আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ 

এক নৈশ ভোজনের ইতিকথাঃ

২১ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:১০

নিরব কয়েকটি মূহূর্ত কাটার পরে
তুমি বললে শয্যা রচনা কর
গভীরতর সমুদ্র তলে
আমি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রে
রচনা করলাম ফুল শয্যা
কোথায় তুমি বধূ হে আমার?

বিবর্তনে বহুযুগ কেটে গেলো তুমি এলে না...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

কিছু কাল থাকুক দূরে সভ্য চারপাশ

০১ লা ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৩৮

আমাকে বিরক্ত ক'রো না-
এইখানে আমি বসেছি তপস্বায়
আমার তপোবন করেছো উজাড়
বহু আগে,শুধু এইটুকু বৃক্ষ ছায়া
নিও না'কো কেড়ে;

আমাকে স্থির হতে দাও আরো একটু
আরো একটু নিয়ন্ত্রিত হতে দাও...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে

নক্ষত্র পোষা আঁধার

১৪ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৯

এই অন্ধকার গুহা কুটিরে কত জন্ম রেখে এসেছি উত্তরে।
দেয়ালের গায়ে এঁকে রাখেনি কেউ সেই সে শত নিশি যাপনের ইতি নিশান,
খোঁদে নাই তো লক্ষ্মীমন্ত পদ ছাপ কোনো! হাতি ঘোড়া সুখ-সারি!

নক্ষত্র কৃপায় স্পর্শ পায়নি পায়ে ধান-দূব্বো-ঘিতে, অম্র পত্র-পল্লব দেয়নি তো ঘটে
জ্বলেনি বোধ হয় তাই সে অভিমানে জন্ম স্মৃতির শিখা ধরে শিয়রে।।

কল্পনায় রচি......

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

পথ পরিক্রমা

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ২:১৬

একদিন আমার স্বপ্ন ঘুড়ির সুতো
ছিড়ে গেলে, আমি রয়ে যাই পশ্চিমে!

দক্ষিণের হাওয়ায় আরো দূর কিছু
ভেসে গেলে পরে, বৃষ্টি জল-কণা
গায়ে ধরে রেখে, যায় সে পূবে;

পূবালী রোদে ডানা মেলে ধরে...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

কবির প্রদোষকাল

০৯ ই মার্চ, ২০১১ রাত ৩:৫৭

এক জন্মান্ধ কবি আর কি লিখতে পারে অন্ধকারের বৃত্ত ভ্রমণ ছাড়া?
কেমন করে লিখবে সে, পাহাড়ের ঢাল বেয়ে উঠে যাওয়া খাঁড়া পথ কতটা উচ্চতা ছুঁয়েছে!
কেমন করে লিখবে কবি, সমুদ্র যে রোদনে গর্জন করে উঠে, তা কতটা গভীর থেকে উঠে আসে সৈকতে..
কোন উপায়ে জানবে কবি, ঊষার প্রথম সূর্য-কিরণ বলাকার ডানায় কতটা নেচে...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

ঝুম বৃষ্টিতে বসন্ত রাত্রি অতঃপর ঊষাকালে কিছুক্ষণ...কবি বন্ধু মতিউর রহমান সাগর এর জন্মদিনে শুভেচ্ছা।

০১ লা মার্চ, ২০১১ ভোর ৫:০৫

অন্তরে অন্তহীন বৃষ্টি পতন
তাতে মিশে যাওয়া ঝিঁঝিঁর ডাক।
গভীর ঘন রাত্রি।
টিনের চালায় শিলাজিৎ-এর গান
"ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস..
ঝরে পরতিস টিপ,টুপ টাপ গায়ে মাখতাম।"

আমি এই আধো-শীতে বৃষ্টিকে...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

দুখ ছুঁয়েছো, সুখ ছুঁয়েছো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৬

একটি বছর সাথ দিয়েছো

একটি দিনও যায়নি ফাঁকা

তোমায় নিয়ে জীবন আঁকা

একটি বছর সাথ দিয়েছো...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

বসন্ত বিষয়ক ছন্দহীন-অনুলিখন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:১৪

একটি বিকৃত সন্ধ্যা তার সমস্ত অধঃপতন নিয়ে উপহারে এলো বসন্তের তপ্ত সমীরণে..
এই তো আর ক'দিন পর লাল রঙে চক্ষুশূল হবে আমাদের বিগত বিরহকাল।
কাঠ-মাঠি খুড়ে গুবরে পোকারা পুরনো প্রশ্ন গুলো টুকরো করে সাজাতে পারে যদি আবার!
বলা হবে বিরহ অন্ত শুধু অভিসারে না হয়ে ইচ্ছা অন্ত বা মৃত্যুতেও এসে ঠেকতে পারে।
ঠোঁটে যদি...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে

দাহ্য-কালের প্রলাপ

২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:৪১

গ্রহের ফেরে
বিষকাঁটা জন্মাবধি বিঁধে রয়েছে পায়ে।
দ্বিমুখী পথ প্রতি পদে, আমি কোন পথে পা বাড়াই
কোন শূন্যতাকে আপন করে রাখি নিদ্রাহীন পূর্ণিমায়
নির্জন অরণ্যে নির্বাসনের কালে?

আপদ ধর্ম বানী নিয়ত যদি আমিই শুনি
শুদ্ধতা কণ্টকময় যদি হয়, তবে কি দূষিত নয় সময়?...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে

জীবন যাপন

২০ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৪:১৬

ক্ষমা করি না
অথবা বলা যায় করতে পারি না!
না!পাপ থেকে আমিও বেরুতে পারি না,
বলা যায়, পারা যায় না! অথবা চাই না।
তবুও বড় তিক্ত-বোধ জেগে থাকে নিত্যদিনের এই জীবন যাপনে
সমস্ত অস্তিত্ব জুড়ে এক ভাল মানুষের বিচরণ
বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে দিনকে দিন।
না! পরাজিত হই না তবুও তার কাছে ।...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১২০৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিয়ন্ত্রণ হীন এই আমি.........প্রতিনিয়ত ঠকে যাই নিজেরই কাছে!





© মলয় দাস
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫৭টি
  • মন্তব্য করেছেন: ২৪০৯টি
  • মন্তব্য পেয়েছেন: ১৯২৫টি
  • ব্লগ লিখেছেন:  ১ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ১৫৯২১ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই