“ইস্ যদি আমার জন্ম না হতো, তবে আমি মরেই যেতাম”
আমার এক বন্ধু আমাকে বলেছিলো- “তোর জীবনের দৈর্ঘ্যরে চাইতে প্রস্থ বেশি”! নিজ জীবন সম্পর্কে বন্ধুর এমন মূল্যায়নে জীবনকে একবার প্রণাম করেছিলাম। অথচ ক’দিন আগেও বলদ টাইপের কিছু হতাশা আমার মাঝে কাজ করতো। এখন সত্যিই জীবন নিয়ে আমার কোন হতাশা নেই, অভিযোগ নেই। ভয়ানক ধরনের উপভোগে মেতে আছি, থাকবো।
কেউ পূর্ণ হয়ে কৃতজ্ঞ, কেউ শূন্য হয়ে পূর্ণ। আমারটা একেবারে কানায় কানায় পূর্ণ!
আজ আমার ২৪তম জন্মদিনে জীবনের প্রতি বিনম্র কৃতজ্ঞতা। জন্মের পর এই প্রথম কোন জন্মদিনে নিজেকে সহনীয় মাত্রায় সুখী মনে হচ্ছে।
আগামি বছরের প্রস্তাবিত দায়বদ্ধতা আরো জমজমাট হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



