আমার প্রিয় পোস্ট
- একটা দুইটা তিনটা চড়ুই - সমুদ্র কন্যা
- মহানবী (সাঃ) কে নিয়ে কিছু কথা এবং কার্টুনিস্ট আরিফের দুর্ভাগ্য। - নরাধম
- পোকার বসতি - ফারা তন্বী
- সপ্তর্ষীমন্ডল ঝুলে আছে প্রশ্নবোধক হয়ে - সমুদ্র কন্যা
- শূন্যতা আর এক শালিকের গল্প - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- কবিতাদলঃ খয়েরি পাখিদের আজ বাড়ি ফেরার তাড়া নেই - অমিত চক্রবর্তী
- প্রফুল্ল চিন্তার ফড়িং - আন্দালীব
- জন্ম স্তুতি - আকাশ অম্বর
- Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি - ইঊসুফ সুলতান
- মৃত্যুকালে তার বয়স ছিলো তিনশত ছেষট্টি দিন - পাপতাড়ুয়া
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- Our Attitude Defines Life - সোহেল সি এস ই
- মৃত্যু ছাড়া কিছুই নয় - আকাশ অম্বর
- গল্প : রাত - ইশতিয়াক অাহমেদ
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ২য় পর্ব - রাগ ইমন
- আমার কালেকশনের যত প্রোগ্রামিং ইবুক
- রোবোটিক্স
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- বার্লিন থেকে কোপেনহেগেন: জলবায়ু পরিবর্তন নিরোধে গৃহীত পদক্ষেপসমূহ - ফারা তন্বী
- টুইট, টুইট, টুইটার (কি করে টুইটার ব্যবহার করবেন) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন ও নতুন কল্পগল্প সমগ্র - আমড়া কাঠের ঢেকি
- অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি - তানভীর চৌধুরী পিয়েল
- বড় মানুষদের পুচকি কালের ছবি। - টিনটিন`
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ফটোগ্রাফির প্রথম পাঠ - ফয়সাল আকরাম
- ছন্দ নেই অর্থ নেই চার - সাদা কালো এবং ধূসর
- ঈদ উপলক্ষ্যে বিশেষ সঙ্গীতানুষ্ঠান! - হাসান মাহবুব
- পংত্তিমালা - আহমেদ রাকিব
- দলছুট সঞ্জীব — স্মৃতি রোমন্থনে - তাজা কলম
- অনুবাদ: বব ডিলান এর গান A Hard Rain's A-Gonna Fall - নির্ঝর নৈঃশব্দ্য
- লিলুয়া বাতাস এবং ভাবনার দুই পরী........ - সুলতানা শিরীন সাজি
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- যে ছবিগুলো বার বার দেখতে হবে, সবাইকে ... - অনন্ত দিগন্ত
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- আমার এক চিলতে বারান্দায় টুকরো হয়ে যাওয়া সূর্য আর একটা রঙধনুর গল্প - রুবাইয়াত ইসলাম সাদাত
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- যাপিত জীবনের টুকরো চিত্র এবং তা থেকে উপনিত অনুসিদ্ধান্ত সমূহ - কঁাকন
- অপরবাস্তব-৪ এর জন্য ব্লগারদের লেখা মনোনয়নের আহবান - অপ্সরা
অতঃপর প্রমানিত হইলো - ইহার নাম কুত্তা দৌড়ানী
- অনন্ত দিগন্ত
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- আমাদের সামু আমাদেরই আড্ডা ।আমাদের মন্দে আসবেই একদিন ভালো ।আপনাদের পরামর্শ সাদরে গৃহীত ।সবাই কে ধন্যবাদ - নিবিড়
- তাজা কলমে লিখলাম কত শত না বলা কথা...................আমি এক স্বপ্নকথক - ফারা তন্বী
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- আমি..............নাকি আমার ভালবাসা?? - ফারা তন্বী
- এক মৃত্যুপথযাত্রীর উদ্ধৃতি... - ভেবে ভেবে বলি
- আহ্ নারী ! ওহ্ নারী ! উফ্ নারী ! ... ... ... হায় নারী !!! - আইরিন সুলতানা
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- সোয়াইন ইনফ্লুয়েঞ্জা এ এইচ১এন১/০৯: যা কিছু জানা জরুরি (পর্ব ১) - বিবর্তনবাদী
- পাথুরে ছড়ার জলে, পাহাড়প্রেমী চলে..... - দ্যা ডক্টর
- জরুরি রক্তের সন্ধান - মহসিন০৮
- ফারিনের গল্প (৪): আমি ভবিষ্যৎদ্রষ্টা Cassandra, কেউ শোনে না আমার কথা - ম্যাভেরিক
- *মুভি গাইড* মুভি রেটিং: জুলাই-আগস্টে দেখা মুভি - সাইফ সামির
- The Death of English (LOL), Age, sex, location>> ASL, hru >>>> How Are You ? , Fuck You >>> fuk u , Girlfriend >>> gf , Great >>> Gr8, No problem >> np - বিপ্লব কান্তি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- 2টা অসাধারন রেপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট - স্স্পরসের বাহিরে
- Illusions কালেকশন। (সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে দেখেন। মাথা ঘুরলে তার জন্য আমি দায়ী নই।) (পোস্টে অনেকগুলো ছবি আছে। লোড হতে সময় লাগতে পারে।।।) - তাজুল ইসলাম মুন্না
- Dan Brown ৪টি বিখ্যাত ও সংগ্রহে রাখার মতো উপন্যাসের PDF ভার্শন ডাউনলোড করুন - নাফিস ইফতেখার
- কিভাবে করবেন ডিজিটাল পড়ালেখা, - ফিফথ্নিক
- সিনিয়র ব্লগারদের বলছি.............. - ভাবের অভাব
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- একটি উত্তরাধুনিক কবিতা রচনা-প্রক্রিয়া [কবি ও কাব্য সমালোচকদের মতামত সাপেক্ষে] - ম্যাভেরিক
- অন্ধকার - সাদা কালো এবং ধূসর
- পিঙ্ক ফ্লয়েড অথবা সীড ব্যারেট অথবা বাইক! - ছন্নছাড়ার পেন্সিল
- সিগারেট। এলার্জি। মুক্ত করুন নিজেকে। - চয়ন
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট!
- নাফিস ইফতেখার
- মহাকাশ গবেষণা :: SETI@home কিভাবে কাজ করে। - অমাবশ্যার চাঁদ
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-৪ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- তেলরং এ ছবি আকা। - ডিমওয়ালা
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- উইন্ডোজ এক্সপি'র A-Z কমান্ড লাইনের কমান্ড ইন্ডেক্স !! বর্ণনা সহ !! - পাপী
- A Tribute to M.J - রানা
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- Craagle দিয়ে খূজে বাহির করুন যেকোন সফটওয়্যারের ক্র্যাক/সিরিয়াল নাম্বার(জটিল জিনিস) - ত্রিকাল
- রাত আর গিটারের টুংটাং - রুবাইয়াত ইসলাম সাদাত
- যখন কেউ নেই পাশে, তখনই নিজেকে খুঁজে পাই:: লোনস্টারের মাউন্টেইন - রুবাইয়াত ইসলাম সাদাত
- ওয়াইম্যাক্স এনাটমি: পারলে থিসিস করেন, পারলে ননটেকীরাও পড়বার পারেন! - উদাসী স্বপ্ন
- সুদীর্ঘ ভিডিও যদিও ক্লাসিকাল পর্যায়ের শিক্ষনীয়। - তানজু রাহমান
- কোন ব্লগার কি ধরণের বিষয় নিয়ে পোষ্ট দেন, আসেন একটা জরিপ চালাই
- লুলুপাগলা
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- নিঝুম রাতের সুরের পরী - রুবাইয়াত ইসলাম সাদাত
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়) - ক্যানন কার্ণেগী
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (ছয়) - জেমিনি
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় রেসিডেন্ট ভাঁড়
- নাফিস ইফতেখার
- উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে - মাহমুদ সিএসই
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন
১৩ ই জুন, ২০০৯ দুপুর ২:২৪
![]()
আপনি আপনার চিরুনী কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, দরজার চাবি যে বাসায় ঢুকে কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, এক রুম থেকে আরেক রুমে এসেছেন কিছু নেবার জন্য কিন্তু কি নেবার জন্য এসেছেন আর মনে নাই.. এ ধরনের সমস্যার মুখোমুখি আমরা প্রায়শই হয়ে থাকি।
কেউ কেউ বলে থাকেন আমার মেধা কম, যা পড়ি সব ভুলে যাই, তাদের জন্য একটি চ্যালেঞ্জ জানাতে চাই। হ্য়তো অনেকের অভ্যাস, পরিবেশ, প্রতিবেশ, অধ্যবসায়, মনোযোগ প্রভৃতি কারনে মুখস্ত করার প্রবণতা বেশি।
কোন কিছু মুখস্ত করা বা মস্তিস্কে কপি/ পেষ্ট করার জন্য যে পূর্বশর্ত রয়েছে তা হল মনোযোগ কোন কিছু মনে রাখতে গেলে অবশ্যই তার প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। আর আপনার মনোযোগ বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে অনুশীলন করতে হবে।
আজ আপনাদের জন্য একটি ট্রেইনিং উপস্থাপন করব-
কিভাবে সব কিছু মনে রাখবেন
ব্রেইন আমাদের সবারই আছে, কিন্তু সমস্যা হলো আমরা সবাই এ জিনিসটার ক্ষমতা সম্পর্কে অবগত নই, আমাদের মস্তিস্ক আমাদের জন্য অসীম তথ্য ধারনের ক্ষমতা রাখে এবং ধারন করে, আমরা এর খুব ক্ষুদ্র অংশ্যই সঠিক কাজে ব্যাবহার করি।
মানুষের সফলতার একটাই গোপন রহস্য সেটা হলো 'সচেতনতার সাথে কঠোর অনুশীলন' আমরা বীজ রোপন ছাড়া গাছের আশা করতে পারি না, আগাছা আশা করতে পারি।
মার্ক টোয়েন বলেছিলেন "সবাই কেবল কপালের দোষ দেয়, কেউ এটার পরিবর্তনে কিছু করে না" আসলে আমরা অনেকে হয়তো মস্তিস্কের সঠিক ব্যাবহার করতে চাই.. কিন্তু উপায় জানি না।
আসুন ভুমিকা ছেড়ে শুরু করি...
আচ্ছা বলুন তো ট্রাফিক সিগনালের সবচেয়ে উপরে কোন লাইট টি থাকে? সবুজ নাকি লাল? মনে করুন আপনি একটি কুইজ প্রতিযোগিতায় বসে আছেন এবং আপনাকে সঠিক উত্তরটিই দিতে হবে - লাল নাকি সবুজ? জানি, খুব কমই আপনারা উত্তরটি সঠিক ভাবে দিতে পারবেন।
আমরা সবসময় রাস্তার সিগনাল গুলো দেখি কিন্তু এখানেও যে ব্যাপার কাজ করে সেটা হলো মনোযোগ আমরা আসলে সব কিছু দেখি কিন্তু লক্ষ্য করি না।
ট্রাফিক সিগনালে লাল সবসময় উপরে থাকে এবং সবুজ থাকে সবার নিচে..আর হলুদ বলার অপেক্ষা রাখেনা মাঝখানে থাকে।
আরেকটা প্রশ্ন : আচ্ছা বলুন তো আমাদের দশ টাকার নোটে কোন কোন স্থাপনার ছবি আছে যেকোন একটা বলতে পারলে আপনি পাশ।
আমরা দশ টাকার নোট সব সময় ব্যাবহার করি কিন্তু লক্ষ্য করি না যে আসলে কি কি আছে এতে।
দশ টাকার নোটে একপাশে থাকে বায়তুল মোকাররম মসজিদ, অপর পাশে জাতীয় সংসদ ভবন।
আসুন দেখি ব্রেন কিভাবে ঘটনা/স্মৃতি সংরক্ষন করে আমাদের ব্রেন আমাদের চোখে যা স্বাভাবিক সে রকম কিছু ধারন করলেও পর্যাপ্ত গুরুত্ব না পেলে মুছে দেয়। সাধারনত অস্বাভাবিক কিছু ব্রেনকে বেশি আলোড়িত করে এবং তা স্থায়ী সংরক্ষন সম্ভব হয়। আপনি আপনার ছোট বেলার কোন একটা দুর্ঘটনা,মজার, অথবা মধুর স্মৃতির কথা ভাবুন দেখবেন আপনার চোখের সামনে পরিস্কার ভেসে উঠছে সেই ঘটনা, কিন্তু আপনি যদি কাল দুপুরে কি দিয়ে ভাত খেলেন মনে করতে চান হোচট খেতে হবে কারন এটা একটা একটি স্বাভাবিক ঘটনা।
একারনেই আমরা কোন কিছু চাবি,চিরুনী ইত্যাদি খুঁজে মরি কারন আমরা যখন এগুলো নিয়ে কাজ করি তখন এগুলোর দিকে গুরুত্ব দিই না।
আপনার ব্রেনকে একটু টাইট দিলেই (প্রশিক্ষন) দিলেই সব মনে করতে পারবেন যে কোন কবিতা, নোট, আর্টিকেল হুবহু বলে দিতে পারবেন এমন কি অংকের ক্যালকুলেশন আপনি ক্যালকুলেটরের থেকে দ্রুত করতে পারবেন। মনে কইরেন না এই পুষ্ট পরার সাথে সাথেই সব পারবেন। আপনাকে প্রচুর সচেতনতার সাথে অনুশীলন করতে হবে। একটি প্রশিক্ষিত ব্রেন কোন কিছু ভোলে না। আপনাকে যেটা করতে হবে আপনার ব্রেনের উপর আপনাকে আস্থা রাখতে হবে। তাহলেই প্রয়োজনে সে সাড়া দেবেই।
মনোযোগ দিয়ে তো সব কিছু মস্তিস্কে ঢুকানো হলো এখন তা প্রয়োজনে বের করব কেমন করে?
যারা প্রোগামার তারা কোন একটি মডুইউল ফাংশনকে যেভাবে কল করে ব্রেন থেকে তথ্য অনেকটা সেভাবে আমরা কল করব।
ননটেকীদের বলছি আপনি একটি ড্রয়ারে যদি লেবেল দিয়ে ফাইল সাজিয়ে রাখেন তাহলে লেবেল দেখেই আপনি প্রয়োজনীয় ফাইল টি বের করতে পারবেন।
আমরা আমাদের ব্রেন থেকে অনেকটা সেভাবেই তথ্য বের করব।
প্রথম অধ্যায়ে যাবার আগে,
অনুশীলন -১
এখানে ১৫ টি বিভিন্ন জিনিসের নাম দেয়া আছে- আপনারা মুখস্ত করার চেষ্টা করুন-
বই, অ্যাসট্রে,গরু, জামা, দিয়াশলাই, শেভিং রেজর, আপেল, মানি ব্যাগ, কড়াই, ঘড়ি, চশমা, দরজার নব, বোতল, সোফা,জীবানু।
মুখস্ত শেষে একটি কাগজে না দেখে লিখুন এবং অবশ্যই যেভাবে সাজানো আছে সেভাবে, দেখুন তো কয়টি উত্তর সঠিক হয়েছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর, ৩০ এর মধ্যে কত পেলেন দেখুন।
বিঃদ্রঃ লেসনের কোন অংশ স্কিপ না করার জন্য অনুরোধ করছি।
প্রথম অধ্যায় - লিংক সিস্টেম বা গিট্টু পদ্ধতি
"একজন মানুষের আসল সম্পদ হলো তার স্মৃতি শক্তি, যার থাকার কারনে সে অনেক ধনী, না থাকার কারনে সে গরীব" -- আলেক্সান্ডার স্মিথ
লিংক মানে হলো সংযোগ সাধন।আপনারা এখন থেকে সব কিছু এমন ভাবে মুখস্ত করতে পারবেন যা আগে সম্ভব হয়নি। কারন আপনার মস্তিস্ক প্রশিক্ষিত হতে যাচ্ছে।
আসল মুখস্তকরনের আগে আমাকে যে কথা বলতেই হচ্ছে তা হলো- একটি প্রশিক্ষিত মস্তিস্ক সব কিছু ধারন করবে মানসিক ছবি ধারনকে কেন্দ্র করে। আর আপনি কোন কিছু মুখস্ত করার আগে যদি অস্বাভাবিক ছবি কল্পনা করেন সেটা হতে পারে হাস্যকর অথবা ভাংচুর টাইপের, হরর যা খুশি কিন্তু শর্ত হলো স্বাভাবিক হইতে পারবে না। আমি আপনাদের হাস্যকর কল্পনা করে দেখাবো।স্বাভাবিক ভাবে হাত দিয়া খাইলে কল্পনায় খাইতে হবে পা দিয়া এই টাইপের। আপনি যদি এ কাজটি অর্থাৎ কল্পনা ঠিক মতো করতে পারেন তাইলে আপনার ৫০% মুখস্ত কমপ্লিট।
এখন কাজ হলো খালি লিংক বা সংযোগ করা- উপরের অনুশীলনী ১ থেকে আমি দেখিয়ে দিচ্ছি -
বই, অ্যাসট্রে,গরু, জামা, দিয়াশলাই, শেভিং রেজর, আপেল, মানি ব্যাগ, কড়াই, ঘড়ি, চশমা, দরজার নব, বোতল, সোফা,জীবানু।
প্রথমে আছে 'বই' মনে মনে একটা বইয়ের ছবি কল্পনা করুন শুধু 'বই' শব্দটার দিকে খেয়াল দিবেন না বইয়ের ছবি কল্পনার দিকে পূর্ণ মনোযোগ দিন হতে পারে এটা আপনার কোনো পছন্দের বই, তবে যা কল্পনা করবেন অবশ্যই অনেক বড় করে অস্বাভাবিক করে কল্পনা করবেন যেমন চারতলা বাড়ি সমান বই।
এখন পড়ের শব্দ হলো অ্যাসট্রে এখন আপনার কাজ হলো বইয়ের সাথে অ্যাসট্রের সংযোগ ঘটানো কল্পনা করুন চারতলা সমান বইয়ের প্রতি পাতায় হাজার হাজার অ্যাসট্রে তা দিয়া খালি কলের চিমনির মত ধুয়া উড়তেছে। যা কল্পনা করবেন অবশ্যই বেশি বেশি।
যদিও আমার লেখা অনেক আপনার কল্পনা করতে লাগবে এক সেকেন্ডের শত ভাগের এক ভাগ সময়ে
তার পরের শব্দ গরু, এখন আপনাকে গরুর সাথে অ্যাসট্রের সংযোগ করতে হবে,
কল্পনা করুন একটি হাতির সমান গরু চুরুট খেয়ে অ্যাস ফেলছে অ্যাসট্রেতে।
গরুর পরে জামা- কল্পনা করুন একটি হাতির সমান গরু, রঙচঙা জামা গায়ে দাত কেলিয়ে ফটোসেশন করছে..
জামার পরে দিয়াশলাই- কল্পনা করুন একটা ইয়া বড় দিয়াশলাইয়ের বাক্সে হাজার হাজার জামা রাখা আছে..
দিয়াশলাইয়ের পরে শেভিং রেজর, শেভিং রেজরের পরে আপেল, আপেলের পরে মানি ব্যাগ, ........ জীবানু আপনি আপনার নিজের মত করে কল্পনা করুন।
মনে রাখবেন যাই কল্পনা করুন না কেন তা যেন অনেক বড় বা বেশি এবং অস্বাভাবিক হয়
মুখস্ত শেষে যখন মনে করবেন তখন যে সমস্যা হয় তা হল প্রথম শব্দ কি ছিল আর প্রথম শব্দ মনে থাকলেও লিষ্ট কখন শেষ হইলো এইটা বুঝা যায় না।
প্রথম যে শব্দ তার সাথে আপনার সাথে গিট্টু লাগাই দিবেন তাইলেই হয়া গেলো।
এইবার লাষ্টের জীবানুর সাথে ফাষ্টের বইয়ের গিট্টু লাগাই দেন, তাইলে আপনি বুঝতে পারবেন আপনার লিষ্ট শেষ হইছে।
(আকাশ_পাগলার প্রশ্নের পরিপ্রেক্ষিতে)
এইটা যেহেতু গিট্টু পদ্ধতি, তাই আপনাকে ৪/৫ এরকম সিরিয়াল মনে রাখতে হবে না, আপনি যেটা করবেন তা হলো খালি একটার পর একটা গিট্টু লাগাবেন, আসেন বিস্তারিত দেখাই...
প্রথমে আছে বই আপনি বইয়ের সাথে আপনার নিজের গিট্টু লাগান, বই এর পর অ্যাসট্রে, এর সাথে বই এর গিট্টু লাগান, তারপর গরু, এর সাথে অ্যাসট্রের গিট্টু লাগেন বইকে নিয়া আর কল্পনার দরকার নাই, গরুর পর জামা, শুধু জামা আর গরুতে গিট্টু লাগান, তারপর দিয়াশলাই,তারপর শেভিং রেজর,,,,,,,,,জীবানু থাকে শেষে এর সাথে আবার প্রথমের বইয়ের গিট্টু লাগান। এভাবে যে শব্দটা নতুন ঠিক তার আগের শব্দটার সাথে গিট্টু লাগাবেন।
মনে করার সময়, এমন হতে পারে যে প্রথমে কি ছিল আপনি ভুইলা গেছেন
তাইলে আপনি আপনার নিজের কথা মনে করেন দেখবেন বইয়ের কথা মনে পড়ছে, এবার বইয়ের কথা চিন্তা করেন, অ্যাসট্রে মনে পড়ে গেল, অ্যাসট্রের কথা চিন্তা করতে গেলেই গরু আসল কিনা কন?
গরুর পর আসল জামা, এই তো শুরু হয়া গেল বায়োস্কোপের খেলা...![]()
জামার পরে এই তো আইল দিয়াশলাই, আইল আইল আইয়া পড়ল শেভিং রেজর, তারপরেতে দেখা গেল একটি আপেল....চইলা আসল এক গাদা জীবানু, তারপরেতে? তারপরেতে আসল গিয়া বই, -বই? বইতো প্রথমেই দেখছি B:-) ।
তারমাইনে আপনার লিষ্ট শেষ The End.
সব শেষে সিরিয়ালি শব্দগুলান একটা কাগজে মুখস্ত লিখে ফেলেন, দেখেন তো এইবার ৩০ এ কত পাইছেন
(২৮ এর নিচে পাইলে ফেল)
প্রথম প্রথম মনে করতে একটু সময় লাগবে, ঠিকমত প্রাকটিস করলে আপনার মুখ থেকে বাইরাইতে যা দেরী... এইটা অনেক টা টাইপিং প্রাকটিসের মতো কি-বোর্ড চিনতে যতটুকু সময় তারপর প্রাকটিস করতে থাকলে গতি এমনিতে বেড়ে যায়
আজ এ পর্যন্তই পরের বার থাকবে- গজাল পদ্ধতি- সিরিয়ালি মনে রাখার অব্যর্থ পদ্ধতি, এমনকি আপনি উল্টা দিক দিয়া সিরিয়ালি কোনো ভূল ছাড়াই বলতে পারবেন। র্যানডমলি নাম্বার উল্লেখ করলে সে নাম্বারে কোন শব্দ আছে আপনি বলে দিতে পারবেন।
Keep on your imagination......
মেমোরির উপরে প্রয়োজনীয় দুটি বই:
বইঃ১ টনি বুজান - স্পিড মেমোরি টরেন্ট ডাউনলোড -
যারা টরেন্ট দিয়ে কিভাবে ডাউনলোড করবেন জানেন না তারা দেখুন -
Click This Link
বইঃ২ হ্যারি লরেন- হাউ টু ডেভলপ সুপার পাওয়ার মেমোরি
পরবর্তী দুটি পর্বঃ
পর্বঃ২- পেগ সিস্টেম বা গজাল পদ্ধতি
পর্বঃ৩ - ভিজুয়াল মেমোরি সিস্টেম
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মেমোরি ;
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: থ্যাংকু ![]()
লেখক বলেছেন: মানুষ কোন কিছু মনোযোগ দিয়া পড়লে ভোলা অসম্ভব, কারন আমরা তো ব্রেনে কোনো লোড নেই না। ঠিক মত ঘুমাবেন, মেডিটেশন করবেন আর খাবেন তাইলেই ব্রেন চলব পাংখার লাহান...
কমেন্টের জন্য ত্যাংকু
লেখাজোকা শামীম বলেছেন:
এই চমৎকার লেখা প্রিয় পোস্টে না নেয়া তো অন্যায় হবে। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: নিজেকে সম্মানিত বোধ করছি.. আপনারে ধইন্যা..
টানিম বলেছেন:
চালিয়ে যান
লেখক বলেছেন: আইচ্ছা, স্টার্ট লইলাম... ভ্রু..ভ্রূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূ ![]()
কমেন্টের জন্য ধন্যবাদ..
লেখক বলেছেন: ত্যাংকু
একজন সুখীমানুষ বলেছেন:
আমি মার্স্টাস করেছি Educational Psychology তে। লেখাটা চমৎকার হয়েছে।
লেখক বলেছেন: জেনে ভাল লাগল.. ত্যাংকু..
_উল্লাস_ বলেছেন:
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এবং +++প্র্যাকটিস করাটা প্রথম দিকে মনে হয় কষ্টসাধ্য হবে।
লেখক বলেছেন: আপনি গুগলাইতে পারেন... আমি পাইলে জানামুনে..
এইটা প্রাকটিস মোটেও কষ্টসাধ্য না বরং মজার... আপনি মনে মনে কলা, জাম, আপেল , যা ইচ্ছা তাই যেমন খাইতে পারেন...তেমনি আপনার কোন কিছু মুখস্ত করার জন্য কল্পনাকে পুরোদমে ব্যাবহার করুন...
প্রাকটিসের বিকল্প নাই, যত প্রাকটিস করবেন তত ভাল করবেন..
ঊননের মুখ থেকে বলছি বলেছেন:
ধন্যবাদ ভাই প্রিয়তে রাখলাম কাজে লাগল।
লেখক বলেছেন: জেনে ভাল লাগল... আপনারে ধইন্যা...
সজ্ঞয়মিঠৃ বলেছেন:
সরাসরি প্রিয়তে নিলাম...
লেখক বলেছেন: শুনে ভাল লাগল...
লেখক বলেছেন: কাজে লাগবে আশা করি...
লুথা বলেছেন:
+++ দিলাম , ভালো পাইলাম
লেখক বলেছেন: apnereo ++++
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন:
+++++++++ পরবর্তি লেখার জন্য অপেক্ষায় রইলাম। আপনাকে অনেক ধন্যবাদ......
লেখক বলেছেন: এইটা প্রাকটিস করেন, পরবর্তী লেখা আশা করি শীঘ্রই পেয়ে যাবেন...
কাঙাল মামা বলেছেন:
পড়বো পড়ে, কিন্তু প্রিয়তে নিলাম
লেখক বলেছেন: প্রিয়তে নিয়েছেন শুনে ভাল লাগছে, কিন্তু পড়লে আরও খুশি হব...
ধন্যবাদ।
অরনঝ বলেছেন:
Tnxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
লেখক বলেছেন: Welcmmmmmmmmmmmmmmmm
লেখক বলেছেন: ত্যাংকু.. ত্যাংকু... ![]()
পানকৌড়ি বলেছেন:
মিয়া আপনারে আমার উশটা দিবার মন চায় । আপনে আগে আছিলেন কই যখন পড়ালেখা করতাম । ইশ এই জিনিস তখন জানলে তো ১০ বিষয়ের মধ্যে ১২ বিষয়ে ফেল মারতাম না । প্রিয় তে............ পিলাচ +
লেখক বলেছেন:
, যাউক গা যা হবার হয়া গ্যাছে.... এখন থেকে সব মনে রাখা ধরেন...
সুপার গ্লু বলেছেন:
গুরুত্বপূর্ণ পোষ্ট, আপনাকে অনেক ধন্যবাদ;
লেখক বলেছেন: আপনাকে পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: রেজাল্টের অপেক্ষায় রইলাম...
অধর বলেছেন:
অনেক ভালো লাগল। পরের পর্বের অপেক্ষায়......
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য...
পরের পর্ব লিখব তাড়াতাডিই..
'লেনিন' বলেছেন:
চমৎকার লিখেছেন.. চলুক।
লেখক বলেছেন: Thanks, and will be continued...(!!!)
লেখক বলেছেন: আসলে পরীক্ষামুলক লিখেছিলাম ব্লগারদের কতটুকু সাড়া পাই তার উপর নির্ভর করে পরের পুষ্ট, পু্ষ্টামু। এই পোষ্টের উল্লেখিত সকল সিস্টেম ১০০% পরীক্ষিত।
আপনি নিজেরে নিয়া পরীক্ষা করেন, উপকার না পাইলে এই পোষ্ট আমি মুইছা ফালামু.. ![]()
লেখক বলেছেন: আইচ্ছা ![]()
ট্র্যানজিস্টার বলেছেন:
পোস্টটা পড়ে কী জানি একটা লিখবো ভেবেছিলাম, ভুলে গেছি।জাস্ট কিডিং... অসাধারণ উদ্যোগ, ++++
লেখক বলেছেন: হাঃ হাঃ ![]()
পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
চালায়া যান। আমি এরকম একটি পোস্টই অনেক দিন যাবত আশা করেছিলাম কারো কাছ থেকে।
লেখক বলেছেন: আপনার আশা পূরন করতে পেরে ভাল লাগছে...
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
চমৎকার পোস্ট। অফলাইনেই পড়েছিলাম। পরীক্ষার কারণে কমেন্ট রেখে যাওয়া হয়নি। অনুশীলনের জন্যে বুকমার্ক করে রেখেছি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।পরীক্ষা শেষে জমিয়ে আড্ডা হবে। ভালো থাকুন।
লেখক বলেছেন: হোকে... অফলাইনে পোষ্ট পড়ার পদ্ধতি আমারে শিখাই দেন...
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
শ্রাবণের ফুল
লেখক বলেছেন: জ্বী জনাব!
লেখক বলেছেন: থ্যংকু ![]()
যীশূ বলেছেন:
ভালো। এভাবে আগেও চেষ্টা করেছি, এবং পেরেছিও।
লেখক বলেছেন: হুয়া.... ত্যাংকু ত্যাংকু...
অন্য কেউ বলেছেন:
+
লেখক বলেছেন: ![]()
কই ভাই, তেলকি শেষ নাকি।
লেখক বলেছেন: কেনু? কেনু?
নিশিবাস বলেছেন:
nice
লেখক বলেছেন: thanks
লেখক বলেছেন: বুটেবল সেটআপ ফাইল আছে তো? ![]()
আকাশ_পাগলা বলেছেন:
এরকম একটা বই পড়েছিলাম আমি। ইংরেজীতে ছিল। এমনকী সেই বইয়ের বিজ্ঞাপণও দেখেছি টিভিতে। ওই লেখক এরকমই কিছু বলেছিল। আপনি কী সেখান থেকে পড়েছেন? নাকি নিজের আবিষ্কার?
নিজের আবিষ্কার হইলে দারুণ।
আর, কোন বইয়ের থেকে নিলে পোস্টের শেষে কৃতজ্ঞতা হিসেবে বা উৎস হিসেবে ওই বইয়ের নাম উল্লেখ করেন।
এবার, আসল কথায় আসে। পোস্ট সোজা প্রিয়তে। সব কল্পনা করলাম। গরু আর জামা আর দিয়াশলাই। শেষে কোনটা যে ৪ নাম্বার কোনটা ৫ নাম্বার কিভাবে বুঝব? ছবিতে ত সবই আসে। সিরিয়ালটা ধরতে পারছি না।
প্রথম দুটার উত্তর কিন্তু পারছিলাম।ওয়ে অয়ে।
লেখক বলেছেন: আসলে সব কিছুর মনে রাখার এই পদ্ধতি গুলো অনেক প্রাচীন সেই গ্রীক সভ্যতা, রোমান সভ্যতা অথবা তারও আগে থেকে প্রচলিত, এভাবে ধাপে কিছু কিছু নিয়মের উন্নতি করে এ পর্যায়ে এসেছে... আমি আমার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী থেকে এমন কিছু বই থেকে কনসেপ্ট নিয়ে নিজের মতো বুঝানোর চেষ্টা করেছি.. তবে আপনি গুগলে Tony Buzan, Kevin Trudeau, Micheal Gelb প্রভৃতি লেখকের মেমোরির উপর লেখা বই খুঁজে দেখতে পারেন, সমস্যা হইলো ফ্রী দেখি গুগলে, পরে সাইটে ঢুকলে টাকা চায়
, আমার নেট স্পিড স্লো তাই সব ঘাইটা দেখতেও পারি না। ফ্রী পাইলে আমারে জানাইয়েন।
দেখুন এইটা যেহেতু গিট্টু পদ্ধতি, তাই আপনাকে ৪/৫ এরকম সিরিয়াল মনে রাখতে হবে না, আপনি যেটা করবেন তা হলো খালি একটার পর একটা গিট্টু লাগাবেন, আসেন বিস্তারিত দেখাই...
প্রথমে আছে বই আপনি বইয়ের সাথে আপনার নিজের গিট্টু লাগান, বই এর পর অ্যাসট্রে, এর সাথে বই এর গিট্টু লাগান, তারপর গরু, এর সাথে অ্যাসট্রের গিট্টু লাগেন বইকে নিয়া আর কল্পনার দরকার নাই, গরুর পর জামা, শুধু জামা আর গরুতে গিট্টু লাগান, তারপর দিয়াশলাই,তারপর শেভিং রেজর,,,,,,,,,জীবানু থাকে শেষে এর সাথে আবার প্রথমের বইয়ের গিট্টু লাগান। এভাবে যে শব্দটা নতুন ঠিক তার আগের শব্দটার সাথে গিট্টু লাগাবেন।
মনে করার সময়, এমন হতে পারে যে প্রথমে কি ছিল আপনি ভুইলা গেছেন
তাইলে আপনি আপনার নিজের কথা মনে করেন দেখবেন বইয়ের কথা মনে পড়ছে, এবার বইয়ের কথা চিন্তা করেন, অ্যাসট্রে মনে পড়ে গেল, অ্যাসট্রের কথা চিন্তা করতে গেলেই গরু আসল কিনা কন?
গরুর পর আসল জামা, এই তো শুরু হয়া গেল বায়োস্কোপের খেলা...
জামার পরে এই তো আইল দিয়াশলাই, আইল আইল আইয়া পড়ল শেভিং রেজর, তারপরেতে দেখা গেল একটি আপেল....চইলা আসল এক গাদা জীবানু, তারপরেতে? তারপরেতে আসল গিয়া বই, -বই? বইতো প্রথমেই দেখছি
।
তারমাইনে আপনার লিষ্ট শেষ The End.
দুইটাই পারছেন, তারমানেতো আপনি খুবই মনোযোগ দিয়া সব কিছু লক্ষ্য করেন, আপনেরে দিয়াই হইবো কনগ্র্যাটস।![]()
লেখক বলেছেন: প্রথম লেসনের রেজাল্ট কই???? যান আইজকাই পাইবেন...সরি একটু বিজি ছিলাম
আকাশ_পাগলা বলেছেন:
ভাই আমিও খুজছি। আমার কাছেও টাকা চায়। ওরা মানুষ চিনে না। ভাবছে আমি কিন্যা নিমু !! হুহ।আপনি থাকলে ভয় নাইক্কা।
লেখক বলেছেন: হা: হা: পরের পোষ্ট টা ধরা খাইলো...
গুরুদেব বলেছেন:
প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: জেনে ভাল লাগল আপনাকে ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন:
অপেক্ষায় রইলাম......
লেখক বলেছেন: অপেক্ষা আর করা লাগব না.... ২ নং পর্ব রিলিজ পাইছে,,,, পোষ্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ...
লেখক বলেছেন: মাছি! তুমারে বালা পাই...
আকাশ_পাগলা বলেছেন:
কী হইল ??????২য় পর্ব কোথায় ??? পুরাটা পড়ে শেষ করে কমেন্ট করতে গেছি, ইলেক্ট্রিসিটি চলে গেল।
এখন আর পাচ্ছি না । ওইটা কী করলেন ??
আমি কিন্তু, প্রথম ২ টাই পারছিলাম। আর, একেবারে প্রথমে নাম্বার আসছিল ৭৮। ওয়ে ওয়ে ওয়ে।
লেখক বলেছেন: একটু এডিটিং এর প্রয়োজনে ড্রাফট করেছিলাম, এহন ২নং পর্ব অন এয়ার ![]()
চাঙ্কু বলেছেন:
হুম
লেখক বলেছেন: হুমান ক্যালা! আপনের হুমানি ভাল লাগছে আপনেরে পিলাচ... ![]()
আহাসান বলেছেন:
প্রিয়তে নিলাম...
লেখক বলেছেন: থ্যাংকু
)
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
জমাই রাখলাম আমার প্রিয়তে
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ...
আলী-হায়দার বলেছেন:
ধন্যবাদ। +
লেখক বলেছেন: আপনেরে ধইন্যা ![]()
হিমালয়৭৭৭ বলেছেন:
আগেই পড়েছিলাম বিষযটা নায়ে।। পদ্ধতিটা ভাল, তবে কল্পনাগুলো এত বড় না হলেও তো হয় বলেই জানতাম....মানে গরুর হাতির সমান বড় হওয়াটা মনে হয় জরুরী না..
লেখক বলেছেন: দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা প্রথম প্রথম শিখছে তাদের মনে রাখার সুবিধার জন্য এটা বলা এবং কোন কিছু বড় করে চিন্তা করতে কার্পন্যতার কোন কারন থাকতে বলে আমার মনে হয় না, আপনি কোন কিছু যত বড় করে চিন্তা করবেন সেটা মনে আসতে আপনাকে বেগ পেতে হবে না, এটা জাস্ট কল্পনাটা কিভাবে করবেন শিখানোর জন্যে, আপনি আপনার নিজের মতো করে কল্পনা করতে পারেন। তবে যদি আমি বিষয়টা নিয়ে স্টাডি করে থাকেন তাহলে অবশ্যই বড় করে দেখার বিষয়টা পড়ে থাকবেন, যদি না পড়ে থেকে থাকেন উপরে দুটি বইয়ের ডাউনলোড লিংক দিয়েছি নামিয়ে পড়ে দেখবেন।
ঘুমরাজ বলেছেন:
ধন্যবাদ লেখাটার জন্য
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য...
সৌরদীপ্ত বলেছেন:
প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ...
আপনার পুফাইল পিক দেকলেই হাত বাড়াই দিতে মুন্চায় ![]()
মিঠুন ভাই বলেছেন:
ভাল লাগল
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
নাজমুল আহমেদ বলেছেন:
ব্যাফক গিয়ানী ফুস্ট........... আমার জন্য ব্যাপক উপযোগী।
লেখক বলেছেন: জেডা তুমি এতদিন পর দেখলা!!!! আফসুস!!!
বাগসবানি বলেছেন:
এই পুস্ট আমি সুকেসে থুইলাম । সময় পাইলে পড়মু । তা যেই কথার জন্যে আসা লুল-এর ব্লগে
আপনি যারে খুঁজতাছিলেন তারে পাইছি ।
'http://www.somewhereinblog.net/blog/aafroja_parveen
আমি আফরোজা পারভীন তন্নী।
আজই এই ব্লগে জয়েন্ট করলাম।
আমি আপনাদের ভালবাসায় ধন্য হতে চাই, সিক্ত হতে চাই, উষ্ণ হতে চাই।'
ছবিটাও রাইখা দেওয়া উচিত ছিল ।
এইটারে ব্লক করা হইছে ।
লেখক বলেছেন: আপনেরে ধইন্যা সুকেসে রাখার লাইগা ![]()
লিংকুটা খুঁজতেছিলাম ব্লক মারছে কিনা দেখার জন্য, জেডাস পরিষদের পক্ষ থেকে পোষ্টটি রিফোর্টিত হয়েচিল.... ![]()
চবি রাইখা কি করতেন, মেয়ে মানুষ মেয়ে মানুষের ছবি দিয়া কি করপে??? ![]()
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন:
ভালো লিখেছেন। অনেকের জন্য অনেক প্রয়োজনীয় লেখা। তবে আমার সব সময়েই মনে হয় যত কম মনে রাখবেন তত মঙ্গল। সব কিছু মনে রাখলে জীবনে অনেক জটিলতা বাড়বে শুধু।
লেখক বলেছেন: ভালো বলেছেন, কিন্তু প্রয়োজনীয় জিনিস গুলো না মনে রাখলে কি জীবনের জটিলতা এড়াতে পারবেন ?
আপনাকে ধন্যবাদ।
আর একডা প্রেশ্ন মার্ক টোয়েন যানি কেডায়? (ভুইল্লা গেছি গা)
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ, আমি মেডিটেশন প্রাকটিস করতাম একসময় বই পড়ে এর বাইরে কিছু না ![]()
আমিও তো ভুইল্লা গেছি আফসুস!! ![]()
সৌরভ১৩ বলেছেন:
লই গেলাম ভাই, আপ্নারে ধইন্যা
লেখক বলেছেন: হোকে...আপনার বাড়িতে কি আগাই দিমু?? ![]()
সত্যান্বেষী বলেছেন:
good post.
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
সেলটিক সাগর বলেছেন:
এত চমৎকার একটা পোস্ট আজকে মাত্র দেখলাম!
লেখক বলেছেন: এত দিন পর পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ![]()
নয়ন বলেছেন:
অসাধারণ একটা পোস্ট করেছেন। চালিয়ে যান। আপনি মেডিটেশন করেন কোন পদ্ধতিতে। আমার জানামতে বাংলাদেশে দুইটি পদ্ধতি চালু রয়েছে। কোয়ান্টাম এবং আরেকটি সিলভা। আপনি কোনটিতে করেন?
লেখক বলেছেন: ভাইরে আমি কোয়ান্টাম মেডিটেশনের কিছু লেসন প্রয়োগ করে দেখছিলাম, এখন আর কন্টিনিউ করা হয় না..আফসুস
আইসিস বলেছেন:
জটিল
লেখক বলেছেন: ঠাংকু ![]()
লেখক বলেছেন: এইডা আপনের খুশি... পড়ার জন্য ধন্যবাদ...
গিট্টু মিয়া বলেছেন:
গিট্টু মানে আমারে নিয়া ফাজলামি!!!!!ভালো লেখসেন
লেখক বলেছেন: ধইন্যা গিট্টু মিয়া
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
বিষয়টাই চমৎকার।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ![]()
লেখক বলেছেন: প্রয়োজনীয় জিনিস গুলো অনেক সময় মনে রাখা জরুরী হয়ে পরে..আপনাকে ধন্যবাদ পড়ার জন্য ![]()
ভুরিদত্ত বলেছেন:
সবডি পুরানো কতা।
লেখক বলেছেন: পুরা ঠিকস ![]()
আরিফআফতাব বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬
লেখক বলেছেন: ভাল বলেছেন ![]()
লেখক বলেছেন: তাইলে এইটা তুমারে দিয়া দিলাম আপু ![]()
লেখক বলেছেন: হা হা হা ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ
সুদীপ্ত শর্মা বলেছেন:
দরকারি পোষ্ট...প্রিয়তে...
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
পাহাড়ের কান্না বলেছেন:
আমার ভুলা রোগ খুব বেশি। তাই প্রিয়তে রাখলাম। যদি কাম না হয় তাইলে কিলাম ডুমুরের ফুল বানায়া দিমু। প্রেক্টিসটা পরে করুম।
লেখক বলেছেন: পড়ার লিগা ঠাংকু
ডুমুরের ফুল এইডা কিরাম? ![]()
একলোটন বলেছেন:
আগে পড়ে দেখি কি লিখছেন
লেখক বলেছেন: হুমম পড়ে দেখেন
কঠিন চিজ বলেছেন:
মজার জিনিস প্রিয়তে +++
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ
আজাদ আল্-আমীন বলেছেন:
ভাই এই জিনিস আমার দরকার। চরম উপকার করলেন ।
aarifur rahmaan বলেছেন:
চরম উপকৃত হইলাম , শোকেসে , সাথে ,,++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ত্রাতুল বলেছেন:
মডিউলার প্রগ্রামিং এর ধরণাটা ভাল লাগল।
তিন মাস পরে SCJP পরীক্ষা দিচ্ছি। দোয়া রাখবেন।
আমিও পিছনের অনেক কিছু ভুলে গেছি। [৫০ নম্বর] @ স্বাপ্নিক প্রতিদিন।
মনে যে একেবারে থাকেনা তা না।
এরপর থেকে মনে রাখার সময় এই লেখাটার কথা মনে পড়বে।
@ লেখক, আপনার নামের সাথে একটা গান গিট্টু লাগিয়ে দিলাম:
আজ কেন মন উদাসী হয়ে..., দূর অজানায় চায় হারাতে.....?
কি, মনে করতে পারছেন?
ছোটমির্জা বলেছেন:
লেখাজোকা শামীম বলেছেন: এই চমৎকার লেখা প্রিয় পোস্টে না নেয়া তো অন্যায় হবে। অনেক ধন্যবাদ।
ওয়ান ম্যান বলেছেন:
পদ্ধতিগুলো আধাআধি ঠিক আছে, কিন্তু তা ৩০১ জনের প্রিয়পোস্টে ঢুকে পড়াটা হাস্যকর মনে হলো।
আমি বলতে চাই বলেছেন:
ামার মত গাঢার দরকার।+++++++++++++++্
বোরহান উদদীন বলেছেন:
ভাল লাগল , ধারুন লিখা- ডায়রেকট প্রিয়তে।
দু-পেয়ে গাধ বলেছেন:
সামুর পাসওয়ার্ড মনে রাখার কিচু নাই? মুই ভুইল্যা যাই বার বার। রিসেট কইরা কইরা মডুরা বিলা হয়।
একাকী আমি বলেছেন:
Pora ta suru korar somoy onek valo lege silo karon total bepar ta logical silo and valoi jacchilo logic nosto hobar aag porjonto.Amar mone hocchilo writer onek logical and concept clear. Ok kinda but mukhosto mane memorized ar shathe brain ar memory te store kora same thing na. writer computer process ar shathe manush ar process keno mixed up kore fellen ami bujhlam na. computer onek beshi capable .. .. .. true … … but basically computer eto capable hobar por o idiot sara kichu na karon se nije kichui korte pare na .. .. .. it needs something or someone who knows how to operate it. So credit ta aashole je computer use korse tar .. .. ..
So ekhon ekta workable manush ke keno je writer ekta idiot computer a convert korte chailen ami bujhlam e na ! Manush jemon onek osshavabik jinish vule na temon kintu onek osshavabik jinish o manush onek easily bhule jay karon eita manush ar jonno onek important ekta bepar .. .. … na hole ekhane manush survive korte partoi na .. …. … ekta manush ar onek prio manush jokhon mara jay tokhon oi manush ta onek easily oi kosto ta bhule jay .. .. .. karon na hole oi manush ta oi kosto nite parbe na .. .. .. computer er ar kono kichu vule jaowa ta computer ar jonno important na so computer kichu vule gelo kichu jacche aashche na .. .. .. karon ashole computer chole kichu theory r upor .. … amader o ashole cholar kotha silo kichu theory r upor and amra cholio but ei theory kal patro bekti bisese bodlate pare .. .. .. so amar mone hoy ajaira ekta boi ke 8 10 tola size ( abnormal ) baniye oita mone na rekhe oi boitar image asholei mone rakhar dorkar aase kina eita justify kora gele .. .. .. brain memory te eitar image record and store korbe kina seta brain easily bujhe jabe and oita mone theke jabe.
So ajaira abnormal point of view banabar idea ashole ki aroo confuse korar idea na ?? !
Ekta weird example dei (you taught me) :
Ek lok kono kichu mone rakhte pare na .. .. .. sei lok coincidentally read your article and he just got the idea how to remember everything and what he tried ??
1. I can't remember my wife's name ! whats her name ????
Her name was nina. So now he was thinking how can he remember his wife’s name ?? ok nina yeah I can remember her cause she is the most hottest desperate Indian actress who has illegal relationship with a famous cricketer even she had a child with him. so that’s my wife.
This is the way you are trying to teach people that they can remember things ???
Please think over .. .. .. I can see that you are smart .. .. you may fine some better way to make way easier but please don’t miss-guide people.
Karon you are smart and you figure out something and you know how to use it. For example
Apnar kotha theke dhore nicchi apni aye way tei memorized koren .. … setai logical karon keu kichu experience na kore oita niye confidently kokhonoi kichu bolba na publicly unless idiot na hoy. So dhore nicchi apni ei theory apply koresen and upokar o peyesen. Good but how ??
Apni dekhlen boitar nam apnar mone rakhar dorkar silo karon exam a eitar nam apnake ask kora hobe .. .. .. ekhon eitar nam apni ki vabe mone rakhben ?? ami ki korlen ?? ei boi ke niye ekta abnormal story banalen .. .. .. ek din apni x namer ekta boi niye porte boshlen karon apnar kono kichui korar nei tai .. .. . boi ta khultei ekta ajib ghotona ghotlo apnar charpash ondhokar hoye gelo apni kichu ar dekhte pelen na .. .. .. jokhon dekhte pelen tokhon dekhlen apni Microsoft ar ekta office room a boshe aashen and apni ekhon ei company won koren. Ghotona ki holo ??? eita ekta abnormal ghotona so apnar brain ki korlo oi memory save kore fello. Exam a aashlo oi boi ar nam ki apni quick brain ke bollen ki he botsho kon boi pore tumi billgets hoisila ?? omni brain lojja lojja face banai apnake boi ar nam ta bole dilo ar apni nirlojjer moto oi boi ar nam ta exam paper a likhe fellen.
Apnar ki mone hoy na apni manush ke bolsen vai aasen ami apnake ekta joss jaygay niye jacchi .. .. .and jokhon apnar shathe keu kichu dur jacche apni majh pothe tader ke bolsen ei porjonto ami chini baki ta apni chine nen. Karon baki rasta amar to chena aase but ami jani na ki kore chenate hoy.
Je food ranna kore khete hoy seta puropuri valo kore ranna korar por e khaowa jete pare tar por na aashbe khaowar moja kemon silo.
Please don’t miss guide people.
There was a saying : your eyes only see what your brain know
So brain ar memory te sudhu thuslei hobe na .. .. .. ki ki tushte hobe and keno thuste hobe seta na jana porjonto kokhoni brain store kore na .. .. .. for example .. ... hotat rastay onek din purono ekta bondhur shathe apnar dekha and apni asholei apnar purono bondhu ke dekhe asholei onek khushi holen and apnar shotti khun jante eccha holo apnar purono bondhu ta kemon aase .. .. .. apnar bondhur shathe aroo ek jon bondhu silo and apnar bondhu apnar shatheoi loker porichoy o korio dilo .. ... 5 min kotha hobar por apnara je jar kaje chole gelen ... .. .. obosore boshe apni apnar puro diner bondhur kotha vabte laglen and kheyal korlen apnar bondhutir shathe je lokti silo tar nam apni mone korte parsen na .. .. .. apnar brain seta store o koreni .. .. ..
karon ei lok ar kono proyojon khuje payni brain apnar life a so seta store o koreni .. .. .. amra jara khub valo memorized korte pari taraow bolte parbe na emon ghotota tader ghoteni .. .. ..
so brain ar abnormal story mone rakhbe ar kichu na eita moteo logical na .. .. .. even proper way o na .. .. .. according to me .. .. .. proper way is .. ... je kono bepare niyei brain ar kichu question thake and appropriate answer pabar por e brain thik kore ei data niye se ki korbe .. .. .. jodi brain ar mone hoy ei data useless tokhon se delete kore dey ar jodi mone hoy na ei data onek important tahole je seta store kore rekhe dey .. .. ..
manush ar brain etotai smart je, se kichu data chupi chapi store kore rekhe dey calculate kore je ei data life a ek na ek somoy kaje lagbei and tokhon jate (jar brain ei kaj korse) se ei data use korte pare.
trust me its true. if you want fine .. ... . you can fine lots of example on this. google it
সোলায়মান বলেছেন:
পাইছি এইবার পাইছি। থেঙ্কু থেঙ্কু...
বাতিল প্রতিভা বলেছেন:
পর্যবেক্ষণে রাখলাম । পড়ব পরে । আপনারে ধইনাপাতা ।
কালমেঘ বলেছেন:
Zotilto!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























ভাল লাগলো।