বৃষ্টিদিন (মুখরা)
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহুরে সিঁড়ির যাবতীয় কোলাহল পার হয়ে এক ছাত বৃষ্টিতে ভিজেছিলাম আমরা ক’জন। দূরে হুগলি সেতুর গোড়ালিতে চিকচিক করছে রূপোলী জল। নিয়ন বাতির ঘেরাটোপে আমার শহর, গাল বেয়ে গড়িয়ে নামছে বর্ষা তুলির টান। কখনও মোনালিসা, কখনও চিত্রাঙ্গদা, কখনও কবিতার ভ্রুণ উঁকি দিয়ে যাচ্ছে সান্ধ্যশহরে। শান্ত চিলেকোঠা গেয়ে ওঠে, "বৃষ্টি এল চুলে, বৃষ্টি এলোচুলে"।
ছবিটায় আরেকটু লাবন্য আনতে গেলে সেই চারাগাছগুলোর কথা বলতেই হয় যাদের পাতায় জমা হওয়া শব্দেরা খোঁজ করছিল ঝিঁঝিঁ পোকাদের জন্যে বরাদ্দ সঠিক জলসাঘরের। অমন ছাতানুকুল ব্যবস্থায় প্ররোচিত হয়ে উচ্চাকাঙ্খী এক তবলচি ডোভার লেনের সঙ্গীত সন্ধ্যার কথা বললেও, সমবেত প্রবল আপত্তিতে সেটা খারিজ। একটুও না দমে পাড়ার সান্ধ্যমন্ডপে হাত পাকানো সেই অনামা তবলচি কিন্তু আজও একটাই বোল বাজায়, "কবি তুমি কবিতার, কবি তুমি কবিতার"।
এ পর্যন্ত লেখার অনেক আগেই প্রশ্বাসে চাঁদের আলোর অভাব অনুভব করায় পরের বৃষ্টিদিন পর্যন্ত ছাতকে ছুটি দিয়ে বিদায় নিয়েছিলাম আমরা। "ফের যদি দেখা হয়"....
ক্রমশ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন