somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন পরিচিত হই

০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন পরিচিত হই
এই যে উনি হচ্ছেন আমাদের দেশের কৃতি সন্তান
কয়েকবারের সফল মন্ত্রী
সামান্য গরুচোর হতে আল্লাহর রহমতে তিনি
আজকের এই অবস্থানে এসেছেন।
উনার ছেলেমেয়েরা অবশ্য সবাই দেশের বাহিরে
লন্ডন আমেরিকায় ওরা ভালোই আছে।
দেশের বাহিরে উনার কয়েকটি ব্যাংক একাউন্ট আছে
ও গুলোতে নিয়মিত টাকা পাচার চলছে।
আর তিনি হচ্ছেন আমাদের একজন অন্যতম বিশিষ্ট নেতা
এককালের গ্রাম্য মোড়ল অথচ উনাকে আমরা সামনে মন্ত্রীর আসনে দেখতে চাই।
কেননা উনার গৌরবময় অতীত আমাদের মুগ্ধ করেছে
সংখ্যালগুদের জায়গা জমি দখলে উনি ছিলেন উস্তাদ লোক
বদ লোকেরা উনার গ্রামের বাড়িকে এখনো ঠাকুর বাড়ি হিসেবে চিনে
তাছাড়াও তিনি বড় রসিক মানুষ
চিতা দখল করে খনন করেছেন চিতা দিঘি
আহা কী সুন্দর চিতাদিঘির মাঝখানের আইল্যাণ্ড
ওখানে মাঝেমাঝে আমরা ফূর্তি করি,সাথে থাকে মেয়ে এবং রঙ্গিন পানি।
আর এই যে দেখেন মাশায়াল্লাহ হাজী সাবের কী সুন্দর দাঁড়ি
উনার অপকর্মের বীরত্বগাথা এতই জ্বলজ্বলে যে হজটা ছিল জরুরী
উনি আমাদের রাজধানীর অন্ধকার জগতের সুলতান
ইনাদের কল্যাণে আলহামদুলিল্লাহ!
আমাদের দলীয় ফাণ্ড অনেক সমৃদ্ধ।
আর এই যে এয়াংম্যান তিনি আমাদের নবরাজ ছাত্রনেতা
তার পারফরমেন্সে আমরা সবাই যারপর নাই খুশি
আদর করে তাকে ডাকি মাদক সম্রাট
বেশ্যালয়গুলো অবশ্য সেই দেখে
বিরোধীদের ঠ্যাংগাতে তার তুলনা নাই।
আর ওই যে হলরুম লোকে গিজগিজ করছে
ওরা আমাদের সারাদেশের বাছাই করা চরিত্রহীন ছাত্রনেতা
টেন্ডারবাজি ,চাঁদাবাজি,মাদকব্যবসায় আর জমিদখলের রাজত্ব ওরা ভালোই চালাচ্ছে।
দারুন নেটওয়ার্ক আমাদের।
দোয়া করি আল্লাহ এদের সাহায্য করুন যেন আমদের সুযোগ্য উত্তরসুরী হতে পারে।
আর দেশের জনগন দেখছেন না?
তারা হলেন আমদের ভাগ্যবিধাতা
ওরা আছে বলেই আমরা আছি।
একবার কি হয়েছে জানেন
আমরা একজন ভালো মানুষকে অন টেষ্ট নমিনেশান দিয়েছিলাম
কিন্ত্ত কি আশ্চর্য!জনগন তাকে বলল ভোদাই
এই লোককে ভোট দিমুনা,এই লোকের হেডেম নাই
তারপর থেকে আমাদের দলে হেডেম ছাড়া লোক নাই।
পরিচয় পর্ব শেষ চলেন এবার মাল খাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:৩৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×