দক্ষিণ এশিয়ায় ২০১৫ সালে ক্ষুধার্তের সংখ্যা অর্ধেকে নেমে আসবে। বাংলাদেশেও তাই হওয়ার কথা। এই উদ্যোগ জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় ক্ষুধার্তের সংখ্যা অর্ধেকে যে নামবে না তা নিশ্চিত হওয়া গেছে বুধবার প্রকাশিত একটি প্রতিবেদন দেখে। জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ২০১০ সালের ওই প্রতিবেদনেও এই রকম হতাশা ব্যক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ক্ষুধার্তের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার কথা থাকলেও এরই মধ্যে এ সংখ্যা আরো বেড়েছে। সর্বগ্রাসী ক্ষুধা লক্ষ্যমাত্রা থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে দক্ষিণ এশিয়াকে।
১৯৯০ সালেও যত শতাংশ মানুষ ক্ষুধার্ত ছিল ২০০৫ থেকে ২০০৭ সালেও সে রকমই রয়ে গেছে। অর্থাৎ গত দুই দশকে এক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি।
২০০৭ সালে এসে দক্ষিণ এশিয়ার ক্ষুধা পরিস্থিতি আরো খারাপ হয়েছে বলেই প্রতিবেদনে বলা হয়েছে। ১৯৯৮ সালে যেখানে বেকার ছিল ৫৭ শতাংশ, ২০০৯ সালে এসে সে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
২০০৮ এবং ২০০৯ সালে বিশ্বে খাদ্য পরিস্থিতি ভালো থাকলেও এই সময়ে খাদের দাম বৃদ্ধি, বেকারত্ব ও আয় কমেছে। যে কারণে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
আহা ক্ষুধা, আহা মুক্তি, আহা ক্ষুধামুক্ত দেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।