আরো কালো করে বিড়ালছানা বুকে জড়িয়ে কপালে ভাঁজ ফেলে পাশ ফিরে ঘাঁড়টি ছেলেটির দিকে বাঁকিয়ে চেয়ে থাকে। ছেলেটির হাসির চেষ্টার পরও তার ভয় কাটে না। ভয় ভাঙাতে ছেলেটি হাতের পাথরের টুকরো পকেটে পুরে তার সাদা শার্টে বালু লাগাতে থাকে। এবার মেয়েটির কপালের ভাঁজ মিলে যেতে থাকে। উৎসাহী বালক গালেও বালু লাগায়। মজা পেয়ে মেয়েটি হাসতে হাসতে তার গাল থেকে কালি নিয়ে বালকের মুখে লাগিয়ে খিল খিল করে হেসে ওঠে। এর মাঝে ঘরের দরজা দিয়ে শরীরের অর্ধেক বের করে মেয়েটির মা ডাক দিতেই বিড়াল ছানা বুকে নিয়ে দৌড়ে মেয়েটি চলে যায়। মেয়েটির এতো তাড়াতাড়ি চলে যাওয়া আশা করেনি বালক। মুখ ঘোমরা করে হাঁটু ঘেঁড়ে বসে বসে মেয়েটির অসমাপ্ত ছবিটি সমাপ্ত করে খুব দ্রুত ওঠে পড়ে। পকেট থেকে পাথরের টুকরো নিয়ে দু’মুঠে ভাগ করে ডান হাতেরগুলো শূণ্যে ছুঁড়ে মারে। এবার অনেকটা ধীর আলসেমীর হাঁটা হাঁটতে থাকে। মুখে বিষন্নতা লক্ষ করা যাচ্ছে।
পশ্চিম থেকে বিকেলের রোদ খুব সাবলীলভাবে ছড়াচ্ছে। বালক কিছুক্ষণ পর পর পশ্চিম দিকে তায়িকে থাকছে। কিছুদূর যাওয়ার পর পুলের গোড়ায় ফুলের দোকানগুলোর সামনে ধীরে ধীরে গতি থামিয়ে দাঁড়িয়ে বাঁকা হয়ে দোকানে দোকানে খন্ড চোখ বুলাতে থাকে। চারটি ফুলের দোকান আর দু’টি টি-ষ্টল। সর্বশেষ দোকানে চেয়ে আবার আগের দেখে নেয়া একটি ফুলের দোকানে তাকিয়ে দেখে। সমবয়সী একটি মেয়ে পাহাড়ী ফুলের ডাঁটা থেকে পাতা ছড়াচ্ছে। তার পাশের দোকানটা টিÑষ্টল। মেয়েটির দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে গিয়ে টি-ষ্টলের একটি খালি বেঞ্চিতে বসে। কিন্তু অতটা যুইত করতে পারছে না। মেয়েটির সাথে চোখাচোখির কোন সুযোগ নেই। টি-ষ্টলে কতগুলো ভারী বয়সী আদিবাসী বুড়ো চাদর গায়ে বিড়ি ফুঁকছে। আর পুরো দোকানগুলো ঘিরে যার যার মতো ব্যস্ততার কথোপকথন চলছে। কেউ তাদের নিজস্ব ভাষায় কেউ বাংলা ভাষায় কথা বলছে। টি-ষ্টল থেকে এক বুড়ো উঠে যেতেই তার যায়গা দখল করে নেয় বালকটি। এবার দোকানীর সাথে চোখাচোখির সুযোগ আছে। হলোও তাই। মেয়েটি একবার ছেলেটিকে দেখে নিলো। গায়ের ময়লা কাপড় আর মুখ দেখে একটু একটু (মুচকি) হাসি ছাড়লো। ছেলেটি তৃপ্তি পেলো। মেয়েটিকে আরো আকৃষ্ট করতে জামার ময়লা তাড়াতে লাগলো। মেয়েটির উৎসাহ বালককে আরো এগিয়ে নিচ্ছে। চেহারার বিষন্নতা ছুটি নিলে বালকটি এখন খুব সাবলীল। বিকেলের শীত গায়ে লাগতে শুরু করলে দোকানী তার দোকানের খুঁটির সাথে লাগানো স্যুয়েটারটি নিয়ে গায়ে পরে নেয়। দুষ্টুমি জমাতে গিয়ে বালকও ব্যাগ থেকে স্যুয়েটার বের করে পরে নেয়। মেয়েটির মুখে এবার খুবই স্বাচ্ছন্দ্য হাসি লাগলো। বিকেলের নামাজের আযান কানে আসতেই মেয়েটি মাথায় ওড়না পরে নেয়। স্যুয়েটারের মাথায় পরার অংশ উঠিয়ে নিয়ে বালকটি মেয়েটির সাথে ভাগ বসালো। মেয়েটি হাসতে শুরু করলেই দোকানের সামনে থেকে ভ্যানে বসা এক যুবকের ডাকে হাতের ফুল ফেলে রেখে দৌড়ে ভ্যানে গিয়ে ওঠে যুবকের সাথে কথোপকথনে ভ্যানটি চলতে শুরু করে। দোকান থেকে ভ্যান পর্যন্ত একবার হলেও বালকের দিকে না তাকানোর বিষয়টি বালকের কাছে অবিশ্বাস্য মনে হলো। এবারও মনে হলো মেয়েটি খুব তাড়াতাড়ি চলে গেলো। হাসিমাখা মুখ আস্তে আস্তে মলিন হতে থাকলো। মাথা থেকে স্যুয়েটারের টুপি নামিয়ে জিপারটির অর্ধেকের মতো লাগিয়ে নেয়। টি-ষ্টলের টেবিলে রাখা গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে গিলতে থাকে। হাতের উল্টো পিঠে মুখ মুছে রাস্তায় এসে দাড়ায় বালকটি। বালকের দিকে খেয়াল করার মতো সময় আশপাশের মানুষদের নেই। হাঁটতে হাঁটতে পুলের গোড়ায় গিয়েই পকেট থেকে পাথরের টুকরো বের করে একটি একটি করে ফুটবলের মতো লাথি মারতে থাকে। সর্বশেষ পাথরটি পুলের ওপর জেরে ছুড়ে মারলে ড্রপ খেয়ে পুলের ওপার গিয়ে পাহাড়ের ঝোপে পড়ে যায়।
কাঁধ থেকে ব্যাগ নিয়ে বুকে জড়িয়ে ব্যাগের ওপরের অংশে মাথা রেখে পশ্চিমের রোদ থেকে চোখ বাঁচাতে মিনমিনে চোখে হাঁটা চালিয়ে যায় বালক। চেহারায় অসম্ভব হারানোর চিহ্ন। পুল পেরিয়ে পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা ধরে হাটতে আর রোদের অত্যাচার নেই। কতদূর গিয়ে পাহাড়ের ভাঁজে ছোট্ট একটি জলপ্রপাত চোখে পড়ে। আরেকটু এগুলেই পর্যটন স্পট থাকলেও এ জলপ্রপাতকে ঘিরে কোন পর্যটক নেই। পড়তে থাকা পানির গায়ে রোদগুলো মনে হচ্ছে পানির সাথে সাথে গড়িয়ে পড়ছে। নিচে ছড়ানো ছিটানে পাথরগুলোর ভাঁজ দিয়ে ছোট ছোট ঘাসফুলের মতো ফুল। দু’একটি প্রজাপতিও দেখা যাচ্ছে। বালকের চোখ সেখানে আটকে যায়। প্রজাপতির লুকোচুরি দেখে মাঝে মাঝে শরীর নাড়িয়ে হেসে ওঠে। আবার প্রজাপতির ওড়ার তালে তালে অঙ্গভঙ্গিও করে। একটু আগের জমানো বিষন্নতা পুরোপুরি ছুটি নেয়। ধীরে ধীরে প্রজাপতিগুলোর কাছে যায়। বালকের অবস্থানে প্রজাপতিও স্থান ত্যাগ করে। বুকের ব্যাগ কোলে নিয়ে পাথরের টুকরোয় বসে পা’দুটো ছড়িয়ে পানি ধরে আর রোদের ঝিকিমিকি দেখে। স্বচ্ছ পানির সাথে সাথে রোদের নড়াছড়া অসম্ভব ভালোলাগার। তালুতে পানি নিয়ে মুখ ভেজায়, মাথার চুলে ছিটাতে থাকে। কোলের ব্যাগ পাশের পাথরের টুকরোয় রেখে উঠে গিয়ে জলপ্রপাতের পানির নিচে দাড়িয়ে থাকে। চোখ বন্ধ করে হাত দু’টো সামনে বাড়িয়ে মাথা উঁচু করে ভিজতে ভিজতে পানির ভেতর থেকেই লম্বা চুলসহ মাথা ঝাঁকাতে থাকে। এবার পানি থেকে সরে এসে মুখের ওপর শুয়ে থাকা চুলগুলো থেকে চেপে চেপে পানি সারাচ্ছে। গায়ের জামা খুলে চিবিয়ে পানি সারিয়ে আবার পরে নিলো। ততোক্ষণে গায়ে শীতের কাঁপন লাগতে শুরু করলে কাঁপতে কাঁপতে ব্যাগটি হাতে নিয়ে সুয়্যেটার বের করে পাথরের ওপর ব্যাগ, তার ওপর স্যুয়েটার রেখে জামা খুলে স্যুয়েটারটি পরে নিলো। ভেজা জামা ব্যাগে পুরে ভেজা প্যান্ট আর ক্যাডস পরে মাথার ভেজা চুলেগুলো পেছনে সরিয়ে ব্যাগ কাঁদে নিয়ে খুবই সতেজ মনে একটু হেঁটে একটু দৌড়ে প্রফুল্ল চলনে পাহাড়ী রাস্তা ধরে চলে যেতে থাকলো। মিনিট খানেক হাঁটার পর পাহাড়ের ঢাক ঘেঁষে মোড় নেয়া রাস্তায় বালকের মোড় নেয়াতে সামনে খালি রাস্তাটিই পড়ে থাকলো। এসময় একটি গানের লাইন দু'য়েক বাজতে থাকলে অতটা মন্দ হবে না।
(কেট উইন্সলেন্সের ‘জুড’ মুভিটি দেখার সময় একটি মুভি বানানোর পুরোনো শখ নাড়া দিয়ে ওঠে। সর্বশেষ ‘স্লামডগ মিলিওনার’ মুভিটিতে ছোট বাচ্চাদের অভিনয় আর ক্যামেরার কাজ দেখে একটি শর্টফিল্ম বানানোর খুব শখ জেগেছে। কয়েক মিনিট ভাবতেই মানুষের জীবনে ভালোলাগার আগমন আর প্রস্থান নিয়ে এই থিমটি মাথায় এলো। উপরের গল্পটি কেন জানি আমার খুব ভালো লাগে। ভাবলাম আমার পরিবারে সেটা শেয়ার করি। তাই ব্লগে দেয়া। মূল্যায়ন ও সাজেশন নির্ভর মন্তব্য আশা করছি। সবাই ভালো থাকুন।)
০৪.০২.০৯
রাত ১.০৪ মি.
প্রকাশ করা হয়েছে: গল্প বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ![]()
শুভ শেষসকাল
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
বানিয়ে ফেলুন।তারপর আপলোড করে দিয়েন ।
লেখক বলেছেন: ![]()
খোয়বে আছে
নুভান বলেছেন:
সাবাশ, তবে বানানোর আগে ক্রিস্তভ কিয়োস্লয়স্কির 'এমাটর - ক্যামেরা বাফ' ছবিটা দেইখা লইয়েন। কামে দিব আশা করি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...
পরামর্শ মনে থাকবো।
রিসাত বলেছেন:
হবেলেখক বলেছেন: কইরা ফেলাক![]()
যাহোক, আমারও স্বপ্ন শর্টফিল্ম করার। আপনার সহকারী করবেন?
লেখক বলেছেন:
ভাইরে আমিতো শুধু চিত্রনাট্য নিয়েই বসে আছি....
আরতো কিচ্ছু নাই.....
বরং আপনিই শুরু করেন আমাকে সহকারি বানান।
বৃত্তবন্দী বলেছেন:
কঠিন হইছে...
লেখক বলেছেন: থ্যাংক্যু![]()
গোধূলীয়া বলেছেন:
ভাল হয়েছে, তবে আরেকটু সময় নিয়ে লিখলে দারুন শর্টফিল্ম হবে। শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
নম্রতা বলেছেন:
দারুন লেগেছে ! শুভেচ্ছা সবাক ! +++তবে ভাইয়া ...ইংরেজী নামকরণ 'স্ট্রেইট লাইফ' নিয়ে একটু ভেবে দেখো !
লেখক বলেছেন: হুমম এবারতো অবশ্যই দেখতে হবে![]()
লেখক বলেছেন: কিন্তু বানাবো কখন?? ![]()
লেখক বলেছেন: না !! কন্যা রাশির মানুষকে আমি ইগনোর করি ![]()
![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
হ দিমুনে....
অদৃশ্য বলেছেন:
সবাক...........................আমি কিন্তু সিংহ রাশি....................অন্য একটু আধটু মিক্স থাতে পারে তবে বেশিটায় সিংহ..............আমাকে সাথে নেয়া যায় না...............এইইই সহযোগি হিসেবে...............অবশ্যয় সম্ভব...............কাজে নেমে পড়েন.............
সবসময় ভালো থাকুন।
লেখক বলেছেন: হ পক্রিয়ায় আছি..
হৈলে জানামু![]()
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সুন্দর হয়েছে তো!
এইবার গল্প থেকে এইটাকে স্ক্রিন-প্লে টা লিখে আরেকটা পোস্ট দিন।
সরাসরি "স্ট্রেইট-লাইন" দিলেই বরং সুন্দর হয়।
-----------------------------------------------------------------------------
শুভকামনা
লেখক বলেছেন: আইচ্ছা
লেখক বলেছেন: ![]()
![]()
কথা হইলো গিয় কথাডা বুঝি নাই ![]()
লেখক বলেছেন: ভাইরে.... এখনোতো খোয়াবে আছে...
সুযোগ পাইলে বারইবো... জনমে একখান।
অ্যামাটার বলেছেন:
লাগেরাহো মুন্না ভাই!
লেখক বলেছেন: অ্যামাটার!!!!!
লাগেরাহো![]()
লেখক বলেছেন: ![]()
![]()
হ... ঠিকাছে
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
কন্টক বলেছেন:
বানাই ফেলো ভাই।
আমার আবার সুটিং দেখনের মেলা খায়েশ। আমারে রাইখো।
আমি আবার বৃষ রাশির জাতক। প্রবলেম নাই ত ?
লেখক বলেছেন: না না...
তবে ভাবতাছি হাম্বার একটা দৃশ্য ইনপুট দেবো![]()
একরামুল হক শামীম বলেছেন: দারুন!
আমারে সহকারী হিসাবে নিবা?
অদৃশ্য বলেছেন: সবাক...........................আমি কিন্তু সিংহ রাশি....................অন্য একটু আধটু মিক্স থাতে পারে তবে বেশিটায় সিংহ..............আমাকে সাথে নেয়া যায় না...............এইইই সহযোগি হিসেবে...............
সবাক'দা...দেখছো কতজনের তোমার সহকারী হবার খায়েশ!
এক কাজ কর, সবাই মিল্লা শর্টফিল্ম সোসাইটি ধরনের কিছু কইরা ফালাই। অথবা একযোগে আমরা শর্টফিল্ম সোসাইটিতে যোগ দিই।
অন্তত: তোমার শর্টফিল্মটা হোক।
লেখক বলেছেন:
আসলে আমরা এধরনের কিছু করতে পারি।
নিজেরাই একটা সোসইটি করতে পারি।
আমাদের মধ্য থেকে কেউ প্রশিক্ষণ নিয়ে নিলে বিষয়টি আরো সুবিধার হয়।
অনেক ধন্যবাদ।
আমাদের মধ্য থেকে কেউ প্রশিক্ষণ নিয়ে নিলে বিষয়টি আরো সুবিধার হয়।
>>>>বরং প্রশিক্ষিত কোন ব্লগারকে আমাদের সাথে নিয়ে নিলেই কাজটা আরো সহজ হয়।
নাকি বলেন?
পদক্ষেপ নেন।
....ক্যামরা রেডি....
লাইট...ক্যামরা...এ্যাকশন!!!
লেখক বলেছেন: হ্যা... সেটাই ঠিক....
আমারে একটা মেইল দিয়েন.... আলোচনা হবে।
শ্রাবনের ফুল বলেছেন:
বরং প্রশিক্ষিত কোন ব্লগারকে আমাদের সাথে নিয়ে নিলেই কাজটা আরো সহজ হয়। কাজ টা করা উচিত...আমারেও সাথে রাইখেন..........।
লেখক বলেছেন: আইচ্ছা ![]()
রুদ্র নীল বলেছেন:
Click This Linkঅথবা http://www.cinemabanabo.com
may b kaje dibe.its a production for cinema dreamers.
লেখক বলেছেন:
থ্যাংস ![]()
সৌম্য বলেছেন:
@রুদ্র নীল, শিশির-দা কে চিনেন নাকি? আগে পরিচয় ছিল। সামুতে লিখতো একসময়। বগা লেক নিয়া গল্প করছিলাম একদিন। এইবার গিয়া দেখি পুরা সিনেমা দল সবাই বগা লেকে উপস্থিত।
রুদ্র নীল বলেছেন:
@সৌম্য ,শিশির-দা কে চিনি,আপ্নাকেও চিনি।আরে বস TSC তে দেখা হৈসিলো।
লেখক বলেছেন:
শিশির ভাই, মন্তব্যটার পেছনে কিছু লোকের অহেতুক নাকউঁচা স্বভাব দায়ী ছিলো।
আমারো কিছুটা ভুল ছিলো। পরে অবশ্য ঘটনাটি উদঘাটন করি। কিন্তু এই মন্তব্যটির কথা আর মনে ছিলো না। এখন মুছে দিলাম। স্যরি ভাই।
আহাদিল বলেছেন:
ভালো ই তো!
লেখক বলেছেন: এতোদিন পর!!
লেখক বলেছেন: ইভ টীজার ছাড়া অন্য কোন চরিত্র তোর জন্য নাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















?



