আমার প্রিয় পোস্ট

কোন আপডেট নেই।

কালো ঝুটির পরী ...

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৫

শেয়ারঃ
0 0 0




কালো ঝুটির পরী ...তোকে আজকে খুব মনে পড়ছিল। শনিবার সকালের প্রিয় আলসেমি কাটিয়ে মেকআপ ক্লাস এ গিয়েছিলাম।

ক্লাস শেষে বনানীর ১৭ নম্বর দিয়ে ফেরার সময় দেখি অনেক গুলো স্কুলের বাচ্চা মেয়ে জটলা করে কোথাও যাচ্ছে। আর তাদের একজন দেখি ঠিক তোর মত করে শলার ঝাটার ঝুটি করে এসেছে। বিশ্বাস করবি না দেখতেও তোর পিচ্চিকালের ছবিগুলোর মত। কালো... কুচকুচে কাক-কালো, রোগা টিং-টিঙে ... আরও বলব? :P ...ঠিক তোর মত মিষ্টি। ...নাহ তোর থেকে একটু কম।

বাসের জন্য বনানী বাসট্যান্ডে দাড়িয়ে বার বার তোর কথা মনে পড়ছিল। জানিস ... আজকের রোদটাও তোর প্রিয় আলসেমির আমেজ মাখা রোদ ছিল। কেন জানি নি... মেঘ গুলোও তুই নীলাকাশে ঠিক যে ছবিটা দেখতে ভালবাসতিস ...সেরকম করে সাজবার চেষ্টা করছিল।

বাসে উঠে ব্যাকপ‌্যাক থেকে আজকে অনেকদিন পর তোর দেওয়া স্পাইরাল করা ডাউস খাতাটা বের করেছিলাম। ...হ্যা ...আমার মনে আছে, তুই বলেছিলি যখনই তোর কথা মনে পড়বে তখনই যেন এই খাতায় তারিখ দিয়ে অন্তত দুয়েকটা লাইন যেন লিখে রাখি।
আমি খুব আলসে যে... তোর কথা তো প্রায়ই মনে পড়ে ... তবুও বেশ অনেকদিন এই খাতাটা খুলিনি। তবে খাতাটা কিন্তু সব সময়ই আমার ব্যাকপ‌্যাকে থাকে।

...তোর কথা যে মনে করতে চাই না। অনেক তো কষ্ট পেলাম। জানিস... কষ্ট পাওয়ারও ক্লান্তি আছে। প্রিয় কষ্টগুলোও এক সময় খুব ক্লান্তিকর হয়ে যায়।

একটা সময় ছিল ...যখন আকাশের দিকে তাকালেও কষ্ট হত। মনে পড়ে যেত তোর কথা "...এই গাধা জানিস, এই আকাশটা না আমার।" ...আসলেই তো আকাশটা তোর নিজের। নাহলে কি এই আকাশ আমাকে বার বার তোর কথা মনে করিয়ে দেয়।

...আচ্ছা বল তো চারপাশের যা তুই দেখতিস তার কোনটা তোর নিজের ছিল না?

...নিঃশ্বাস নিতেও কষ্ট হত মাঝে মাঝে। তোর লেখা সেই ছোট্ট চিরকুট টার কথা মনে পড়ে যেত

"...আমি এই শহর ছেড়ে কোথাও যেতে চাই না। কারণ এই শহরে আমার গাধাটা থাকে। আমার ভাবতে ভাল লাগে, এই শহরের যে বাতাসে তুই নিঃশ্বাস নিস... সেই বাতাসটাই ঘুরে এসে কখোনো আমাকে ছুয়ে যায়।"

হাসপাতালে তোর লেখা এই চিরকুটটা তোর ভাঙ্গা চুরিগুলোর সাথে এখনও আমার কাছে আছে। এখন আর দেখতে ইচ্ছে করে না। কষ্টেরা আমাকে অনেক ক্লান্ত করে দিয়েছে। নতুন করে কষ্টের পথে হাটবার মত আর একবিন্দু শক্তিও নেই।

যখন আকাশের তারা দেখি ...তখন ভাবি এই একটা জিনিসকেই তুই নিজের দাবী করিসনি।

আচ্ছা ...তার জন্যই কি তুই নিজেই তারা হয়ে গেলি ?

নয়ত এই তারাগুলোও কেন তোর কথা মনে পড়িয়ে দেয়?




লেখাটা ...সব হারিয়ে যাওয়া তারাগুলোর জন্য...



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দিনলিপিআব-জাব লেখাআবর্জনা ;
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: ব্লগের আবর্জনা হিসেবে? :)

২. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩২
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
"তুই বলেছিলি যখনই তোর কথা মনে পড়বে তখনই যেন এই খাতায় তারিখ দিয়ে অন্তত দুয়েকটা লাইন যেন লিখে রাখি।"

-এই পরামর্শটা কিন্তু চমৎকার। লেখেন? লিখুন। ব্লগেও নিয়মিত লিখবেন আশাকরি।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আমি খুব আলসে যে... সব জায়গায়ই তো গ্যাটিস দিয়ে চালানোর চেষ্টা করি।

৩. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
পলাশমিঞা বলেছেন: ভেবেছিলাম লগিন করবনা কিন্তু

...তোর কথা যে মনে করতে চাই না। অনেক তো কষ্ট পেলাম। জানিস... কষ্ট পাওয়ারও ক্লান্তি আছে। প্রিয় কষ্টগুলোও এক সময় খুব ক্লান্তিকর হয়ে যায়।

একটা সময় ছিল ...যখন আকাশের দিকে তাকালেও কষ্ট হত। মনে পড়ে যেত তোর কথা "...এই গাধা জানিস, এই আকাশটা না আমার।" ...আসলেই তো আকাশটা তোর নিজের। নাহলে কি এই আকাশ আমাকে বার বার তোর কথা মনে করিয়ে দেয়।


পড়ে মন্তব্য করার জন্য লগিন করতেই হল
অসাধারণ ভাবে ভাব প্রকাশ করেছেন :)
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: :) থ্যাংকু...

৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ...তোর কথা যে মনে করতে চাই না। অনেক তো কষ্ট পেলাম। জানিস... কষ্ট পাওয়ারও ক্লান্তি আছে। প্রিয় কষ্টগুলোও এক সময় খুব ক্লান্তিকর হয়ে যায়।

হৃদয় জুড়ায় গেলো।


লেখক বলেছেন: ব্লগের আবর্জনা হিসেবে?

নিজেকে বড় ভাবতে শিখুন।আপনার লেখা যথেষ্ঠ ভালো। একটু হিংসাও হচ্ছে।

প্রিয়তে নিলাম, অনুমতি লাগবে??লাগলেও নিবো না।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: স্মিত হেসে ভাঙ্গা পেন্সিল কে বলছি: অনেক ধন্যবাদ। আবজাব লিখেও আপনার কথায় আনন্দ পেলাম।

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: বিষাক্ত মানুষ কে ধন্যবাদ... কষ্ট করে পড়বার জন্যে।

৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
নিবিড় বলেছেন: সুন্দর সিনেম্যাটোগ্রাফি
২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: :) ধন্যবাদ নিবিড়।

৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৯
শিবলী বলেছেন: :(

পুরান কথা মনে পইরা গেল
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: তাই? ...আমাদের সাথে শেয়ার করে ফেলুন।

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: থ্যাংকু রাশেদ... :) ..পড়েছেন ..এটাই অনেক আনন্দের।

৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
অপ্‌সরা বলেছেন: "...আমি এই শহর ছেড়ে কোথাও যেতে চাই না। কারণ এই শহরে আমার গাধাটা থাকে। আমার ভাবতে ভাল লাগে, এই শহরের যে বাতাসে তুই নিঃশ্বাস নিস... সেই বাতাসটাই ঘুরে এসে কখোনো আমাকে ছুয়ে যায়।"


খুব খুব খুব সুন্দর!!!!
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অপ্‌সরা ....

১০. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫
পারভেজ বলেছেন: "জানিস... কষ্ট পাওয়ারও ক্লান্তি আছে। প্রিয় কষ্টগুলোও এক সময় খুব ক্লান্তিকর হয়ে যায়। "
খুব চমৎকার ভাবে ভাবনাগুলি, কথাগুলি গাঁথা। মনখারাপ তো করবেই বিষয়বস্তুর কারণে। কিন্তু তারপরও বলছি খুব ভালো লাগলো।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: থ্যাংকু পারভেজ।
আর ... মনখারাপ করে দিলে ...স্যরি।

১১. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৫
অচেনা সৈকত বলেছেন: আপনি আমার পরীটার কথা মনে করিয়ে দিলেন। আপনার মত পরীটাকে এখনো হারাই নি, তবে শিগগিরই হারাতে যাচ্ছি।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ...খুব চেষ্টা করুন ...না হারাতে। তাতেও কাজ না হলে... আরও বেশি চেষ্টা করুন ...

বেশির ভাগ মানুষই তো হারিয়ে ফেলার দলে। প্রার্থনা করি যেন সংখ্যালঘু হন।

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ঠিকাছে :)

১৩. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৪
অচেনা সৈকত বলেছেন: আপনার প্রার্থনার জন্য ধন্যবাদ।কিন্তু হারানোটা অবশ্যম্ভাবী।পরীটাকে ধরে রাখতে গেলে যে অসম্ভবের সাগর পাড়ি দিতে হত, সেটা করবার সাহস আমার ছিল না।তাই পরজন্মে যেন পরীটাকে পাই।
১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: পরজন্মে.... আশা করি অসম্ভবের সাগর পাড়ে এসে থমকে যাবেন না।

১৪. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪৩
নুশেরা বলেছেন: মন ছুঁয়ে যাওয়া একটা লেখা...
১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: ....পড়বার জন্য অনেক ধন্যবাদ নুশেরা।

১৫. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯
রাস্তার ছেলে বলেছেন: আমি অসম্ভবের সাগর পাড়ি দিয়েছিলাম। কিন্তু সাগর আর কোনদিন শেষ হয়নি।

অনন্য প্রকাশ আপনার!
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: কি করবেন আর...
সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা দূর প্রান্ত পর্যন্ত সোজা মনে হলেও ...পৃথিবীটা যে আসলে গোল ...শেষ প্রান্তের খোজ যারা করে তারা ছাড়া আর কেউ মনে হয় টের পায় না।

১৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৭
এস.আর.এফ খাঁন বলেছেন: It's really amaging ! I'm failing to search the perfect speech for giving you thanks ! I wanna say just GO AHEAD .........................
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়বার জন্যে।

১৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
মৃন্ময়ী বলেছেন: তারাগুলো হারিয়ে যায় না....মনের আকাশে সব সময় আলোময় হয়ে থাকে। ভালো থাকুক তারারা, ভালো থাকুক সবাই
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: ভাল লাগল আপনার কথাগুলো।

পড়বার জন্য অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।

১৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫০
নীল আলো বলেছেন: ...প্রিয় স্মৃতি ক্লান্তি ধরালেও... তা প্রিয়ই রয়ে যায়...তাই না...
অসাধারণ...আবার মন খারাপ হয়ে গেল... :)
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: কিছু স্মৃতি আছে... যেটা থেকে ক্লান্ত হয়ে ভুলে যেতে চাইলেও ....কেমন করে যেন আরো বেশি প্রিয় হয়ে যায়।

...প্রিয়'র কোন সংজ্ঞা আমার কাছে নেই। ...যদি ভাল লাগা দিয়ে সংজ্ঞায়িত করতে যাই ...তাহলে হয়ত বলব ...আরো বেশি ভাল লেগে যায়।

কাজ করছিলাম... তাই উত্তর দিতে দেরী হল।
...মন খারাপ করিয়ে দিয়ে খারাপ লাগল।

১৯. ০২ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: আপনার এই পোস্টটা প্রথমবার যখন পড়েছিলাম তখনও আমি ব্লগের সদস্য হইনি।
তাই ভালোলাগার কথাটা জানাতে পারিনি।

বেশি কথা আর বললাম না....
প্রিয়তে রেখে দিলাম!
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: বাহ... ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

২০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
সুরভিছায়া বলেছেন: এমনি করে বলে যান মন খুলে ,সাথে আমাদেরও বলা হয়ে যায় ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৮

লেখক বলেছেন: :)... ধন্যবাদ সুরভিছায়া।

২১. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
প্রিয়তমা বলেছেন: লেখাটা ভীষণ ভালো লেগে গেছে...
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: বাহ.... ভাল লাগার কথা জেনে খুশি হলাম। :)

পড়বার জন্য ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৪

লেখক বলেছেন: :) ধইণ্যাপাতা....

০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কঁাকন....

২৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩২
ছায়া পথিক বলেছেন: আপনাকে একটা অপ্রয়োজনীয় আবজাব কথা বলি: কিছু মানুষ থাকে যাদের কখনো মনে পড়ে না।কারণ মনে পড়ার জন্য তাদের ভোলা প্রয়োজন।
++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: বাহ.... খু্ব চমৎকার একটা কথা বলেছেন।



....আপনার লেখা লাইনটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলাম। ...খুব সত্যি একটা কথা।

প্রিয় পোস্ট তুলে রাখার জায়গা আছে... কিন্তু প্রিয় মন্তব্য কোথাও তুলে রাখার ব্যবস্থা নেই.... থাকলে খুব আগ্রহের সাথে আপনার এই কথাটা তুলে রাখতাম।

...অনেক ভাল থাকুন। ...

২৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
তাহসিন আহমেদ বলেছেন: লেখাটা দারুণ লাগলো। আপনার লেখা প্রায় সবগুলোই প্রিয় তে...+
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আপনি সম্ভবত আমার ব্লগের ১০০০১ তম অতিথি। :) ....মানে পেজ হিট কউন্টার দেখালো আমি ১০০০২ ...।


...অনেক ...অনেক ..অনেক ধন্যবাদ.. সময় নিয়ে আমার এইসব আবজাব লেখা পড়ার জন্য।
আপনার কথায় উৎসাহ পেলাম অনেক।

...অনেক ভাল থাকবেন।

২৬. ০২ রা মার্চ, ২০১১ বিকাল ৩:৫৪
বৃষ্টিধারা বলেছেন: আমার ভাবতে ভাল লাগে, এই শহরের যে বাতাসে তুই নিঃশ্বাস নিস... সেই বাতাসটাই ঘুরে এসে কখোনো আমাকে ছুয়ে যায়।"

অসাধারণ ......
০৫ ই মে, ২০১১ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: ব্যাক্তিগত কারনে এই লেখাটা আমার নিজের খুব প্রিয়। ...তাই অনেক দিন পরে যখন দেখি কেউ লেখাটা পছন্দ করেছে, তখন খুব ভাল লাগে।

অনেক ধন্যবাদ বৃষ্টিধারা.... ভাল থাকবেন।

২৭. ০৮ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৩
শায়েরী বলেছেন: ভালো লাগলো
আপনি কোথায় পরছেন ?
০৫ ই মে, ২০১১ দুপুর ২:০৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শায়েরী। ভালো লাগার জন্য আরো অনেক ধন্যবাদ।

আমি আন্ডারগ্রাড এ এন.এস.ইউ এ ছিলাম।

২৮. ২৪ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৪
অচিন রুপকথা বলেছেন: আমার ভাবতে ভাল লাগে, এই শহরের যে বাতাসে তুই নিঃশ্বাস নিস... সেই বাতাসটাই ঘুরে এসে কখোনো আমাকে ছুয়ে যায়


অসম্ভব সুন্দর....মন ছুঁয়ে যাওয়া গল্প....
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২০

লেখক বলেছেন: ধন্যবাদ অচিন রুপকথা । এটার ট্যাগ কিন্তু গল্প ছিল না। :)

২৯. ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩২
জলমেঘ বলেছেন: লেখাগুলোকে কেন যেন অনেক আপন মনে হল। চমৎকার।
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২০

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জলমেঘ।

৩০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৬
খুশবু বলেছেন: কষ্ট আর কষ্টরা
৩১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০২
অচিন রুপকথা বলেছেন: আপনার আবজাব লেখাগুলোই গল্প মনে হল....কি আর করা!!! 8-| :P

 

মোট সময় লেগেছে ১.০২৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘর থেকে অনেক দূরে... এলোমেলো, অগোছালো, বোকাসোকা একজন সাধারণ মানুষ... সাথে অনেক অসমাপ্ত স্বপ্ন।

blank.copotron@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই