প্রবাদ আছে 'If a man is happy then that,s just an individual but when a women is happy then that means the whole family is happy' অর্থ্যাৎ কোন পরিবারে যদি একজন পুরুষ সুখি হয় তখন তাকে এককভাবে সুখি বলা যেতে পারে অপরপক্ষে একজন নারী যদি সুখি হয় তবে বলা চলে পুরো পরিবারই সুখী। তাই পরিবারকে সুখী করতে নারীকে সুখি করার প্রচেষ্টা মানুষের অনন্তকাল থেকে চলে আসছে। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীকে সন্তুষ্ট করতে নির্মাণ করেছিলেন পৃথিবীর সপ্তাচার্যের একটি 'তাজমহল'। স্ত্রীকে সন্তুষ্ট করার এ ধরণের হাজারো প্রচেষ্টা আমারা ইতিহাস থেকে পাই। আবার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে পৃথিবীতে বিভিন্ন বিপর্যয় বা রক্তক্ষয়ী হানাহানি/যুদ্ধবিগ্রহের ঘটনাও কম নয়। হযরত আদম আঃ তার প্রিয়তমা সঙ্গিনী হযরত হাওয়া আঃ কে সন্তুষ্ট করতে গিয়ে 'গন্ধম' খেয়ে বিতারিত হয়েছিলেন সুখ-শান্তির সর্বোচ্চ স্থান 'জান্নাত' থেকে। তবে স্ত্রী কে সুখি করার এ প্রচেষ্টা পুরুষদের অনন্তকাল ধরে ফলাফল যাই ঘটুক না কেন। তবে সম্রাট শাহজাহানের মত তাজমহল নির্মাণ করে স্ত্রীর ভালবাসা পাবার সার্মথ্য যে পৃথিবীতে আর কারো নেই একটি 'তাজমহলই' তার প্রমাণ। তবে আপনি 'তাজমহল' নির্মাণ ছাড়াও আপনার প্রিয়তমা স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন বিভিন্নভাবে সদাচারনের মাধ্যমে- যা আপনার পরিবারকে করে তুলবে অনাবিল শান্তির আবাসস্থলে। এ ধরণেরই ১০০টি সহজলভ্য উপায় সকল পুরুযের জ্ঞাতার্থে নিবেদন করছি-
১। স্ত্রীকে সুন্দর নামে ডাকুন যে ডাক শুনতে সে পছন্দ করে।
২। যখনই স্ত্রীর সাথে দেখা হবে তাকে সাদর সম্ভাষণ জানান।
৩। সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি স্ত্রীর নিকট প্রকাশ করবেন না।
৪। কর্মস্থল থেকে ফেরার পর কর্মস্থলের যাবতীয় ঘটনা/কর্মব্যস্ততা প্রকাশে বিরত থাকুন।
৫। সমস্ত ব্যাপারে উদারতার পরিচয় দিন।
৬। স্ত্রীর দিকে তাকান ভালবাসা আর সহাস্যে।
৭। স্ত্রীর সাথে রাগ/ক্রোধ ইত্যাদি পরিহার করুন। কারন রেগে গেলে তো হেরে গেলেন।
৮। স্ত্রীর দূর্বলতা গুলোর সমালোচনা না করে এগুলো মেনে নেয়া অথবা সংশোধনের চেষ্টা করুন।
৯। স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনুন।
১০। তার পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবদের সাথে সদ্বব্যবহার করুন।
------------------------------------------------------ চলবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



