দোষ আমরা করিনি, কিন্তু শাস্তি আমাদেরকেই পেতে হচ্ছে। ক্ষতিপূরণের প্রশ্ন উঠতেই জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন যারা করছে ক্ষতিগ্রস্থদের পক্ষে আন্দোলনের সূচনাও তারাই করছে। আমাদের সামনে মুলা ঝুলিয়ে রেখেছে। জলবায়ু সম্মেলন হচ্ছে আর সেখানে দারিদ্রপিড়ীত বাংলাদেশের চিত্র উপস্থাপনেই শেষ। এ ইস্যুতে কি পেলাম- এখনও জানি না। একটি জরাজীর্ণ বাংলাদেশের প্রচারণা শেষে অংশগ্রহণকারীরা ফিরে এলেন খালি হাতে।
কথিত দাতাগোষ্ঠী আর বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ এ সুযোগে পকেট ভারী করছে। বিনিময়ে ক্ষতিপূরণ প্রাপ্তির দাবি ম্রিয়মান হচ্ছে। যেন একটা গ্রাম্য সালিশের মতোই তালগাছটা মিয়া সাহের পেতে যাচ্ছেন।
উপকূলীয় অঞ্চলের মানুষরে প্রাণ নাকের ডগায় উঠে আসছে। কি হবে জানে না, খালি জানে- তাদেরকে ডুবতে হবে নয়তো উদ্বাস্তু হতে হবে। ঠিক এ সময়ে প্রয়োজন সঠিক দাবি নির্ণয়, ফলপ্রসু আন্দোলন।
সুবিধাবাদী উদ্দেশ্যের বাইরে গিয়ে আমাদের সত্যিকারের শুভকর্ম সম্পাদনের লক্ষ্যে আমরা আন্দোলনে নামতে পারি। সেটা হতে পারে মানবপ্রাচীর, অবস্থান ধর্মঘট কিংবা আন্দোলনের অন্যান্য উপায়ে। ভার্চুয়ালী বাংলা ব্লগ অথবা আন্তর্জাতিক ভাষার পাবলিক ব্লগে লেখালেখি করে।
আমি একটা সংঘবদ্ধ শক্তিশালী আন্দোলন প্রচারণার প্রস্তাব করছি। সেটা কিভাবে হতে পারে- সে বিষয়ৈ আলোচনা করা যায়।
প্রচারনার জন্য ইস্যু নির্বাচন করে লোগো, পোস্টার, স্টীকারসহ অন্যান্য উপকরণ ডিজাইন করতে হবে, যেখানে আমাদের দাবি এবং অবস্থার উল্লেখ থাকবে। এ উদ্দেশ্যে একটি লোগো ডিজাইন প্রতিযোগিতার প্রস্তাব করছি। আগ্রহী ডিজাইনাররা লোগো, স্টীকার এবং পোস্টারের ডিজাইন এ পোস্টে পোস্ট করতে পারেন। নির্বাচিত ডিজাইনারের জন্য আছে খুবই প্রয়োজনীয় একটা গিফট (* শর্ত প্রযোজ্য)। আগামি ৭দিনের মধ্যে ডিজাইন জমা দিতে হবে।
আমি আমার ডিজাইন করা লোগো, স্টীকার এবং পোস্টার এখানে দিলাম। আপনারাও দিতে থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



