মানুষ হবার খুব সাধ ছিল আমার
ছেলেবেলায় বুড়ো লালু কাকা যখন
বলতেন 'মানুষ হও বাজান মানুষ হও'
আমার খুব মানুষ হতে ইচ্ছে করতো
আমি আমার সমস্ত চাওয়া দিয়ে
মানুষ হতে চাইতাম।
লালু কাকা আজ আর নেই...
খুব জানতে ইচ্ছে করে, তুমি কি খুব
মানুষ ছিলে কাকা?
যারা মানুষ হয়,তারাই কি মানুষ হবার
কথা কয়?
জানো কাকা -এখননা কে..উ আর
মানুষ হবার কথা বলেনা।
আজকাল বাবা বলেন'ডাক্তার হও'
মা বলেন ব্যরিস্টার নাহয় ইঞ্জিনিয়ার
তোমার মত এখন আর কেউ
মানুষ হবার কথা বলেনা..........
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


