নিজেকে পাঠক ভাবতেই ভালো লাগে, লেখার মতো গুণ নাই বলেই হয়তো নিজেকে সান্ত্বনা দিই আজাইড়া কয়েকটা পোষ্ট দিয়ে, ব্লগারদের লেখাগুলো পড়তেই মুলত ঘন্টার পর ঘন্টা বসে থাকি ব্লগে অনেক অনেক লেখার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলি, অনেক অনেক ভালো ভালো অনুভূতি খুঁজে ফিরি প্রতিটি লেখায় কখনোবা হতাশ হই, কখনো হই বিনোদিত, কখনো বিস্মিত অদ্ভুত কিছু ভালো লেখা পেয়ে। ব্লগ জীবনের শুরু থেকেই শুনে আসছি ব্লগের কোণে কোণে হাহাকার অন্ধকার জায়গা দখল করে বসে আছে, অন্ধকার থেকেই নিজের অস্তিত্ব জানান দিচ্ছে মাঝে মাঝে - "ব্লগের সেই দিন আর নাই"। আশ্বস্ত হই "ব্লগের সেই দিনটা" দেখি নাই বলে, নাহলে হয়তো নিজেও আফসোসে ফেটে পড়তাম। পুরনো ব্লগারদের কাছে গল্পশুনে সেই আগের ব্লগ-কাল দেখতে অনেক ইচ্ছা হয়, নিজেকে অবদমিত করি আগের পোষ্ট গুলো পড়ে পড়ে।
লেখকের লেখার অনন্যতা খুঁজি, কমেন্টের মধ্যে সমালোচনা খুঁজি।আগের দিনের তুমুল আড্ডা পোষ্ট গুলো খুঁজি ব্লগে প্রতিনিয়ত খুঁজতেই থাকি "আগের" সব কিছু, রোমাঞ্চিত হতে বড্ড বেশী ভালবাসি,তাই হয়তো ঐতিহ্যের রোমন্থনে নিজেকে টেনে নিয়ে যাই ।
অনেক অনেক পুরনো ব্লগারদের দেখি বিচরণ করছেন, তাদের কাছে আবদার আমাকে সেই আগের দিন গুলোর ঐতিহ্যের ফ্লেভার বর্তমানে এনে দিন আপনারা একদিনের জন্য, না পারলে একঘন্টার জন্য, তুমুল আড্ডা, চমৎকার অনুভূতি, আজাইড়া ফিলিংস, যার যার অনন্যতাকে পুঁজি করে আসেন আরেকবার সামুতে ঝড় তুলি এক দিনের জন্য এক ঘন্টার জন্য।
আহবান হয়তো আহবানই থেকে যাবে, তবুও প্রকাশ করে নিজের অদম্য ইচ্ছা জানানোর সহজাত প্রবৃত্তি লুকাই কেমন করে? সে দিন ক-খ-গ এর Click This Link পোষ্ট টা দেখে লোভ লেগে গেল, ভাবলাম এইবার বুঝি ঝড় একটা উঠতে যাচ্ছে ব্লগে রীতিমত ঝড় উপভোগের জন্য রেডি হয়ে গেলাম, এখনো রেডি হয়ে আছি আবহাওয়া বার্তা কখন ১০ নম্বর ছাড়িয়ে ১১ নম্বরে পৌছবে সব কিছু ওলট পালট করে দেবে সব কিছু নাড়িয়ে দেবে, ভুলিয়ে দেবে সবকিছু, এক ঘন্টার জন্য....শুধু একটি ঘন্টার জন্য.....
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


