বেশ কয়েকদিন পোষ্ট দেওয়া হয় না, মন টা ভাল যাচ্ছে না। ভাবলাম আজ একটা পোষ্ট দেই নতুন লেখা কিছুই নেই, লিখতেও ইচ্ছে করছে না কিছু। সত্যি বলতে শূণ্য অনুভুতিতে আছি। তো! পুরাতন খাতার কাছে হাত পাতলাম।খাতা খুলতেই এমন একটি পৃষ্ঠা বেড়ুলো যে হাসতে হলো অনেকক্ষণ।
লেখাটি ছিল আমার এক বন্ধু লিখে দেয়া একটি প্রেম পত্র। অবশ্য এটাকে প্রেম পত্র বলা যায় না। এটা ছিল একটি গলে পড়া প্রেমের হাফ কবিতা। যাইহোক, আমার বন্ধুটি প্রেমে পড়েছিল, মোবাইল-প্রেম। ২০০৬ এর কথা । বেচারা বেশ কিছুদিন মোবাইলে কথা-টথা বলে বাপের পকেটে ছোট খাট একটা সিডর বৈয়ে দিয়েছিল..এর পর মেয়েটি তার ঠিকানা দিয়ে বলেছিল একখানা প্রেম পত্র সাথে ছুবি পাঠাতে। তো বেচারা আমাকে ধরে বলে, দোস্ত আমাকে একটা প্রেম পত্র লিখে দে।
এদিকে আমার জীবনে প্রেমপত্র লেখার অবকাশ তখনো আসেনি আমার কোন অভিজ্ঞতাও নেই। শেষে বললাম শোন, বড় জোড় টেনেটুনে একখানা না হয় হাফ কবিতার চেষ্ট করে দেখতে পারি কিন্তু আমাকে তোর প্রেমের বিস্তারিত বলতে হবে। এর পর যাইহোক প্রেম পত্রের নামে যা লিখেছিলাম আপাদের সাথে শেয়ার করলাম। দেখুন তো আপনাদেরও একটু হাসি পায় কি না!!
ওগো কর্ণ প্রিয় মধু কন্ঠি
প্রিয় প্রিয়ংবদা বেবি.............( বন্ধুর প্রেমীকার ছ্দ্য নাম )
এ জীবনে ২১'শের সব সঞ্চয়
তোমার অধরে হারিয়েছি সবই।
ওগো তুমি লজ্জাবতী লতা
তোমার সাথে সারা জীবন
মোবাইলেই কি বলিতে হবে শুধু কথা?
ওগো তুমি আমার স্বপ্ন বাসরের মধু মিতা!
তুমি আমার অন্ধকার জীবনের-
প্রথম প্রভাতের সবিতা।
তোমার সাথে হবে না কি গো দেখা?
ওগো মিতা!
আমারে বেঁধেছ তুমি,
দিয়ে তোমার লাবণ্য লতা।
ওগো বন্ধু মিতা!
যদি আমি হই রাম
তুমি কি গো হবে না সিতা?
[ছবি:ইন্টারনেট]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


