somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুতন আবিষ্কৃত আরও দশ প্রাণী। (সচিত্র ব্লগ)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর অনেক রহস্যই আজ পর্যন্ত অজানাই রয়ে গেছে। যে রহস্যের কূলকিনারা বড় বড় বিজ্ঞানীরাও আজও কোন কূল কিনারা পান নি। সেরকম পৃথিবীর কত অচেনা-অজানা প্রাণী আজও অনাবিষ্কৃতই রয়ে গেছে। তাই প্রতিবছরই নতুন নতুন প্রানীর আবিষ্কার হচ্ছে। আর এসব আবিস্খারের পেছনে মানুষের চিরন্তন কৌতূহল। তা সে নতুন যন্ত্রই হোক আর নতুন কোনো প্রাণীই হোক। এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যিনি দিনের পর দিন পার করছেন নতুন কিছু আবিষ্কারের নেশায়। আবার এমন অনেক পাখিপ্রেমী রয়েছেন যিনি নতুন পাখি আবিষ্কারের সন্ধানে দিন-রাত ঘুরছেন পথে পথে। বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায়, পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত প্রাণীর সংখ্যা ৮.৭ মিলিয়ন।

আর এর সঙ্গে গত বছর যোগ হল নতুন দশ প্রজাতি:-



টিগ্রিনা লিওপারডোস গুটটুলুস:
এই ছবিটা একটি প্রজাতির বন্যবিড়াল, যার নাম টিগ্রিনা লিওপারডোস গুটটুলুস। উত্তর ব্রাজিল থেকে একই বৈশিষ্ট্যে টিগ্রিনা আবিষ্কৃত হলেও দক্ষিণ ব্রাজিল থেকে পুরো আলাদা প্রজাতির একটি টিগ্রিনা আবিষ্কৃত হয়েছে। ব্রাজিলের ইউনিভার্সিটি ফেডারেল ডো রিও গ্র্যান্ড ডো সুলের গবেষকরা এ নতুন প্রজাতির বন্যবিড়াল আবিষ্কার করেছেন,


ওলিনগুইটো :
কলম্বিয়া ও ইকুয়েডরের আন্দিজ ঢালের রেখায় যে আর্দ্র মেঘ-জঙ্গল রয়েছে সেখানে মিলেছে এক সদ্য বর্ণিত ওলিনগুইটো (Bassaricyon neblina) নামের একটি নিশাচর স্তন্যপায়ী প্রাণী। এটি সাধারণভাবে ওলিনগুস নামে পরিচিত। নরম বৃত্তাকার কান এবং চওড়া গোলাপী নাক, বাদামি চোখ- সব মিলিয়ে ওলিনগুইটো দেখতে হুবহু খেলনা ভল্লুকের মতো।


ওয়াকিং শার্ক :
ইন্দোনেশিয়ার দূরবর্তী একটি দ্বীপে আবিষ্কৃত হয়েছে মানুষের ক্ষতি করে না এমন একটি হাঙ্গর, যার নাম দেয়া হয়েছে ‘ওয়াকিং শার্ক’। এটি Hemiscyllium Halmahera প্রজাতির এবং লম্বায় ২৭ ইঞ্চি বা ৭০ সেন্টিমিটার।


জায়ান্ট ক্লাম :
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সলোমন দ্বীপপুঞ্জের কাছাকাছি নিনগালোতে (Ningaloo) ঝিনুকের বৈশিষ্ট্যের মতো একটি নতুন প্রজাতির প্রাণী এর নাম ছে জায়ান্ট ক্লাম (giant clam)।


নতুন প্রজাতির চিংড়ি :
গভীর সমুদ্রে ‘কঙ্কাল চিংড়ি’র এক নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এটি Sevilla বিশ্ববিদ্যালয় থেকে একটি গবেষণা দল দ্বারা চিহ্নিত করা হয়। দৈর্ঘ্যে এটি আধা মিলি মিটারেরও কম।


প্লান্থপার :
সম্প্রতি দক্ষিণ-পূর্ব সুরিনামে একটি অভিযানের সময় গবেষকরা নতুন প্রজাতির প্রায় ৫ মিলিমিটার দীর্ঘ এবং একটি শিশু প্লান্থপার আবিষ্কার করেন। এই বিশেষ জীবটি নতুন আবিষ্কার নয়, কিন্তু কনজারভেশন ইন্টারন্যাশনাল টিম বিশ্বাস করে, এদের ৬০টি প্রজাতির মধ্যে এই প্রজাতিটি নতুন ।


বাটুরিট পোরচুপাইন :
ব্রাজিলের প্যারাইডা ফেডারেল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীরা এক নতুন প্রজাতির সজারু আবিষ্কার করেছেন, যার নাম বাটুরিট পোরচুপাইন। এটি একটি তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী। সদ্য চিহ্নিত বাটুরিট সজারু পাওয়া গেছে মধ্য ও দক্ষিণ আমেরিকাতে। এই প্রাণী গাছে উঠে বিশ্রাম নেয় এবং প্রয়োজন হলে লেজ গুটিয়ে পালিয়ে যায়।


হোপব্রেইড প্লিউনডার ফিশ :
নতুন আরও একটি প্রজাতির মাছ আবিষ্কৃত হয়েছে যার নাম হোপব্রেইড প্লিউনডার ফিশ। বৈজ্ঞানিক নাম Pogonophryne neyelovi. এটি এন্টার্কটিকার রোজ সাগরের পৃষ্ঠে প্রায় এক মাইল জুড়ে বসবাস করে ।


ওমানী পেঁচা :
নতুন পাখির ডাক আবিষ্কারের জন্য বের হয়েছিলেন মধ্যপ্রাচ্যে পাখিরডাক বিশেষজ্ঞের একটি দল। তাদের কানে একটি নতুন আওয়াজ আসায় তারা খুঁজে পান এক নতুন প্রজাতির পেঁচা। পাখিটি বড়, কমলা চোখ ও গাঢ় ধূসর ভ্রুবিশিষ্ট্য, যার নামকরণ করা হয়েছে ওমানী পেঁচা (Omani Owl)।

[
পাইরেট অ্যান্ট :
গত বছর ২১ মে বিজ্ঞানীরা আবিষ্কার করেন একটি নতুন পিঁপড়া। পাইরেট অ্যান্ট (pirate ant) নামে পরিচিত এই পিঁপড়াটি পাওয়া গেছে ফিলিপাইনে, যার বৈজ্ঞানিক নাম Cardiocondzla pirata.

সূত্র:- দৈনিক যুগান্তর। ছবি- গুগল মামা।

সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×