ডানো, নেসটলে, মার্কস আরোও কত কি আসছে এদেশে। প্রোটিন যুক্ত খাবার আর ভালো ভালো ডাইলগ মেরে দুধের মধ্যে ভেজাল দ্রব্য মিশিয়ে আমার দেশের বাচ্চাদের করছে বিপদগামী। সরকার নীরব! পাবলিকের থম থমে ভাব। প্রশ্ন একটাই কি খাওয়াব বাচ্চাদের???
কেন- আমার দেশে কি বাচ্চাদের খাবারের অভাব? কি নাই আমার দেশে সবুজ শ্যামল ফসলে ভরা আমার এই জন্মভূমি। সারা জীবন আমরা কি খেয়েছি। আমার বাবা আমাকে কি খাইয়েছে। আমরা কি মানুষ হইনি। আমাদের কি মেধা নেই। আর যখন নেস্টলে ডানো এ গুলো ছিল না তখন কি এ দেশ থেকে মেধাবী তৈরী হয়নি? বরং পূর্বের দিনে যে মেধার বিকাশ ঘটে ছিল তা এখন আশা করা যায় না। আমার গায়ের ছেলে এম সাইফুর রহমান দেশের একজন অর্থনীতিবিদ। সে তো নেস্টলে আর ডানো খেয়ে মেধার বিকাশ ঘটায়নি। খেয়েছেন বাবার পালন করা ঘরের গাভির দুধ। যাতে বিন্দু পরিমান ভেজাল ছিল না। আমার আসলে অন্ধ হয়ে গেছি। চিন্তা করার সময় আমাদের হাতে নেই। আমার খুবই ব্যস্ত। হাতের কাছে পেয়েছি তৈরী খাবার তুলে নিয়ে দিচ্ছি বাচ্চার মুখে। ডাক্তারের কাছে গেলে বিভিন্ন কোম্পানীর দুধের নাম লিখে দেয়। এ গুলো খাওয়ালে নাকি বাচ্চারা সুস্থ ও সবল হয়। সব ভুয়া!!
আপনি সারা দেশে একটা বাচ্চা খুজে পাবেন না যে ওই সমস্ত দুধ খেয়ে একটা বাচ্চা সবল এবং সুস্থ আছে। বরং আরোও অসুখ বিসুখে ভুগছে। তুলনা করলে দেখা যায় যারা বাচ্চাদের ওই দুধ খাওয়ান নি তাদের বাচ্চারা অনেকটা তুলনা মুলকভাবে সুস্থ আছে।
সব কথার পর পরামর্শ হলো- যারা গ্রামে গঞ্জে আছেন তাদেরকে উৎসাহিত করে গরু পালন করার পরামর্শ দেয়া। আগের দিনে দেখা যেত প্রতি ঘরে ঘরে কৃষকের ঘরে অন্তত একটা হলেও গাভী ছিল এখন নাই। দুধের দাম ও ছিল কম। এখন সবাই গরু পালন থেকে বিরত। সরকারের উচিত এই মুহুর্তে গ্রামে গঞ্জে আনাচে কানাচে গাভী পালন করার ব্যবস্থা করা। প্রয়োজনে কৃষকদেরকে বিভিন্ন রূপে ঋণ, উৎসাহ প্রদান, বিশেষভাবে প্রশিক্ষন দিয়ে তৈরী করা। এক সময় দেখা যাবে প্রকৃত তরল খাটি দুধে ভরে যারে আমার দেশ। আবার ফিরে আসবে সেই দুধ ভাতের আমল। সভ্যতা নামের ওই মরণ থাবা থেকে নিজিকে রক্ষা করুন আপনার বাচ্চাকেও রক্ষা করুন। বাচ্চাদেরকে খাওয়া শাক. সবজি, ডাল মিশ্রিত করে খিচুরী তৈরী করে খাওয়ান। দেখবেন বাচ্চার আরো স্বাস্থ্য ভালো থাকবে। প্রথমে প্রথমে আপনার বাচ্চা ওই সব থেকে চাইবে না। চিন্তা করার কিছুই নেই আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে।
আমাদের দেশে বাচ্চাদের খাওয়ার জন্য কোটি কোটি টাকার গুরু দুধ বাহিরের দেশ থেকে আনা হচ্ছে। এতে আমার দেশের মুদ্রা চলে যাচ্ছে বাহিরে। আমার দেশে যদি আমি গাভী পালন করে দুধের পরিমান বৃদ্ধি করতে পারি তাহলে এ অভাব আর থাকবে না। আমার অনুরোধ বর্তমান সরকারের কাছে কোনটা ভেজাল নেস্টলে ? না ডানো, ওই গুলো বাদ দিয়ে তৈরী করুন আমার দেশকে। আর প্রতিজ্ঞা করুন আমার দেশের খাবার আমিই তৈরী করবো। কি নেই আমার?
সবাই সুস্থ থাকুন ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



