সকালটা আমার খুবই প্রিয়
এক চিলতে আলোর আশায় আমি
ভেজা চোখে চেয়ে থাকি সকাল পানে
প্রেমময় সকালের প্রতিক্ষায় নির্ঘুম রাত কাটে
সকাল আসেনা একমুঠো প্রেম হয়ে
প্রেম পদ্ম হয়ে ফোঁটেনা কোন কিশোরীর হাতে
প্রতিশোধ হিংসা দ্বেষ জিঘাংসার রাত পেরিয়ে ক্রমশ
আমি একটি প্রেমের পতাকা হাতে
ছুটতে থাকি সকাল পানে
ঘুমন্ত ডুবন্ত মানুষের সম্মুখে
আমি চিৎকার করে বলি
আমি ভালোবাসি আমি ভালোবাসি
আমি ভালোবাসি সকাল সকালের রোদ
সকালের আকাশ ভালোবাসি আমি
সকালের হাসি ভালোবাসি
ভালোবাসা ভালোবাসি আমি
বেঁচে থাকা ভালোবাসি আমি
সুন্দর ভালোবাসি
মানুষ ভালোবাসি
মানুষের প্রেম ভালোবাসি আমি
প্রেমের জন্য এসেছি
আমাকে আঘাত করো
প্রেম ভালোবাসি আমি
আমাকে রক্তাক্ত করো
প্রেম ভালোবাসি আমি
আমার দিকে নিক্ষেপ করো তীব্র বিষমাখা তীর
প্রেম ভালোবাসি আমি কিশোরীর রক্তিম চোখ
চালাও খঞ্জর আমার বুকে
দীর্ণ বিদীর্ণ করো বক্ষ আমার
আমি রক্তাক্ত হবো আমায় রক্তাক্ত করো
আমায় আঘাত করো
আমায় আঘাত করো
আমায় আঘাত করো
আমায় আঘাত করো
আমায় আঘাত করো..........
প্রেম চেয়ে মরণ পাওয়া কোন বালকের উদ্দেশ্যে
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১০ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



