২০০৮ সালের এপ্রিল-মে মাসে আমার সুযোগ হয়েছিল দেড় মাসের জন্য জাপান ভ্রমণের। কাছ থেকে দেখেছি জাপানীদের লাইফ ষ্টাইল, জেনেছি জাপান সম্পর্কে অনেক অজানা তথ্য। সেগুলোর কিছু কিছু শেয়ার করলাম্
১)জাপানের প্রাচীন নাম নিপ্পন। প্রাচীন রাজধানী কিয়োটো।
২)জাপানী বর্ণমালায় এল বা ল এর কোন অস্তিত্ব নেই। জাপানীরা ল উচ্চারণ করতে পারেনা।
৩)জাপানের সব শব্দের শেষে স্বরবর্ণ অর্থাৎ অ, আ,ই, ঈ,এ, ও ইংরেজী a,e, i,o,u যুক্ত থাকে।
৪)জাপানে কোন শিক্ষা বোর্ড নেই। স্কুল বা কলেজ পর্যায়ে কোন পরীক্ষাও নেই। জাতীয় পর্যায়ে কেবল একটিমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তিনদিনব্যাপী এই পরীক্ষা চলাকালে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
৫)জাপানের প্রত্যেক নাগরিকের জন্য জুনিয়র হাইস্কুল পর্যন্ত শিক্ষা অর্জন বাধ্যতামূলক।
৬)জাপানীরা ফুজি পাহাড়কে সম্মান করে ফুজিসান বলে ডাকে। সান শ্ব্দের অর্থ জনাব বা মহাশয়।
৭)জাপানে আজ পর্যন্ত এক মিনিটের জন্য বিদুৎ সরবরাহ বন্ধ হবার রেকর্ড নেই।
৮)জাপানে শিশু জন্মকে উৎসাহিত করা হয়। এজন্য শিশু জন্মের পর মায়ের জন্য সরকার কর্তৃক নির্ধারিত হারে পুরস্কারের ব্যভস্থা রয়েছে।
৯)জাপানকে সূযোদয়ের দেশ বলা হয় এজন্য যে এশিয়ার দেশসমূহের মধ্যে জাপানেই প্রথম সূযোদয় হয়।
১০)পৃথিবী বিখ্যাত বুলেট ট্রেনকে জাপানী ভাষায় Shinkansen বলা হয়। Shin শব্দের অর্থ নতুন।
১১)জাপানীরা কারও কাছ থেকে কোন উপহার পেলে পাল্টা উপহার হিসেবে সাথে সাথে কিছু দিবেই। সেই মুহূর্তে দেয়ার মতো কিছু না থাকলে তারা উপহার দাতার একটা কাজ করে দিয়ে হলেও এর প্রতিদান দিবে।
১২)জাপানে গাড়ির হর্ণ বাজানো নিষেধ। বিনা কারণে কেউ হর্ণ বাজালে তাকে নির্দিষ্ট অংকের টাকা জরিমানা দিতে হয়।
১৩)জাপানের প্রত্যেক নাগরিক মেডিকেল বা স্বাস্থ্য বীমার আওতাধীন।
১৪)জাপানের সুকারা ফুলই হচ্ছে পৃথিবী বিখ্যাত চেরী ফুল।
১৫)জাপানে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ট্রেন ও বাসের ভাড়া ফ্রী।
১৬)জাপানে ট্রেন, বাস সর্বত্র বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী মহিলা ও বাচ্চা কোলে মায়েদের জন্য সীট রিজার্ভ থাকে। এগুলোকে বলা হয় প্রাইওরিটি সীট।
১৭)জাপানে মৃতের বাড়িতে নিকট আত্মীয় ছাড়া কেউ যেতে পারেনা। যাদেরকে মৃতের অন্তেষ্টীক্রিয়ায় ডাকা হয় তাদেরকে মৃতের পরিবারের জন্য একটা নির্দিষ্ট অংকের অর্থ কনডোলেণ্স মানি হিসাবে দিয়ে আসতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




