প্রণব আচার্য্য, সুমন ভৌমিক এবং সবাক এর সম্পাদনায় শিল্প, সাহিত্য, সংস্কৃতির নতুন স্বর "প্রতিস্বর" বইমেলায় পাওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি থেকে লিটলম্যাগ চত্ত্বরে "অর্বাক" এর স্টলে। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য রাখা হচ্ছে পঞ্চাশ টাকা।
সুচি:
গল্প :
তাশমিয়া সাবেরা স্বদেশ হাসনাইন
ফাতেমা আবেদীন নাজলা
মুক্তগদ্য :
আকাশ অম্বর
কবিতা :
ফয়জুল ইসলাম জাহান ফাহাদ চৌধুরী
রওনক মিরাশদার রজত সিকস্তি আহ্মাদ শামীম
মুক্তগল্প :
রায়হাত শুভ সবাক
কবিতা :
দীপঙ্কর সেন গুপ্ত মুক্তি মণ্ডল আন্দালীব
ইকতিজা আহসান হাবীব ইমন প্রণব আচার্য্য
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় অনীক আন্দালিব
অমিত চক্রবর্তী আশফাক আনুপ
প্রবচন :
নির্ঝর নৈঃশব্দ্য
বিশ্লেষনধর্মী গদ্য:
মহুয়া: মানবচিত্তের জয়ধ্বনি
মোহাম্মদ নূরুল হক
সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাস পইড়্যা এক বাঙালের উপলদ্ধি
আনন্দ
রিভিউ :
সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে: স্বাপ্নিকশিল্পির চোখে দেখা জীবনসংবেদ
মোহাম্মদ নূরুল হক
কুশল তোমার বাঞ্ছা করি: কবিতার বহুমাত্রিক সৌন্দর্য
প্রণব আচার্য্য
মাতাল নদীর প্রতœবিহার: হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর কাব্য
ফাতেমা আবেদিন নাজলা
শেষ অংক: মুক্তিযুদ্ধে ক্ষত-বিক্ষত এক পরিবার ও প্রেম
সুমন ভৌমিক
জোনাকরোড: কবিতালাপ ও সম্ভাবনার আলোর ঝিলিক
সাবরিনা আনাম
মেঠোপথ: মেঠোপথের কহন কথা
ফাতেমা আবেদীন নাজলা
সম্পাদকীয়
আমরা উসকে দিতে চাই সেই সম্ভাবনাকে যা নীরবে বোপিত আছে। আভিজাত্যের মোড়কে নিরর্থক দাম্ভিকতায় আগ্রহ নেই আমাদের। আমরা খুঁজে নিতে চাই, স্থান দিতে চাই, গ্রহন করতে চাই সেই শিল্পোন্মুখ প্রতিভাকে যিনি প্রগতির দিকে হেঁটে যেতে চান। আমাদের আকাঙ্ক্ষার কেন্দ্র বিন্দুতে শিল্প ও প্রগতি পরিপুরক। আমরা দৃষ্টি নিবন্ধিত করে রেখেছি আগামীর দিকে, তাই নতুনের প্রতি আমাদের অ্যাত পক্ষপাত।
প্রতিস্বরের সূচনা সংখ্যাতেই আমরা স্থান ছেড়ে দিয়েছি কয়েকজন সম্ভাবনাময় নবীন কবি ও গল্পাকারকে। যারা এখনো প্রস্তুতি পর্বে রয়েছেন। কিন্তু তারা দ্রুতই সংহত হচ্ছেন।
এছাড়া পথচলার শুরুতেই যারা আমাদের সহযাত্রী হয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




