
স্বাধীনতা তুমি আছো বলেই;
ঘুড়ি হয়ে তোমার আকাশে আমার এতো উড়া-উড়ি
তুমি সোনালী রোদের ঝিলিক হলে;
হলে অশান্ত ধ্রুবতারা;
স্বাধীনতা আজ প্রচ্ছদ বন্দি মুক্তিযোদ্ধার হাহাকারে;
আজ দুর্বল পায়ে পেডেল ঘুরানো চক্রাকারে;
স্বাধীনতা তুমি আছো বলেই;
অস্ত্র হাতে আমার সন্ত্রাসী আচরণ;
আমি পাখির মতো জীবন হাতের মুঠোয় নিয়ে
অট্টহাসি দিয়ে দুনিয়া কাঁপাতে পারি;
স্বাধীনতা আজ বেহুলার বাসরে;
হাজারো লক্ষিন্দরকে ঢাকে;
আজ অন্নহীন শিশু রাস্তায় পড়ে থাকে।
স্বাধীনতা তুমি আছো বলেই
আমি রাজাকার; আমি সমাজের অংশীদার;
আমি উত্তাল-নৃত্যে-আছি সম-বৃত্তে;
থু-থু ফেলা পোষ্টারে দেখেও আমি ঘৃনিত নই।
স্বাধীনতা আজ বাবার কবরে গজিয়ে উঠা ঘাস
স্বাধীনতা আজ নেশার সাগরে পুত্রের বসবাস;
তবুও স্বাধীনতা মায়ের আচঁলে খুজে হারানো ছেলের আদর;
পরাধীনতার শৃংখলে খুজে বেড়াই স্বাধীনতার চাদর।
==========================

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



