আওয়ামী লীগের সোনার ছেলেরা দিন বদলে যথেষ্ট ভূমিকা রাখছে। ঢাবিতে তাদের আধিপত্য বিস্তারে তারা যথেষ্ট পারদর্শিতার স্বাক্ষর রাখছে। গতকাল ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক ও অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ ইলিয়াসকে গাছের সাথে বেঁধে রাখার হুমকি দিয়েছে আওয়ামী দিন বদলের কর্মীরা।
গতকাল রাত ৮টার দিকে ঐ শিক্ষকের গাড়ির পথরোধ করে দাঁড়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদন খাইরুল হাসান জুয়েল। হলের সেলুনের সংস্কারে কত টাকা খরচ হয়েছে এবং এ কাজ করার আগে তাদের জানানো হয় নি কেন এ ব্যাপারে ঐ শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি এ ব্যাপারে হল প্রভোস্টের শরনাপন্ন হবার পরামর্শ দেন। আর তাতেই চটে যায় সেই পাতি নেতা। অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে ঐ শিক্ষককে ধাক্কা মারে সেই নরাধম নেতা!
নির্যাতিত ঐ শিক্ষক কান্নাবিজড়িত কণ্ঠে জানান, শিক্ষকতার জীবনে এমন লাঞ্ছিত হওয়ার চেয়ে শিক্ষকতা ছেড়ে দেয়া অনেক ভালো।
এ ব্যাপারে ঐ ছাত্রনেতার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সে জানায়, এটা নাকি তার অধিকার!
শিক্ষককে অপমান করার অধিকার কি আসলেই আছে কোনো ছাত্রের??
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



