আমার প্রিয় পোস্ট
- আল-কোরাআনের ভালো আয়াত সমূহ : পর্ব-১ //কুরআনের আয়াতের আলোকে আত্মসমালোচনা - ক্যাচাল
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- কিছু নাম ও তার অর্থ - িদদারুল আলম বাননা
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
ক্রেডিট কার্ড -ম্যানেজ করা খুবই হার্ড
১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩১
ব্যাংক এর সংখ্যা এখন বাংলাদেশে অনেক আর সবগুলি ব্যাংক না হলেও এখন বেশীর ভাগ বেসরকারী ব্যাংকই ক্রেডিট কার্ড দিচ্ছে, একজন গ্রাহক কে এখন অনেকগুলি ভিসা বা মাস্টার কার্ড ব্যাবহার করতে দেখা যায়। আমার অফিসে প্রায় প্রতিদিন ই কোন না কোন ব্যাংকের সেলস এক্সিকিউটিভরা আসে ক্রেডিট কার্ড বেঁচার জন্য। আর বেশীর ভাগই আসে কারো না রেফারেন্সে। এই কলিগের ভাগ্নে, ঐ কলিগের খালাতো ভাই, আরেকজনের ফ্রেন্ড এমন বিভিন্ন রেফারেন্স নিয়ে আসেন, আর যারা রেফারি তাঁরা একটু মৃদু হেঁসে বলে, "একটু হেল্প করেন, বেঁচারার অনেক বড় টার্গেট কার্ড বেঁচার।"
কাজেই অনুরোধে ঢেকি গেলার মত আমি কার্ড গিলি। ক্রেডিট কার্ড। মানিব্যাগে এখন কার্ডের সংখ্যা অনেক। সবগুলি কার্ডের মোট লিমিট মনে পড়লে ভিরমী খেতে হয় মাঝে মাঝে। উরিব্বাস!!আমার পকেটে এতগুলি টাকা??
যাইহোক, পকেটে কার্ড থাকলে খরচ করবোনা এমন সংযমী আমি নই। আমার সংযম খুবই কম, এবং আমি কার্ড এর উপর ভর করে যখন তখন যেকোনো দোকানে, হোটেলে, শপিং মলে ঢুকে যাই। ভেবে নেই ব্যাপার না কার্ড তো আছে।
তারপর?অনুরোধে গেলা ঢেকি বেঁজে যায় গলায়। হয়ে ওঠে গলার কাঁটা। শুরু হয় মিনিমাম পেমেন্ট দেয়া। মিনিমাম পেমেন্ট এমন এক ধান্দা যে মিনিমাম পেমেন্ট দিয়ে লোন শুধতে সারাজীবন লেগে যাবে। একদিন দেরী হলেই ফোন আসতে থাকবে ব্যাংক থেকে। যদিও যত দেরী ওদের তত লাভ। সমানে লেট ফি, ইন্সুরেন্স ফি, হ্যান ফি, ত্যান ফি, আরো কত কি?
সুতারং, সাধু সাবধান। বন্ধুরা আমার, ক্রেডিট কার্ড ইউজ করবেন ভেবে চিন্তে। নইলে চিন্তাও করতে পারবেন না কি অবস্হা হবে। উপরের লেখাটা লিখেছি আমার এক কলিগের বাস্তব অবস্হা দেখে এবং শুনে। তাই কার্ড এক্সিকিউটিভ দেখলেই ভয় লাগে কারণ ক্রেডিট কার্ড ম্যানেজ করা খুবই হার্ড।
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন:
ধন্যবাদ, বিষয়টি তুলে ধরার জন্য।
মদন বলেছেন:
আমি একবছর ব্যবহার করে বাদ দিতে বাধ্য হইছি।
মখআলমগীর বলেছেন:
হুমম.........কার্ড থাকলে খরচ হবেই অবশ্য আর কদিন পরে কার্ড ছাড়াও চলবে না
রাজ্ বলেছেন:
চারা কাহরাল টপাপরু টপাট


















